২৯শে অক্টোবর, ২০২৬
‘অ্যায় পেহেলওয়ান, ক্যায়সি হ্যায়?’ অর্থাৎ, ‘কী রে কুস্তিগির, কেমন আছিস?’ পরিচিতদের দেখলেই এই ভাবে ডাক দিতেন নীরজ যাদব। তাঁর গলায় থাকত প্রাণখোলা উচ্ছ্বাস, মুখে হাসি। সতীর্থদের উৎসাহ দেওয়া, তাঁদের সঙ্গে মজা করা এবং কঠিন সময়ে পাশে দাঁড়ানো -এইসবের জন্যই পরিচিত ছিলেন ভারতের তিন বারের এশিয়ান প্যারা গেমসের সোনাজয়ী অ্যাথলিট। কিন্তু সেই প্রাণবন্ত মানুষটিই আর নেই। […]
