২৮শে অক্টোবর, ২০২৬

info@thefourthaxis.in
কৌস্তভ ভৌমিক

কলকাতার দক্ষিণ শহরতলি বজবজে জন্ম, সেখানকার নদীর জল হাওয়ায় বেড়ে ওঠা। পড়াশোনা অর্থনীতি ও ইতিহাস নিয়ে। দীর্ঘদিন নাট্যচর্চার সঙ্গে যুক্ত। দীর্ঘ নাট্য যাপনে গড়ে ওঠা। বাংলা সাহিত্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিশ্লেষণ ও অর্থসামাজিক বিষয় নিয়ে চর্চা এবং লেখালেখির সঙ্গে যুক্ত। সাংবাদিকতার পাশাপাশি বাংলা ভাষা বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন। অবসরে চুটিয়ে আড্ডা, ভ্রমণ, অজানা-অচেনা খাবারের স্বাদ চেখে দেখা।

ইছামতীর বুকে দুই বাংলার অঘোষিত মিলনমেলা

ইছামতীর বুকে দুই বাংলার অঘোষিত মিলনমেলা

calender icon 2 ২৭শে অক্টোবর, ২০২৬

ইছামতী কেবল নদী নয়। বহু স্মৃতি, বহু মিলন গাঁথা একইসঙ্গে অনেক বিরহের যন্ত্রণার সাক্ষী ইছামতী আজ ভারত-বাংলাদেশের মধ্যে সীমানা হয়ে দাঁড়িয়ে আছে। এপারে উত্তর ২৪ পরগনার টাকি আর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, মাঝখান দিয়ে বয়ে চলেছে সে। বছরের বাকি সময়টা একরকম একই থাকে ইছামতীর জলধারা। কি শরতের শেষ দিকটা এলেই ছবিটা বদলে যায়। বিশেষ করে বিজয়া […]

পুজো শেষে মন খারাপ? Post-Puja Blues কাটানোর অব্যর্থ দাওয়াই

পুজো শেষে মন খারাপ? Post-Puja Blues কাটানোর অব্যর্থ দাওয়াই

calender icon 2 ২৭শে অক্টোবর, ২০২৬

বাঙালির সারা বছরের অপেক্ষার পালা শেষ। উমা বাপের বাড়ি ঘুরে আবার কৈলাসে ফিরে গিয়েছেন। ফলে চারিপাশে ঢাকের বাদ্যি থেমেছে। বিশাল বিশাল সব মণ্ডপের আলোগুলোও আর জ্বলছে না। বিজয়ার মিষ্টিমুখের পালাও মোটামুটি সাঙ্গ। সব মিলিয়ে চারপাশ কেমন যেন খাঁ খাঁ করছে। অবশ্য এটা বাস্তবে যত না খাঁ খাঁ করছে, তার থেকে অনেক বেশি বাঙালির মনের মধ্যে […]

আপনার চিরাচরিত উৎসবের চেহারা এভাবেই বদলে দিচ্ছে AI

আপনার চিরাচরিত উৎসবের চেহারা এভাবেই বদলে দিচ্ছে AI

calender icon 2 ২৬শে অক্টোবর, ২০২৬

উৎসব মানেই বাঁধভাঙা আনন্দ আর মানুষের ঢল। কিন্তু আনন্দঘন এই বিশাল উন্মাদনার নেপথ্যে থাকে বিপুল ঝক্কি। তা কুম্ভমেলা হোক বা কলকাতার দুর্গাপুজো বা স্পেনের টমেটো ছোঁড়া, সর্বত্র‌ই উৎসবের দিনগুলোতে আমজনতার উন্মাদনা অন্য সময়ের থেকে অনেক বেশি ব্যাপক ও লাগামহীন হয়ে ওঠে। তার ফলে আনন্দের সঙ্গেই অনেক সময় ধেয়ে আসে নানান জটিলতা, সমস্যা ও যন্ত্রণা। কিন্তু […]

স্ট্রিং থিয়োরি: প্রথম ভারতীয় হিসেবে বাঙালির বিশ্বজয়

স্ট্রিং থিয়োরি: প্রথম ভারতীয় হিসেবে বাঙালির বিশ্বজয়

calender icon 2 ২৬শে অক্টোবর, ২০২৬

বাঙালির মুকুটে আবারও বিশ্ব স্বীকৃতির পালক। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন ভারতীয় তথা পশ্চিমবঙ্গের তাত্ত্বিক পদার্থবিদ অশোক সেন। উল্লেখ্য পদার্থবিদ্যার নোবেল পুরস্কারের পর‌ই এই অস্কার ক্লেইন মেডেল-এর স্থান। নোবেল পুরস্কার ছাড়া পদার্থবিদ্যার দুনিয়ায় এমন কোনো বড় সম্মান নেই যা তাঁর ঝুলিতে আসেনি। প্রথম ভারতীয় হিসেবে অশোক সেনের এই সম্মান প্রাপ্তি গোটা দেশের কাছে […]

