৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

১ লিটার ডিজেলে ট্রেন কত দূর? এক্সপ্রেস বনাম প্যাসেঞ্জার, সামনে এল ‘রেলের মাইলেজ’ রহস্য

১ লিটার ডিজেলে ট্রেন কত দূর? এক্সপ্রেস বনাম প্যাসেঞ্জার, সামনে এল ‘রেলের মাইলেজ’ রহস্য

গাড়ির মাইলেজ শুনতে আমরা অভ্যস্ত। কিন্তু হাজার টন ওজন টেনে ছুটে চলা ট্রেন—তার ‘মাইলেজ’ কত? ১ লিটার ডিজেলে ঠিক কত দূর যেতে পারে একটি ট্রেন? সাম্প্রতিক হিসেব বলছে, এই উত্তর শুনলে অনেকেরই ভ্রু কুঁচকে যাবে। রেল বিশেষজ্ঞদের মতে, ট্রেনের মাইলেজ কোনও স্থির সংখ্যা নয়। কোচের সংখ্যা, গতি, রুটের ঢাল, থামার সংখ্যা—সব কিছুর উপর নির্ভর করে বদলে যায় ডিজেল খরচের হিসেব। কোন ট্রেনে কত ডিজেল খরচ? গড় হিসেবে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন: প্রতি কিমিতে প্রায় ৫–৬ লিটার ডিজেল, এক্সপ্রেস ট্রেন (১২ কোচ): প্রতি কিমিতে প্রায় ৪–৫ লিটার এবং সুপারফাস্ট বা দীর্ঘ ট্রেন (২৪ কোচ): প্রায় ৬ লিটার প্রতি কিমি ৷ অর্থাৎ সহজ করে বললে, ১ লিটার ডিজেলে একটি ট্রেন মাত্র ১৫০–২৫০ মিটার পর্যন্তই যেতে পারে! এত কম কেন মাইলেজ? শুনতে অবাক লাগলেও এর পিছনে রয়েছে বড় কারণ। একটি ট্রেন একসঙ্গে হাজার হাজার যাত্রী বা কয়েকশো টন মাল বহন করে। ফলে ইঞ্জিনকে টানতে হয় বিরাট ওজন। তাই প্রতি কিলোমিটারে জ্বালানি খরচও স্বাভাবিকভাবেই বেশি। ট্যাঙ্ক ভরলে কত দূর? একটি ডিজেল লোকোমোটিভে সাধারণত ৫,০০০–৬,০০০ লিটার পর্যন্ত জ্বালানি থাকে। প্যাসেঞ্জার ট্রেন যেতে পারে প্রায় ৮০০–১০০০ কিমি এক্সপ্রেস ট্রেন ছুটতে পারে ১২০০–১৫০০ কিমি পর্যন্ত৷ কেন বদলে যায় হিসেব? ট্রেনের মাইলেজ নির্ভর করে—কোচের সংখ্যা (ওজন যত বেশি, খরচ তত বেশি), বারবার থামা (প্যাসেঞ্জার ট্রেনে খরচ বেশি), গতি ও ট্র্যাকের ঢাল সিগন্যাল ও ট্রাফিক পরিস্থিতি৷ আসল ছবিটা কী? সংখ্যার হিসেবে ট্রেনের মাইলেজ কম মনে হলেও, বাস্তবে চিত্রটা একেবারে উল্টো। একটি গাড়ি যেখানে ৪–৫ জন যাত্রী বহন করে, সেখানে একটি ট্রেন বহন করে হাজার হাজার মানুষ। তাই প্রতি যাত্রী হিসেবে হিসেব করলে ট্রেনই সবচেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহণ মাধ্যম। রেল বিশেষজ্ঞদের কথায়, “ট্রেনের মাইলেজ গাড়ির সঙ্গে তুলনা করলে ভুল হবে। বিশাল পরিসরে যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে রেলই সবচেয়ে কার্যকর।”

১ লিটার ডিজেলে ট্রেন কত দূর? এক্সপ্রেস বনাম প্যাসেঞ্জার, সামনে এল ‘রেলের মাইলেজ’ রহস্য

গাড়ির মাইলেজ শুনতে আমরা অভ্যস্ত। কিন্তু হাজার টন ওজন টেনে ছুটে চলা ট্রেন—তার ‘মাইলেজ’ কত? ১ লিটার ডিজেলে ঠিক কত দূর যেতে পারে একটি ট্রেন? সাম্প্রতিক হিসেব বলছে, এই উত্তর শুনলে অনেকেরই ভ্রু কুঁচকে যাবে।
রেল বিশেষজ্ঞদের মতে, ট্রেনের মাইলেজ কোনও স্থির সংখ্যা নয়। কোচের সংখ্যা, গতি, রুটের ঢাল, থামার সংখ্যা—সব কিছুর উপর নির্ভর করে বদলে যায় ডিজেল খরচের হিসেব।

কোন ট্রেনে কত ডিজেল খরচ?

গড় হিসেবে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন: প্রতি কিমিতে প্রায় ৫–৬ লিটার ডিজেল, এক্সপ্রেস ট্রেন (১২ কোচ): প্রতি কিমিতে প্রায় ৪–৫ লিটার এবং
সুপারফাস্ট বা দীর্ঘ ট্রেন (২৪ কোচ): প্রায় ৬ লিটার প্রতি কিমি ৷ অর্থাৎ সহজ করে বললে, ১ লিটার ডিজেলে একটি ট্রেন মাত্র ১৫০–২৫০ মিটার পর্যন্তই যেতে পারে!

এত কম কেন মাইলেজ?

শুনতে অবাক লাগলেও এর পিছনে রয়েছে বড় কারণ। একটি ট্রেন একসঙ্গে হাজার হাজার যাত্রী বা কয়েকশো টন মাল বহন করে। ফলে ইঞ্জিনকে টানতে হয় বিরাট ওজন। তাই প্রতি কিলোমিটারে জ্বালানি খরচও স্বাভাবিকভাবেই বেশি।

ট্যাঙ্ক ভরলে কত দূর?

একটি ডিজেল লোকোমোটিভে সাধারণত ৫,০০০–৬,০০০ লিটার পর্যন্ত জ্বালানি থাকে। প্যাসেঞ্জার ট্রেন যেতে পারে প্রায় ৮০০–১০০০ কিমি
এক্সপ্রেস ট্রেন ছুটতে পারে ১২০০–১৫০০ কিমি পর্যন্ত৷

কেন বদলে যায় হিসেব?

ট্রেনের মাইলেজ নির্ভর করে—কোচের সংখ্যা (ওজন যত বেশি, খরচ তত বেশি), বারবার থামা (প্যাসেঞ্জার ট্রেনে খরচ বেশি), গতি ও ট্র্যাকের ঢাল
সিগন্যাল ও ট্রাফিক পরিস্থিতি৷

আসল ছবিটা কী?

সংখ্যার হিসেবে ট্রেনের মাইলেজ কম মনে হলেও, বাস্তবে চিত্রটা একেবারে উল্টো। একটি গাড়ি যেখানে ৪–৫ জন যাত্রী বহন করে, সেখানে একটি ট্রেন বহন করে হাজার হাজার মানুষ। তাই প্রতি যাত্রী হিসেবে হিসেব করলে ট্রেনই সবচেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহণ মাধ্যম।

রেল বিশেষজ্ঞদের কথায়, “ট্রেনের মাইলেজ গাড়ির সঙ্গে তুলনা করলে ভুল হবে। বিশাল পরিসরে যাত্রী ও পণ্য পরিবহণের ক্ষেত্রে রেলই সবচেয়ে কার্যকর।”

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য