১৩ই মে, ২০২৬
স্বেচ্ছায় রক্তদান শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (শিশুমঙ্গল)-এর সহযোগিতায় সম্প্রতি একটি সাফল্যমণ্ডিত রক্তদান শিবির হয়েছে। এই শিবিরে মোট ৬২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্বোধক উত্তম মহারাজ শিবিরটির শুভ উদ্বোধন করেন শ্রদ্ধেয় স্বামী গুণময়ানন্দ (উত্তম) মহারাজ। তাঁর উপস্থিতি ও আশীর্বাদ সমগ্র অনুষ্ঠানে এক আন্তরিক অনুপ্রেরণার সঞ্চার করে। মহিলাদের অংশগ্রহন চোখে পড়ার […]