৭ই মে, ২০২৬
কলকাতা: পালাবদল হয়েছে। রাজ্যে ক্ষমতার অঙ্ক বদলেছে। কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার অধ্যায় কি এখনও একই জায়গায় দাঁড়িয়ে? ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে খুন, হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ। আর সেই আবহেই নতুন করে প্রশ্ন উঠছে— সরকার বদলালেও কি বদলাবে না রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি? বুধবার রাতে উত্তর ২৪ পরগনার […]
৩০শে এপ্রিল, ২০২৬
দু’দফা মিলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়ে গেল। এক ঝলকে দেখে নেওয়া যাক শতাংশের হিসাব। ভোট পড়েছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি শতাংশ ভোট পড়েছে এবার। নির্বাচন কমিশন রাজ্যের ভোটারদের সম্মান জানাচ্ছে।‘ বিশেষজ্ঞরা বলছেন, এবার কোনও কোনও কেন্দ্রে অপ্রত্যাশিত ফলাফলের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে ৪মে […]
২৯শে এপ্রিল, ২০২৬
আজ, বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। এই দফায় রাজ্যের রাজনৈতিক হৃদপিণ্ড হিসেবে পরিচিত অঞ্চলগুলোর ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। আজকের এই লড়াই শুধু বিধায়ক নির্বাচনের নয়, বরং এটি বড় একটি রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করবে—তৃণমূল কি তাদের দক্ষিণবঙ্গের দুর্ভেদ্য দুর্গ ধরে রাখতে পারবে, নাকি বিজেপি অবশেষে নবান্নে পৌঁছানোর একটি সুনিশ্চিত পথ খুঁজে […]
২৮শে এপ্রিল, ২০২৬
কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে রাজ্যের সবচেয়ে হটস্পট কেন্দ্র ভবানীপুর ৷ ভোটের ঠিক আগের রাতে সেই ভবানীপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধঘিকারী বিস্ফোরক অভিযোগ তুললেন, তৃণমূলের এক কাউন্সিলর নাকি ভোটে কারচুপির জন্য ‘নকল আঙুল’ কিনেছেন! আর সেই সংখ্যা নাকি এক-দু’টি নয়, প্রায় সাড়ে ৭০০! শুভেন্দুর দাবি, এই কৃত্রিম আঙুল ব্যবহার […]
২৪শে এপ্রিল, ২০২৬
দুর্গাপুর: গণতন্ত্রের উৎসব শেষ হতেই যেন আর এক ‘উৎসবের’ সূচনা! একদিন আগেই বৈশাখের তপ্ত রোদ মাথায় নিয়ে রেকর্ড ভোটদানের নজির গড়েছিল বাংলা। বুথের সামনে দীর্ঘ লাইন, মানুষের চোখে দায়িত্ববোধের ঝলক—সব মিলিয়ে ছিল এক অন্য ছবি। কিন্তু ঠিক তার পরের দিন, শুক্রবার সকালে, দুর্গাপুরে দেখা গেল একই রকম লাইন… তবে গন্তব্য বদলে গেছে! ভোটকেন্দ্র নয়, এবার […]
২৩শে এপ্রিল, ২০২৬
ঝাড়গ্রাম: ভোট শুরু হতে না হতেই চমক! লাইনে দাঁড়ানো ভোটারদের মাঝখানে আচমকাই এসে হাজির এক ‘অতিথি’—একটি পূর্ণবয়স্ক হাতি! ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় মুহূর্তেই ছড়ায় চাঞ্চল্য, আতঙ্কে ছুটোছুটি শুরু করেন ভোটারদের একাংশ। বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তার মধ্যেই ঝাড়গ্রাম জেলার চারটি কেন্দ্রেও চলছে ভোট। সকাল সকাল […]
২৩শে এপ্রিল, ২০২৬
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই উত্তেজনার পারদ চড়ছে তুঙ্গে। বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ— উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দুই মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান— কার্যত গোটা রাজনীতির ‘মিনি ব্যাটলফিল্ড’ তৈরি হয়েছে এক দিনেই। কোথাও তৃণমূল বনাম বিজেপির সরাসরি সংঘর্ষ, কোথাও কংগ্রেসের শক্ত ঘাঁটি, আবার কোথাও বামেদের চুপিসারে উঠে আসার লড়াই— সব মিলিয়ে প্রথম দফাই নির্ধারণ করে দিতে পারে […]
২২শে এপ্রিল, ২০২৬
প্রথম দফার ভোটের ঠিক এক দিন আগে প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের জন্য জারি হল স্পষ্ট নির্দেশ—ফোন সর্বক্ষণ খোলা রাখতে হবে, এবং কোনও অবস্থাতেই কল এড়ানো চলবে না। ফোন বন্ধ রাখা বা ইচ্ছাকৃতভাবে না ধরার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।সোমবার জারি করা এক […]