৪ঠা অক্টোবর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
ব্রাজিল ম্যাচে ভরল না যুবভারতী!

ব্রাজিল ম্যাচে এ কোন যুবভারতী! ছবি - শুভ্র মুখার্জি

ব্রাজিল ম্যাচে ভরল না যুবভারতী!

calender icon 2 ৩রা অক্টোবর, ২০২৬

tfa logo icon

সংক্ষিপ্তসার

বাংলাদেশ থেকে ফুটবলপ্রেমীরা এলেও ব্রাজিল ম্যাচে ভরল না যুবভারতী!

আজও ফুটবল বললে এদেশের একটা বড় অংশের মানুষ বোঝে ব্রাজিল। সেই ব্রাজিলের জাতীয় দলের ম্যাচ সামনাসামনি দেখার সুযোগ পাওয়ার পরও ভরল না যুবভারতী। এর জন্য কলকাতা ময়দান আঙুল তুলছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দিকে। টিকিটের অস্বাভাবিক দাম এবং সবকিছু ইভেন্ট ম্যানেজমেন্টের ঘাড়ে ছেড়ে দেওয়ার কারণেই এমনটা হয়েছে বলে অভিযোগ।

মূল বিষয়

অদ্ভুত এক বাতাবরণ। মাঝেমধ্যে মনে হয়েছে ভারত ও ব্রাজিলের সমর্থকরা যেন মিশে গিয়েছেন এই খেলা ঘিরে। হায়াত হোটেলের দিকে মেট্রো স্টেশনের যে প্ল্যাটফর্মটা রয়েছে, সেখান থেকেই হচ্ছে ব্রাজিলের জার্সি বিক্রি। তবে বিক্রি প্রত্যাশিত মত জমেনি। তাই শেষ বেলায় তিনশো টাকার জার্সি একশো টাকায় বিক্রি করে দিচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, ব্রাজিলের জাতীয় দল খেলতে এলেও ভরল না যুবভারতী!

ভরল না যুবভারতী!

রাফিনহা চোট পাওয়ায় অস্ট্রেলিয়া থেকে বার্সেলোনায় ফিরে গিয়েছেন। এর বাইরে ভিনিসিয়াস সহ ব্রাজিলের পুরো জাতীয় দল এসেছে। কিন্তু তারপরও গ্যালারি ফাঁকা থেকে যাওয়ার ঘটনা 'ফুটবলের মক্কা'-য় সত্যিই বিস্ময়কর। স্বাভাবিকভাবেই জার্সি সহ অন্যান্য মার্চেন্ডাইজ বিক্রিতেও পড়েছে তার রেশ।

টিকিটের দামের ছেঁকা

ফেডারেশন কর্তারা ভেবেছিলেন এই ব্রাজিল ম্যাচ ঘিরে বিরাট উন্মাদনা দেখা যাবে। সেটা হয়েওছিল। কিন্তু ম্যাচের টিকিটের দাম এমন আকাশছোঁয়া করে দেয়, যে সাধারণ ফুটবলপ্রেমীদের অনেকের পক্ষেই আর ও পথে হাঁটা সম্ভব হয়নি। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের অবস্থা সেটা হাতে-কলমে প্রমাণ করে দিল। বিশেষ করে দুর্গাপুজোর আগে এত টাকা দিয়ে টিকিট কাটাটা সাধারণ বাঙালি ফুটবলপ্রেমীদের পক্ষে সমস্যার বৈকি।

"অতি চালাকের গলায় দড়ি"

আরও পড়ুন
মাত্র ১৭-তেই চিন-দক্ষিণ কোরিয়াকে ঘোল খাইয়ে ইতিহাসে কুমকুম!
সেই ফুটবল সংস্কৃতিতে ফিরতে হবে- যুবভারতীতে ডনের প্রেসক্রিপশন
৫১ বছর পরে আজও উজ্জ্বল ইস্টবেঙ্গলের ৫ গোলের ম্যাচ
৯০ বছরে শরীরের জাদু দেখিয়ে বিশ্ব খেতাব ‘জাপানি দাদু’র!

