samsung-new-ac-launched
২৭শে এপ্রিল, ২০২৬
দাবদাহে নাভিশ্বাস ছুটছে
গরমের এই প্রবল দাবদাহে মানুষের নাভিশ্বাস ছুটেছে। এক চিলতে ছায়ার জন্য মানুষের আকুতি বাড়ছে। যাঁরা সারাদিন রোদের মধ্যে কাজ করেন, তাঁদের কষ্টটা সবচেয়ে বেশি। সেই কারণেই সেই মানুষরা রাতে বাড়ি ফেরার পরে নিশ্চিন্ত আশ্রয়ে ফিরে যেতে চান। সেইসময় সারাদিনের ক্লান্তি মেটাতে দরকার বাতানাকূল ঘরের। তারজন্য স্মার্ট এসি হলে তো কথাই নেই। শহর কলকাতায় ঘুরলে চোখে পড়বে এসি মেশিনের দোকানগুলিতে লম্বা লাইন। এই গরম থেকে বাঁচতে এসির জুড়ি মেলা ভার।
এসি মেশিন লাক্সারি নয়
এই মুহূর্তে এসি মেশিন আর লাক্সারি নয়, এটা প্রয়োজনীয় দ্রব্যে পরিণত হয়েছে। সেই কথা মাথায় রেখেই বিভিন্ন কোম্পানি যতটা সম্ভব কম খরচে এসি মেশিন বাজারে আনছে। স্যামসাং কোম্পানিও এবার সেই পথেই হাঁটল। তারা মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যেই স্মার্ট এসি মেশিন বাজারে এনেছে শেষ সপ্তাহেই। দাম শুরু ৩২৪৪০ টাকা থেকে।
স্যামসাং মেশিনে থাকছে উইন্ড ফ্রি সিস্টেম
এই এসি-তে স্যামসাং-এর নিজস্ব প্রযুক্তি 'এআই ফাস্ট অ্যান্ড কমফোর্ট কুলিং' ব্যবহার করা হয়েছে। বাস্তবে, এটি প্রথমে দ্রুত ঘর ঠান্ডা করা শুরু করবে, তারপর সেট করা তাপমাত্রায় পৌঁছানোর পর কম তীব্রতার মোডে চলে যাবে আপনাআপনিই। সরাসরি ঠান্ডা বাতাস দেওয়ার পরিবর্তে উইন্ড-ফ্রি সিস্টেমটি ইউনিট জুড়ে থাকা ছোট ছোট ভেন্টের মাধ্যমে বাতাস ছড়িয়ে দেবে পুরো ঘরেই। এর উদ্দেশ্য হল, ব্যবহারকারীর গায়ে ক্রমাগত ঠান্ডা বাতাসের প্রবাহ না লাগিয়ে তাপমাত্রা বজায় রেখে চলা। এই সিস্টেমে ঘরের অবস্থা এবং ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে নিজেকে সেই মতো সামঞ্জস্য রাখতে পারে।
মেশিনে রয়েছে এণার্জি মো্ডও
এতে একটি এআই এনার্জি মোড (AI Energy Mode) রয়েছে, যা পরিস্থিতি অনুযায়ী কম্প্রেসরের চলার ধরণ পরিবর্তন করে। এর মূল উদ্দেশ্য, যখন সম্পূর্ণ ঠাণ্ডার প্রয়োজন হয় না, তখন অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো। স্যামসাং কোম্পানির ইঞ্জিনিয়ারদের মতে, এটি বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। যদিও প্রকৃত ফলাফল ব্যবহার ও পরিবেশের উপর নির্ভর করবে।
বিশেষত্ব স্মার্টথিংস ইন্টিগ্রেশন
এসিগুলোতে ‘স্মার্টথিংস ইন্টিগ্রেশন’ রয়েছে, যার মাধ্যমে স্মার্টফোন দিয়ে রিমোট কন্ট্রোল করা যায়। ব্যবহারকারীরা তাপমাত্রা নিয়ন্ত্রণ, ব্যবহারের হিসেব রাখা এবং নির্দিষ্ট কিছু কাজ স্বয়ংক্রিয় করতে পারেন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভয়েস কন্ট্রোল এবং বেসিক অটোমেশন মোডও। যেমন বাড়ি থেকে বের হলে বা বাড়িতে ঢুকলে সেটিংস বদল করে নেবে মেশিন নিজে থেকেই।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।