১৯শে আগস্ট, ২০২৬
সময়টা উনিশ শতকের কলকাতা। সন্ধে নামলেই বাবুদের বৈঠকখানায় বসছে গানের আসর, উড়ছে টাকা। চুরুট ধরাচ্ছে টাকা দিয়ে! আর অন্দরমহল থেকে ভেসে আসছে গাওয়া ঘি, গরম মশলা আর হিংয়ের মন-মাতানো গন্ধ। সে এক অদ্ভুত তোলপাড় ফেলা সময়। একদিকে ইংরেজদের হাত ধরে শহরের অবস্থাপন্ন বাঙালি বাড়িগুলোয় কাটলেট আর চপ জাঁকিয়ে বসছে, অন্যদিকে বাড়ির ভেতরের রক্ষণশীলতায় মোড়া হেঁশেলে […]