এই ম্যাচ ঘিরে ফেডারেশনের অবস্থা অনেকটা অতি চালাকের গলায় দড়ির মতো হয়েছে। শেষদিকে, ওই বিকেল ৫ টার পরে টিকিট প্রায় অর্ধেক দামে বেচে দেওয়া শুরু হয়। এমনকি স্টেডিয়াম ভরাতে ৯০০ টাকার টিকিট বিনামূল্যেও দিয়ে দেওয়া হয় স্টেডিয়ামের বাইরের কাউন্টার থেকে।

ব্রাজিলের টানে বাংলাদেশ থেকে

তবে এর‌ই পাশাপাশি এই ম্যাচ ঘিরে আবেগ এবং অন্যান্য উপকরণও যথেষ্ট মাত্রায় মজুত আছে। বিকেল সাড়ে তিনটে থেকেই অনেক দর্শক মাঠমুখী হতে শুরু করেন। অনেকে গালে ও কপালে ব্রাজিল ও ভারতের জাতীয় পতাকা এঁকে নেন। শুধু তাই নয়, বাংলাদেশ থেকেও এসেছিলেন বেশ কিছু দর্শক। তাঁদের মধ্যে একজন সুজিত বুলবুল সরোজ জানালেন, গত দু'দিন আগেই কলকাতায় চলে এসেছেন। ব্রাজিল দলের অনুশীলনেও হাজির ছিলেন। জানান, তাঁর স্বপ্নের নায়ক নেইমার। তিনি অবসর নিলেও ভিনিসিয়াস জুনিয়র ও এন্ড্রিকের খেলা ভালো লাগে। এই ম্যাচে ব্রাজিলের ওই দু'জনের উপর তিনি বাজি ধরতেও রাজি আছেন বলে জানান। গ্যালারিতে বসে সামনাসামনি ব্রাজিলের ম্যাচ দেখার স্বপ্ন বহুদিনের। কলকাতার এই ম্যাচের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হচ্ছে বলে জানালেন সুজিত বাবু।

এই বাংলাদেশি সমর্থকের সঙ্গে ছিলেন ভারতের এক অনুরাগী বারুইপুরের সঞ্জীব চক্রবর্তী। তিনি আশায়, ভারত একদিন বাছাই পর্বের ম্যাচ খেলে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। বারুইপুরের এই ফুটবল অনুরাগী জানিয়েছেন, ভারতীয় দলের কাছে এই ম্যাচ অবশ্যই এক বিশাল প্রাপ্তির।

টিকিটের চড়া দাম'ই সব নয়

যদিও যুবভারতী কেন ফাঁকা থাকল সেই নিয়ে রহস্যের শেষ নেই। কারণ ব্রাজিল দলের খেলা সামনাসামনি দেখবে এটা স্বপ্নের মতো সুযোগ। সেই সুযোগ কেন বাংলার দর্শক হেলায় হারাল সেটাই অবাক করার মতো। ইডেনে আইপিএলের ম্যাচ দেখতে যেখানে হাজার হাজার টাকার টিকিট কেনে বাঙালি, সেখানে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের খেলা দেখার ক্ষেত্রে কেন টিকিটের দাম বড় বিষয় হল সেটা অনেককেই বিস্মিত করছে। এও অনেকে মনে করছেন, টিকিট কেনার বিষয়টি কলকাতার ক্লাবদের সঙ্গে আইএফএকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। সেটা না করে ইভেন্ট ম্যানেজমেন্টকে গোটা দায়িত্ব দেওয়ায় এই সমস্যা হয়ে গিয়েছে বলে ময়দানের একাংশের দাবি।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
শুভ্র মুখোপাধ্যায়
শুভ্র মুখোপাধ্যায়

কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য