১১ই সেপ্টেম্বর, ২০২৬
দিল্লি হাইকোর্ট কুস্তিগির ভিনেশ ফোগতকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (সিলেকশন ট্রায়াল) অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকার করেছে। আদালত জানিয়েছে, বাছাইয়ের নিয়মাবলী সকল ক্রীড়াবিদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ফোগতকে শর্তসাপেক্ষে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে তা কার্যত অন্যান্য ক্রীড়াবিদের জন্য যোগ্যতার মানদণ্ডের ক্ষেত্রে তাঁর জন্য একটি বিশেষ ছাড় হতে পারে। সেই […]
৯ই সেপ্টেম্বর, ২০২৬
নিজের ৭৩তম জন্মদিবসেও ‘সেই আক্ষেপ’ রয়ে গিয়েছে মনোরঞ্জন ভট্টাচার্যের, যাঁকে ময়দান চেনে ‘মনা’ নামে। তিনি ছিলেন ইস্টবেঙ্গল দলের ডিফেন্সের কাণ্ডারী। রক্ষণের অন্যতম ভরসা ছিলেন এই ডাকাবুকো ডিফেন্ডার। টানা ১৬ বছর খেলেছেন লাল হলুদের জার্সি পরে। তবে ১৯৯১-৯২ মরশুমে কর্তাদের সঙ্গে মতান্তরে একবছরের জন্য মোহনবাগানে চলে গিয়েছিলেন। সেটাই তাঁর জীবনের বড় ভুল মানেন মনা। বলছিলেন, ‘‘আমি […]
৮ই সেপ্টেম্বর, ২০২৬
সাফল্যের মুকুটের মধ্যেই কাঁটাও থাকে। সাফল্য পেতে গেলে সেই কাঁটাও খেতে হবে। আবার কেউ আচমকা জনপ্রিয় হয়ে গেলে তাঁর নামে অপবাদও জোটে। সেটাই বর্তমান সময়ে বুঝতে পারছেন জলপাইগুড়ি রায়কতপাড়ার মেয়ে কেয়া বন্দ্যোপাধ্যায়। ২১ বছরের মেয়েটি পাওয়ার লিফটিংয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অসাধ্যসাধন করেছেন। এই সুন্দরী তরুণীর ওজন মাত্র ৪৫.৭ কেজি। আর সেই তিনিই কিনা দক্ষিণ আফ্রিকার […]
৭ই সেপ্টেম্বর, ২০২৬
মজিদ বাসকারকে কলকাতা ময়দান ভোলেনি এখনও। ইরানের ওই জাদুকরের প্রস্থানের প্রায় ৫০ বছর পরেও। প্রাক্তনদের কন্ঠে এখনও সেই একই মুগ্ধতা তাঁকে নিয়ে কথা বলার সময়। একসময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড, লিগের দু’বারের সর্বোচ্চ গোলদাতা মানস ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘মজিদ আমার দেখা ভারতে আসা সেরা বিদেশী, তারপর আসবে ব্যারেটো, তারপর চিমা। তবে মজিদের মাপের ফুটবলারের সঙ্গে খেলেছি, এটা […]
৫ই সেপ্টেম্বর, ২০২৬
শৈলেন মান্না ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি। যিনি ১৯৫১ সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেপ্টেম্বর তাঁর জন্মমাস, সেই কারণে স্মরণে-বরণে ফিরছেন সেই প্রবাদপ্রতীম ফুটবলার। দীর্ঘ ফুটবলজীবনে মান্না কোনওদিন লাল কার্ড দেখেননি, অথচ তিনি ছিলেন টাফ ডিফেন্ডার। তাঁর পাশ দিয়ে বিপক্ষের কোনও ফরোয়ার্ড বল নিয়ে বেরিয়ে যাবে, তিনি সেটি চাইতেন না। তাঁদের থামাতে হার্ড […]
৩রা সেপ্টেম্বর, ২০২৬
উত্তম কুমার কেন ‘ম্যাটিনি আইডল’, সেটি তাঁর জন্মশতবর্ষে এসে ভাল করে বোঝা যাচ্ছে। তিনি চলচ্চিত্রে অভিনয় দিয়ে যে ক্যানভাস এঁকেছেন, তা আগামী হাজার বছরেও অম্লান থাকবে। তিনি এখনও সকলের কাছে সমান জনপ্রিয়, ৪৬ বছর এই পৃথিবীতে না থেকেও। উত্তমের একেকটি সৃষ্টি কালজয়ী হয়ে রয়েছে। তিনি শুধু সিনেমা করেননি, তিনি বিভিন্ন প্রতিভারও অধিকারী ছিলেন। মহানায়ক ভাল […]
২রা সেপ্টেম্বর, ২০২৬
ব্রিন্দিস। এই ছোট্ট শব্দটি স্প্যানিশ ভাষাভাষী দেশগুলির মানুষদের কাছে বিশেষ অর্থবহ। বিশেষ করে আর্জেন্টিনার মানুষের কাছে। এই গানটি আরও আলোচিত হচ্ছে একটাই কারণে, লিওনেল মেসি সম্প্রতি যে অবসর বার্তা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে, সেই বার্তার আবহ সুর হিসেবে বাজছিল এই গানটি। এই গানটি আর্জেন্টিনার নামী পপ গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তির গাওয়া গান, যেটি বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের […]
১লা সেপ্টেম্বর, ২০২৬
আধুনিক ফুটবলে লিওনেল মেসি ছিলেন একজন প্রকৃত অর্থের সিন্ড্রেলা, তিনি মাঠে জীবনের জয়গান গেয়ে গিয়েছেন। তিনি প্রমাণ করেছেন প্রতিভা একজনকে মহান করতে পারে, কিন্তু ভালবাসা একজনকে কিংবদন্তি বানায়। মেসি সেটি পেরেছেন। তিনি দেশের প্রতি এতটাই আনুগত্য পোষণ করেছেন যে জাতীয় দলের জার্সিতে বিদায়বেলায় জানিয়েছেন, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে আর্জেন্টাইন বানিয়েছেন। ৩৯ বছর বয়সেও […]
২৯শে আগস্ট, ২০২৬
রাত তখন গভীর। দুর্গাপুরের সুকান্তপল্লির বাড়িগুলো একে একে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ছোট্ট অভিপ্রায় বিশ্বাসের চোখে তখন ঘুম নেই। তাঁর চোখে একটাই স্বপ্ন, একদিন তিনি ক্রিকেটার হবেন। মাত্র সাত বছর বয়সে দুর্গাপুরের একটি অ্যাকাডেমিতে ক্রিকেট শেখা শুরু করেন অভিপ্রায়। কিন্তু নিজের শহরে ক্রিকেটের সুযোগ সুবিধা সীমিত ছিল। তাই স্বপ্নকে আরও বড় করতে শুরু হয় দুর্গাপুর […]
২৭শে আগস্ট, ২০২৬
বাংলার ক্রিকেট ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যাঁদের অবদান শুধু পরিসংখ্যানে বিচার করা যায় না। তাঁদের উপস্থিতি, লড়াই, নিষ্ঠা এবং দীর্ঘদিনের অবদান মিলিয়ে তাঁরা হয়ে ওঠেন একটি যুগের প্রতীক। উৎপল চট্টোপাধ্যায় ঠিক তেমনই এক নাম। বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে স্নেহের ‘ডেভিড’, অসংখ্য ব্যাটসম্যানের কাছে কঠিন এক পরীক্ষা এবং দীর্ঘ দুই দশক ধরে বাংলার বোলিং আক্রমণের অন্যতম […]
