১১ই সেপ্টেম্বর, ২০২৬
ইতিহাস মানে শুধু সাম্রাজ্য বিস্তারের কাহিনী আর যুদ্ধ নয়। বরং তার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে অন্ধ প্রেমের ভয়ঙ্কর সব পরিণতির কাহিনী। সিংহাসনের মোহ আর প্রেমের নেশা বহু পরাক্রমশালী সাম্রাজ্যেরও পতন ডেকে এনেছে। ঠিক এমনই এক রক্তক্ষয়ী অধ্যায়ের ইতিহাস বুকে করে নিয়ে বেড়াচ্ছে হিমালয়ের কোলে থাকা নেপালের শাহ রাজবংশের ইতিহাস। গোর্খা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পৃথ্বীনারায়ণ শাহের নাতি […]
১০ই সেপ্টেম্বর, ২০২৬
ইতিহাসের পাতা উল্টালে সাম্রাজ্যের উত্থান-পতনের কাহিনী, অসামান্য বীরত্ব গাঁথা যেমন আছে, তেমনই পাওয়া যাবে বিশ্বাসঘাতকতার অজস্র ঘৃণ্য বিবরণ। কিন্তু প্রাচীন সিংহলের এক রানির কাহিনী বাস্তবিক অর্থেই হার মানাবে যে কোনও আধুনিক ক্রাইম থ্রিলারকে। প্রাচীন সিংহল বা আজকের শ্রীলঙ্কার এক গৌরবময় অধ্যায়ের নাম অনুরাধাপুর। সেই পবিত্র ভূমিতেই রচিত হয়েছিল চরম যৌন লালসা, ক্ষমতার লোভ আর ধারাবাহিক […]
৮ই সেপ্টেম্বর, ২০২৬
প্রাচীন ভারতের ইতিহাস নানা চমকপ্রদ রাজনৈতিক ওঠাপড়া আর রাজকীয় কূটকৌশলের সাক্ষী। প্রাচীন বৌদ্ধ গ্রন্থ মহাবংশ ও জাতকে বর্ণিত ঘটনা থেকে ঠিক তেমনই একটি চাঞ্চল্যকর বিষয় জানা যায়। যেখানে এক বিশাল প্রতারণা করার দায়ে অভিযুক্ত খোদ গৌতম বুদ্ধর পিতৃকূল শাক্যরা। এই ঘটনার জেরেই শাক্য রাজবংশ বুদ্ধ বেঁচে থাকাকালীনই কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ক্ষমতার হাতবদল এবং শাক্যদের […]
৮ই সেপ্টেম্বর, ২০২৬
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কংক্রিটের চাঙড়, ধসে পড়া বহুতল আর যুদ্ধের পোড়া গন্ধ। তার মাঝেই এক চিলতে খোলা জায়গায় পাতা হয়েছে সাদা পর্দা। অস্তগামী সূর্যের নরম আলোয় গাজার ধ্বংসস্তূপের ওপর বসে একদল শিশু একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই পর্দার দিকে—সেখানে চলছে ডিজনির কালজয়ী অ্যানিমেশন ছবি ‘দ্য লায়ন কিং’। যুদ্ধের ভয়াবহতার মাঝে শৈশবের এই নিষ্পাপ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন […]
৮ই সেপ্টেম্বর, ২০২৬
সদ্য আন্তর্জাতিক সাক্ষরতা দিবস গিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ‘সাক্ষরতা’ শব্দটির মর্মার্থ ঠিক কী? এমনিতে ‘সাক্ষরতা’ শব্দটা মাথায় এলে চোখের সামনে ভেসে ওঠে স্লেট-পেন্সিল হাতে নেওয়া কোনও শিশু বা নিরক্ষর মহিলার মুখ। সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট এফেক্ট আরকি। অথবা বয়স্ক শিক্ষার কোনও চেনা বিজ্ঞাপন। নিরক্ষরতার অন্ধকার দূর করার কথা বারবার বলা হয়। কিন্তু যারা অক্ষর চিনেছেন, তাঁদের […]
