২৭শে আগস্ট, ২০২৬
রাখি বন্ধন ভারতীয় সমাজের অন্যতম জনপ্রিয় উৎসব। সাধারণ দৃষ্টিতে এটি ভাই ও বোনের মধ্যকার অকৃত্রিম ভালোবাসা এবং স্নেহের প্রতীক। পৌরাণিক আখ্যান থেকে শুরু করে রানি কর্ণাবতী ও হুমায়ুনের বিতর্কিত আধা-ঐতিহাসিক আখ্যান পর্যন্ত—নানা গল্পে উৎসবটির উৎস খোঁজা হয়। আবার নারীবাদী ও প্রগতিশীল দৃষ্টিকোণ থেকে একে দেখা হয় পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রতিফলন হিসেবে, যেখানে নারীকে দেখানো হয় সুরক্ষাপ্রার্থী […]
