২রা অক্টোবর, ২০২৬
সময়টা ৯৬৯ খ্রিস্টাব্দ। তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কদম্বুর প্রাসাদের একটি রুদ্ধদ্বার প্রকোষ্ঠে অপেক্ষা করছেন এক মহাবীর। তিনি আর কেউ নন, তৎকালীন দক্ষিণ ভারতের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের ভাবী সম্রাট আদিত্য করিকালান। চোল বংশের যুবরাজ। তাঁর শৌর্য আর বীরত্বের কথা তখন মানুষের মুখে মুখে ফেরে। তা ভারত মহাসাগর পেরিয়ে পৌঁছে গিয়েছে সিংহলে। সেই তিনি ঘুণাক্ষরেও টের পাননি […]