তাইতো বাঙালির লক্ষ্মীপুজো অন্যদের থেকে আলাদা

তাইতো বাঙালির লক্ষ্মীপুজো অন্যদের থেকে আলাদা

calender icon 2 ২৪শে অক্টোবর, ২০২৬

মা দুর্গার বিদায়ে বাংলা জুড়ে যেন মন খারাপের আবহ। দশমীর ঢাকের আওয়াজ থেমে চারিপাশ কেমন যেন থমথম করছে। তবে রাত পোহালেই এই মন খারাপ কেটে অন্য এক উদযাপনে মেতে উঠবে বাঙালি। ঘরে ঘরে বেজে উঠবে কোজাগরি লক্ষ্মীপুজোর শাঁখ। দুর্গাপুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় এই লক্ষ্মীপুজোর প্রস্তুতি। বাঙালির কাছে এই পুজো হয়ে দাঁড়ায় […]

বিশ্বের ৪০০ ব্যাঙ্কে AI হানা! আপনার জমানো টাকা আদৌ সুরক্ষিত?

বিশ্বের ৪০০ ব্যাঙ্কে AI হানা! আপনার জমানো টাকা আদৌ সুরক্ষিত?

calender icon 2 ২৩শে অক্টোবর, ২০২৬

একটা সময় ছিল যখন ব্যাঙ্ক ডাকাতি বলতে আমাদের চোখের সামনে ভেসে উঠত মুখ ঢাকা কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে ব্যাঙ্কে ঢুকে সবাইকে ভয় দেখাচ্ছে। মূলত সিনেমার দৌলতে মন জগতে এই দৃশ্যায়ন ঢুকে গিয়েছিল। তারপর ধীরে ধীরে বন্দুকের জায়গা নেয় কম্পিউটার আর ইন্টারনেট। তার হাত ধরেই শুরু হয় সাইবার হ্যাকিং। কিন্তু এখন সেটাও অতীতের পাতায় ঠাঁই […]

বাঙালির সিঁদুরখেলা: সধবার মঙ্গলকামনা থেকে নারীশক্তির উদযাপন

বাঙালির সিঁদুরখেলা: সধবার মঙ্গলকামনা থেকে নারীশক্তির উদযাপন

calender icon 2 ২৩শে অক্টোবর, ২০২৬

কদিনের ব্যাপক হুল্লোড়ের পর্ব পেরিয়ে দশমীর বিকেল এলেই ঢাকের আওয়াজটা যেন হঠাৎ করেই বিষণ্ণ হয়ে যায়। মণ্ডপে মণ্ডপে তখন শুধু মন খারাপের সুর। মা দুূর্গা যে আবার কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন। কিন্তু এই বিদায়বেলায় বাঙালির চোখে শুধুই কি জল থাকে? একদম নয়। বিষাদের সুর কাটতে না কাটতেই মণ্ডপ মেতে ওঠে উৎসবে। বিবাহিত নারীরা একে […]

চোরবাগানের ট্র্যাজেডি, থিম উন্মাদনা এবং আগামীর রূপরেখা

চোরবাগানের ট্র্যাজেডি, থিম উন্মাদনা এবং আগামীর রূপরেখা

calender icon 2 ২২শে অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর কলকাতার দুর্গাপুজো মানেই আলোর রোশনাই এবং বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মাঝে যে এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ লুকিয়ে আছে তা এবারের মহাসপ্তমীর সেই ভয়ঙ্কর মুহূর্তের আগের সেকেন্ড পর্যন্ত কেউ ভাবতে পারেনি। নাকি তার প্রচুর ইঙ্গিত ছিল কিন্তু আমরাই উপেক্ষা করে গিয়েছি? অন্তত তার আগের দুই-এক দিনে ওই পুজো মণ্ডপ পরিদর্শনের […]

কোথায় হারিয়ে গেল পার্ক স্ট্রিটের সেই উথালপাতাল রাত?

কোথায় হারিয়ে গেল পার্ক স্ট্রিটের সেই উথালপাতাল রাত?

calender icon 2 ১৫ই অক্টোবর, ২০২৬

ষাটের দশকের কলকাতা। শহরের তখন দুটো সম্পূর্ণ আলাদা রূপ। দিনের আলোয় রাস্তায় রাস্তায় স্লোগান, মিছিল আর নকশালবাড়ির ধিকিধিকি আগুন- রাজনৈতিক ডামাডোলে শহর তখন রীতিমতো কাঁপছে। কিন্তু সূর্য ডুবলেই একটা নির্দিষ্ট রাস্তার ছবি ম্যাজিকের মতো বদলে যেত। নিয়ন আলোয় মোড়া সেই রাস্তার নাম পার্ক স্ট্রিট। তখন তাকে বলা হত প্রাচ্যের প্যারিস। রাতের সেই পার্ক স্ট্রিট ছিল […]

AI থেকে বাঁচতে শিল্পীদের পাল্টা হাতিয়ার ডেটা পয়জনিং!

