৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

সংবাদপত্রের স্বাধীনতায় ভারতের বড় পতন: পাকিস্তানের থেকেও থেকেও নিচে নামল র‍্যাঙ্কিং!

সংবাদপত্রের স্বাধীনতায় ভারতের বড় পতন: পাকিস্তানের থেকেও থেকেও নিচে নামল র‍্যাঙ্কিং!

journalism-ranking-global

সংবাদপত্রের স্বাধীনতায় ভারতের বড় পতন: পাকিস্তানের থেকেও থেকেও নিচে নামল র‍্যাঙ্কিং!

বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতার ক্রমাবনতি এবং গণমাধ্যমকর্মীদের ওপর বাড়তে থাকা আইনি চাপের এক উদ্বেগজনক চিত্র উঠে এল ২০২৬ সালের 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স' বা বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে। আন্তর্জাতিক নজরদারি সংস্থা 'রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার্স' (আরএসএফ) বৃহস্পতিবার তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তালিকায় ১৮০টি দেশের মধ্যে ভারতের অবস্থান আরও নিচে নেমে ১৫৭তম স্থানে পৌঁছেছে। উল্লেখ্য, ২০২৫ সালে ভারত ছিল ১৫১তম অবস্থানে।

আরএসএফ-এর প্রতিবেদনে ভারতকে রাখা হয়েছে 'অত্যন্ত আশঙ্কাজনক' বা 'ভেরি সিরিয়াস' শ্রেণিতে। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে যে, গণতান্ত্রিক দেশগুলোতেও সংবাদমাধ্যমকে স্তব্ধ করে দিতে আইনি কাঠামোকে ক্রমবর্ধমানভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে স্বাধীন গণমাধ্যমের ওপর বিচারবিভাগীয় হয়রানি তীব্রতর হওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানহানি এবং জাতীয় নিরাপত্তার মতো ফৌজদারি আইনগুলোর যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে সরাসরি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, ২০০২ সালে যখন এই সূচক প্রথম শুরু হয়, তখন মাত্র ১৩.৭ শতাংশ দেশ এই কঠিন পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু ২০২৬ সালের প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এখন 'কঠিন' বা 'অত্যন্ত আশঙ্কাজনক' তালিকায় অন্তর্ভুক্ত। ১৮০টি দেশের গড় স্কোর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সংস্থাটির মতে, জাতীয় নিরাপত্তা নীতির দোহাই দিয়ে এমন সব বিধিনিষেধমূলক আইন তৈরি করা হচ্ছে যা মানুষের তথ্য পাওয়ার অধিকারকে সংকুচিত করে দিচ্ছে। বিশেষ করে আইনি সূচকের পতন বিশ্বজুড়ে সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার এক বিপজ্জনক প্রবণতাকে ইঙ্গিত করে।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের অবস্থান বেশ হতাশাজনক। তালিকায় নেপাল (৮৭), মালদ্বীপ (১০৮), শ্রীলঙ্কা (১৩৪), ভুটান (১৫০), বাংলাদেশ (১৫২) এবং পাকিস্তান (১৫৩) ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের চেয়ে নিচে রয়েছে কেবল মিয়ানমার (১৬৬), আফগানিস্তান (১৭৫) এবং চীন (১৭৮)।

এই সূচকের শীর্ষ তিনটি স্থানে রয়েছে নরওয়ে, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র সাত ধাপ পিছিয়ে ৬৪তম স্থানে নেমে এসেছে। সামগ্রিকভাবে, ভারতসহ বিশ্বের ৬০ শতাংশের বেশি দেশে সংবাদপত্রের স্বাধীনতার পরিবেশ গত এক বছরে আরও খারাপ হয়েছে বলে আরএসএফ সতর্ক করেছে।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য