২৮শে সেপ্টেম্বর, ২০২৬
পৃথিবী থেকে যে দৃশ্য সাধারণ চোখে নিছক বরফ আর পাহাড়ের বিস্তার, মহাকাশ থেকে তাকালে সেটিই যেন হয়ে উঠল বিশাল কোনও শিল্পীর ক্যানভাস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিউপোলা থেকে প্যাটাগোনিয়ার বরফঢাকা ভূপ্রকৃতির দিকে তাকিয়ে এমনই দৃশ্যে মুগ্ধ হলেন নাসার নভশ্চর জেসিকা মেয়ার। তাঁর ক্যামেরায় ধরা পড়ল দক্ষিণ আমেরিকার নর্দার্ন প্যাটাগোনিয়া আইসফিল্ডসের অসাধারণ ভূপ্রকৃতি। সেই ছবিকেই মেয়ার বলেছেন […]
