৫ মাস পরই দেশে চালু হচ্ছে কড়া ডেটা প্রাইভেসী আইন। ছবি - Google, গ্রাফিক্স - দ্য ফোত্ত্রহ অ্যাক্সিস।
১২ই জুন, ২০২৬
ডিজিটাল ইন্ডিয়ার যুগে ব্যবসা বাড়াতে কাস্টমারের ফোন নম্বর, ইমেল বা ই-কমার্স ট্র্যাকিংয়ের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই আপনার ব্যবসার দরজায় কড়া নাড়ছে ২৫০ কোটি টাকার আইনি নোটিশ? আজ্ঞে হ্যাঁ, ভারতে আসতে চলেছে নতুন ডেটা প্রাইভেসি আইন।
ডিপিডিপি (DPDP) বা 'ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন অ্যাক্ট'. ২০২৬ সালের ১ নভেম্বর থেকে এই আইন পুরো দমে চালু হচ্ছে, যা বাস্তবায়িত হতে আর মাত্র ৫ মাস বাকি. নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমারের ব্যক্তিগত তথ্য নিয়ে একটুও অসাবধানতা ধরা পড়লেই ব্র্যান্ডগুলোকে গুণতে হবে সর্বোচ্চ ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা।
ভারতের বেশিরভাগ অনলাইন ব্যবসায়ী বা ব্র্যান্ড অজান্তেই তিনটি বড় ভুল করে বসে আছেন, যা তাঁদের এই কোটি টাকার জরিমানার মুখে দাঁড় করিয়ে দিতে পারে. প্রথমত, বহু ওয়েবসাইটে ব্যবহৃত গুগল অ্যানালিটিক্স ৪ (GA4) ভিজিটরদের অনুমতি ছাড়াই তাঁদের ট্র্যাক করছে, যা এই নতুন আইনে সম্পূর্ণ বেআইনি। দ্বিতীয়ত, ফেসবুক বা মেটার পিক্সেল (Meta Pixel) কোডটি অনবদ্যভাবে সক্রিয় থাকছে পেমেন্ট পেজগুলোতে। এর ফলে কাস্টমারের অত্যন্ত সংবেদনশীল আর্থিক তথ্য ফাঁসের ঝুঁকি থাকছে। তৃতীয়ত, হোয়াটসঅ্যাপ ফর্ম বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেওয়া গ্রাহকদের তথ্য আজীবন স্টোর করে রাখা হচ্ছে, যা মুছে ফেলার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।
ডিজিটাল দুনিয়ায় নিজের ব্যবসাকে সুরক্ষিত রাখতে এবং আইনি জাঁতাকল থেকে বাঁচতে এখন থেকেই এই বদলগুলো সেরে ফেলুন।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।