AI থেকে বাঁচতে শিল্পীদের পাল্টা হাতিয়ার ডেটা পয়জনিং!

calender icon 2 ১৪ই অক্টোবর, ২০২৬

প্রযুক্তির দুনিয়ার সঙ্গে সৃষ্টিশীলতার এক অভূতপূর্ব সংঘাত। এখন অন্যতম জল্পনার বিষয় হল কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা শিল্পকর্ম। স্ক্রিনের সামনে বসে কী-বোর্ডে কয়েকটা শব্দ লিখে দিলেই চোখের সামনে ফুটে উঠছে দুর্দান্ত সব ছবি। দেখে মনে হবে যেন কোনও দক্ষ শিল্পীর বহু সাধনার ক্যানভাস। কিন্তু এখানেই দেখা দিয়েছে বিতর্ক। এআই যে ছবিটা তৈরি করে দিল, তার আসল […]

বিবর্তিত বডি আর্টের আধুনিক যুগ, ভারতীয় ধারা – পর্ব ৪ (শেষ)

বিবর্তিত বডি আর্টের আধুনিক যুগ, ভারতীয় ধারা – পর্ব ৪ (শেষ)

হাল আমলে ট্যাটু অনেক বেশি ফ্যাশন বা সৌন্দর্য প্রকাশের অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ গোটা বিষয়টাই কিন্তু সেই বৃত্তসম্পন্ন হওয়ার মতো। প্রথম পর্বে আমরা শুরুই করেছিলাম নিজের দেহকে আকর্ষণের আধারে পরিণত করার আকুলতার কথা বলে। তার জন্য বিদ্যাপতির এক বিশেষ পদ উল্লেখ করা হয়েছিল। আমরা আজ যেটাকে আমরা হাল ফ্যাশন বলছি সেটা কিন্তু অতীতেও প্রচলিত ছিল। […]

বডি আর্ট –  বহমান ঐতিহ্য  – পর্ব ৩

বডি আর্ট – বহমান ঐতিহ্য – পর্ব ৩

বডি আর্টের এই বিশ্ব ভ্রমণের চৌকাঠে দাঁড়িয়ে ভারতীয় উপমহাদেশের ঘরের মধ্যে উঁকি মারলে, পশ্চিমা দুনিয়ার ইতিহাস প্রেমিক মানুষজন কিছুটা হতাশ হতে পারেন। কারণ ভারতীয় উপমহাদেশে বডি আর্টের এক ধরনের বিবর্তন সেই সুপ্রাচীনকালেই ঘটে গিয়েছে। এখানে বডি আর্ট ব্যাপকভাবে প্রচলিত হলেও তার ধরন ও রকমফের অন্যান্য জায়গার থেকে অনেকটাই ভিন্ন। তা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ […]

বডি আর্ট, বিশ্বজোড়া প্রাচীনতা – পর্ব ২

বডি আর্ট, বিশ্বজোড়া প্রাচীনতা – পর্ব ২

অনেকেই ট্যাটুকে আধুনিক পশ্চিমা সংস্কৃতির দান বলে ভেবে থাকেন। কিন্তু মানুষের চামড়ায় আঁকা এই চিরস্থায়ী শিল্পের ইতিহাস মোটেও নতুন নয়, বরং মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এরও এক সুপ্রাচীন ঐতিহ্য আছে। সময়ের সাথে সাথে ট্যাটুর অর্থ বদলেছে, উদ্দেশ্য বদলেছে, কিন্তু এর অন্তর্নিহিত আবেদন রয়ে গেছে অমলিন। কীভাবে উদ্ভব হল বডি আর্টের? প্রাচীনকালে ট্যাটুর উদ্ভব খানিকটা […]

বডি আর্টের গোলকধাঁধায় ভারত – পর্ব ১

বডি আর্টের গোলকধাঁধায় ভারত – পর্ব ১

খনে খনে নয়ন কোন অনুসরই।খনে খনে বসন ধূলি তনু ভরই॥ দেহ, প্রেম, বডি আর্ট বয়ঃসন্ধির রাধাকে স্পর্শ করায় কৃষ্ণের এই ব্যাকুলতা, দেহের চাঞ্চল্য আমাদের প্রেমের, কামনার পাঠ দেয়। তা সে মধ্যবিত্ত বাঙালি ভেকধারি ভদ্র সমাজ যতই নাক সিঁটকোক, ছি ছি করুক না কেন, দেহের টান না থাকলে সে আর কীসের প্রেম! সেই দেহকেই আরও আকর্ষণীয় […]

আরও পড়ুন

sidebar-ad