৭ই সেপ্টেম্বর, ২০২৬
বৌদ্ধ ধর্মের কথা শুনলেই গড়পড়তা বাঙালির চোখের সামনে ভেসে ওঠে এক প্রশান্ত ধ্যানমগ্ন মুখাবয়ব। মৈত্রী, করুণা আর নিখাদ অহিংসার শাশ্বত বাণী। যে ধর্মে একটি ক্ষুদ্র প্রাণীকে হত্যা করাও মহাপাপ বলে বিবেচিত হয়, সেখানে যদি শোনেন সেই ধর্মের ধ্বজাধারীরাই হাতে অস্ত্র তুলে নেয়, এমনভাবে মানুষ কাটে যাতে কচুকাটা লজ্জায় পড়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই যে বিস্ময় তৈরি […]
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬
১৯৭৯ সাল। পুনাখা জং-এর প্রাচীন ও পবিত্র প্রাঙ্গণ সেজে উঠেছে দুর্দান্ত সাজে। তবে সবটাই যেন গোপনে।মণ্ডপে বসে আছেন ভুটানের দোর্দণ্ডপ্রতাপ চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক। আর তাঁর সামনে বধূবেশে বসে চার তরুণী। তাঁরা একে অপরের সৎবোন নন, নন কোনও দূরসম্পর্কের আত্মীয়া। আপন চার বোন! অর্থাৎ ভুটানের চতুর্থ রাজা একসঙ্গে আপন চার বোন- আশি দর্জি ওয়াংমো, […]
৩রা সেপ্টেম্বর, ২০২৬
তিব্বতের ইতিহাসে দালাই লামাদের যেসব ছবি আমাদের সামনে এসেছে, তা বড়ই শান্ত, সমাহিত এবং কঠোর আধ্যাত্মিকতার মোড়কে মোড়া। কিন্তু এই চেনা কাঠামোকেই ভেঙে তছনছ করে দিয়েছিলেন ৎসাঙ্গিয়াং গিয়াতসো (Tsangyang Gyatso)। ষষ্ঠ দালাই লামা। ৎসাঙ্গিয়াং গিয়াতসোর জীবন কোনও ধর্মীয় শাস্ত্রের পাতা থেকে নয়, যেন উঠে এসেছিল কোনও রোমান্টিক ট্র্যাজেডির পান্ডুলিপি থেকে। মাত্র ২৩ বছরের এক সংক্ষিপ্ত […]
২৭শে আগস্ট, ২০২৬
রাস্তায় গাড়ি চালানোর সময় তিনটি রং দেখলেই আমরা বুঝে যাই কী করতে হবে। লাল, থামুন। হলুদ, সতর্ক হোন। সবুজ, এগিয়ে যান। ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, রাস্তার নিয়মে কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু এই তিন রঙের সংকেত সারা পৃথিবীর শহুরে জীবনে প্রায় একই অর্থ বহন করে। এত পরিচিত এই ব্যবস্থার পিছনে রয়েছে […]
১০ই আগস্ট, ২০২৬
পাকিস্তানের মানচিত্রে আয়তনে সবচেয়ে বড়, অথচ সবচেয়ে বেশি অবহেলিত। প্রাকৃতিক গ্যাস, সোনা, তামা আর মূল্যবান খনিজ সম্পদে ভরপুর একটি অঞ্চল, অথচ সেখানকার আদি বাসিন্দাদের দিন কাটে অনাহারে, অন্ধকারে। হ্যাঁ, বালুচিস্তানের কথা বলছি। দশকের পর দশক ধরে পাকিস্তানি সামরিক বাহিনী ও সরকারের চরম বঞ্চনা, গুমখুন এবং অকথ্য নির্যাতনের শিকার বালুচরা। পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা মূলত […]
