২৯শে জুলাই, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

সংঘাতে বেকহ্যাম – স্কালোনি!

সংঘাতে বেকহ্যাম – স্কালোনি!

স্কালোনি ও বেকহ্যাম। রয়েছে পুরনো দ্বন্দ্ব। ছবি - Google.

সংঘাতে বেকহ্যাম – স্কালোনি!

calender icon 2 ১৪ই জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ও ইংল্যান্ড - এটা একটা সাধারণ ম্যাচ নয়, বরং এই লড়াই বিশ্ব ফুটবলের কাছে হাইভোল্টেজ খেলা হিসেবে চিহিত হয়ে রয়েছে। একদিকে যেমন ফকল্যান্ড যুদ্ধের রেশ থাকে এই ম্যাচ ঘিরে, আবার তেমনি দুই দলের তারকাদের মধ্যে অতীতের নানা কর্মকান্ডের রেশও ফিরে আসে এই মহা ম্যাচের আগে।

এবার তেমনি আসছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং ইংল্যান্ডের অতীতের কিংবদন্তি ডেভিড বেকহ্যাম লড়াইয়ের কথা। যে বেকহ্যাম মেসির প্রতিটি খেলায় আমেরিকার বিভিন্ন শহরের মাঠে হাজির থাকছেন। বেকহ্যামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামির ক্লাবকে সাফল্যের সরণিতে এনেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তাই মেসির খেলা দেখতে ও সমর্থন করতে বেকহ্যাম স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে হাজির থাকছেন।

বুধবার রাতে কী হবে? একদিকে নিজের জাতীয় দল, পাশাপাশি প্রিয় ফুটবলারের দল - কার দিকে সমর্থন থাকবে বেকহ্যামের? 

আরও একটি ঐতিহাসিক লড়াইয়ের আগে আলোচনায় লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহ্যামের এক পুরনো তিক্ত ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের কাণ্ডারি হওয়ার অনেক আগে, লা লিগার খেতাব নির্ধারণী এক লড়াইয়ে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে উত্তপ্ত এক ঘটনায় জড়িয়েছিলেন স্কালোনি। ধাক্কাধাক্কি ও মারামারিতে গড়ানো সেই ঘটনা থামাতে ছুটে আসতে হয়েছিল সতীর্থদের, যাতে পুরোদস্তুর কিছুটা বিতর্ক এড়ানো যায়।

ঘটনাটি ঘটে রিয়াল মাদ্রিদ ও ডিপতির্ভো লা করুনিয়ার মধ্যে এক ম্যাচের শেষ মুহূর্তে, যেখানে লা লিগার খেতাব ছিল দাঁড়িয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে রাউলের গোলে তখন ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোল কার্যত ট্রফি নিশ্চিত করে দেয় তাদের জন্য, আর ডিপর্তিভোকে নিয়ে যায় হারের কিনারায়।

মাদ্রিদের এগিয়ে যাওয়ার গোলের কিছুক্ষণ পরই মাঝমাঠে পেছন থেকে ট্যাকল করে স্কালোনিকে ফেলে দেন ডেভিড বেকহ্যাম। মাটিতে জড়িয়ে পড়েন দুজনই। সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখান আর্জেন্টাইন এই খেলোয়াড়।

আরও পড়ুন

বিদেশী কোচ ও ব্যর্থতার পরিসংখ্যান
মেসিদের দলের ‘কম্পিউটার’

ম্যাচের ফলাফল নিয়ে হতাশা আর ওই ট্যাকলের ক্ষোভ মিলে উঠে দাঁড়িয়ে বেকহ্যামের মুখোমুখি হন স্কালোনি। বেকহ্যামও পিছু হটেননি। দুজনের মধ্যে চলে ধাক্কাধাক্কি, উত্তেজনা বাড়তে থাকে ক্রমশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে এগিয়ে আসেন রবার্তো কার্লোসসহ আরও কয়েকজন তারকা। তারা দুজনকে আলাদা করেন, যাতে ঘটনাটি বড় ধরনের মারামারিতে রূপ না নেয়। শেষে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন।

বছর পেরিয়ে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের কারিগর হয়ে ওঠার পর সেই ঘটনা নিয়ে কথা বলেন স্কালোনি। তিনি স্বীকার করেন, বেকহ্যামের ট্যাকল আসলে কয়েক সপ্তাহ ধরে জমে থাকা হতাশারই বহিঃপ্রকাশ ঘটিয়েছিল মাত্র।

স্কালোনি আরো বলেন, ‘আমরা তাদের মাঠে, তাদের বিপক্ষেই খেতাব লড়াই করছিলাম। আর মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা ২-১ গোল করে বসল।’

স্কালোনি আরও জানান, খেলা শেষ হওয়ার পরও সেই ক্ষোভ মিলিয়ে যায়নি। বেকহ্যাম যখন বার্নাব্যুর দর্শকদের সঙ্গে উদযাপন করছিলেন, তখনও কষ্টের সেই হার হজম করার চেষ্টা করছিলেন স্কালোনি। তিনি সম্প্রতি বলেছেন, এটা ছিল স্রেফ সেই লড়াকু মানসিকতা, যা সবসময় তার ব্যক্তিত্বের অংশ।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা আগে থেকেই ছিল ঐতিহাসিক, কত শত স্মরণীয় ঘটনা হয়ে গেছে এই দুই দলের লড়াইয়ে। তাতে নতুন অধ্যায়ের প্রয়োজনই ছিল না। তবু এই ঘটনা আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আলোচিত এই লড়াইয়ে যোগ করে নতুন এক মাত্রা। 

বুধবার দুজনেই মাঠে থাকবেন। একজন স্রেফ প্রাক্তন ব্রিটিশ মহাতারকা হিসেবে। অন্যজন, মেসিদের হেডস্যার হয়ে আর্জেন্টিনা দলের ডাগআউটে। ফুটবলার হিসেবে যা পারেননি, সেটা জাতীয় দলের কোচ হিসেবে পারেন কিনা সেটাই দেখার স্কালোনির ক্ষেত্রে।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
শুভ্র মুখোপাধ্যায়

শুভ্র মুখোপাধ্যায়

কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য