১৪ই মে, ২০২৬
বিরাট জবাব ব্যাটিংয়েই সমালোচকদের আর কত জবাব দেবেন বিরাট কোহলি? তিনি যে মেজাজে ব্যাটিং করছেন আইপিএলে, সেই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। নাইটদের বিরুদ্ধে করা রায়পুরে তাঁর ১০৫ রানের ইনিংস ঘিরে মোহান্বিত সকলেই। তিনি যে রুদ্রমূর্তিতে ব্যাটিং করছেন, সেখানেই কেকেআরের হার নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে আইপিএলে মত নয়টি সেঞ্চুরি করে ফেলেছেন […]
৩০শে এপ্রিল, ২০২৬
ছন্দে নেই রোহিত ও বুমরাহ ভারতের দুই নামী ক্রিকেটার এবার আইপিএলে ছন্দে নেই একেবারেই। রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ কেউই নিজেদের সার্ভিস দিতে পারছেন না। সেই কারণেই প্রশ্ন উঠছে, দেশের সকল ক্রিকেটার কি অর্থের পিছনে ছোটেন? কঠিন পরীক্ষা আইপিএলে শরীর দিচ্ছে না, মন খেলার মধ্যে নেই। কিন্তু বিশ্রাম নেওয়ার নূন্যতম সুযোগ নেই। দেশের হয়ে তাও […]
২৮শে এপ্রিল, ২০২৬
নাইট শিবিরের মধ্যমণি রিঙ্কু সিং সিংহহৃদয়ের ক্রিকেটার। তিনি এই মুহূর্তে কেকেআর শিবিরের মধ্যমণি। চলতি আইপিএলে নাইট রাইডার্স টানা তিন ম্যাচে হেরেছিল। প্রথম কয়েকটি ম্যাচে দলের মালিক শাহরুখ খান মাঠে হাজির থাকলেও তারপর তিনিও মাঠে আসা ছেড়ে দেন। রেকর্ড ভাঙলেন ধোনির গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে রিঙ্কু ৫১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন। দলের হয়ে […]
২৬শে এপ্রিল, ২০২৬
ময়দানের ইতিহাসে হাওড়া ইউনিয়ন কলকাতা ময়দানে যে কয়েকটি শতবর্ষ প্রাচীন ক্লাব রয়েছে তার মধ্যে হাওড়া ইউনিয়ন ক্লাব অন্যতম। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। বহু ফুটবলার ও ক্রিকেটারের উঠে আসার মঞ্চ তো বটেই, পাশাপাশি হকি এবং ভলিবল খেলাতেও এই ক্লাব থেকে বহু মনিমাণিক্য বাংলা ও দেশের খেলাধুলা সমৃদ্ধ করেছে। ক্রীড়া প্রশাসক তৈরির কারখানা শুধু […]
২৫শে এপ্রিল, ২০২৬
কোহলি ফের দুরন্ত মেজাজে বিরাট কোহলির খেলা মাঝেমধ্যে দেখে অনেক ক্রিকেট প্রেমী হাহুতাশ করেন। তিনি টেস্ট, টি ২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। এমন যিনি দুরন্ত ফর্মে বিরাজ করেন, তাঁর প্রতিটি শটে যেন অমোঘ বার্তা, এটাই প্রমাণ করে যে, আমি বিরাট কোহলি। আমি নিজের ছন্দে বিরাজমান। আমাকে সরাবে কার সাধ্য। আইপিএলের ম্যাচেও কোহলির ব্যাটে পুরনো ছন্দ। […]
২৪শে এপ্রিল, ২০২৬
শচীনদের দেখানো পথে মুকেশ বিশ্বকাপের মঞ্চে একবার শচীন তেন্ডুলকার বাবাকে হারিয়ে কেনিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। রঞ্জি ট্রফির ম্যাচে একবার বিরাট কোহলি তাঁর বাবাকে হারিয়েও দিল্লির হয়ে খেলে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এরকম বহু নজির আছে যেখানে বাবা কিংবা মাকে শেষ বিদায় জানিয়ে মাঠে নেমে পড়েছেন তারকা পুত্ররা। এই তো কিছুদিন আগেও রিঙ্কু সিং […]
২২শে এপ্রিল, ২০২৬
বড় মঞ্চের তারকা টি ২০ বিশ্বকাপের সময় যখন অভিষেক শর্মা বারবার ব্যর্থ হচ্ছিলেন, তখন খুব কথা হচ্ছিল। বলা হয়েছে, এমন তারু ব্যাটারদের এটাই সমস্যা। তাঁরা যখন রান পান, মনে হয় ফাঁকা বাইপাসের রাস্তায় মসৃণ গতিতে গাড়ি চালাচ্ছেন, কিন্তু একটু জ্যাম থাকলেই তাঁদের ব্যাটে আর রান থাকে না। মেগা আসরে অভিষেক শূন্য রানের হ্যাট্রিকও করেছিলেন। তারপরেও […]
১৯শে এপ্রিল, ২০২৬
বৈভব আছেন বিতর্কতেও বিহারের সমস্তিপুর থেকে কলকাতার ইডেন গার্ডেন – এক দীর্ঘ পথ। সেই পথকেই ছোট করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়। যাকে ঘিরে একদিকে বিতর্ক এবং উৎফুল্লতা পাশাপাশি হাঁটছে। রবিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে টানটান ম্যাচ। শাহরুখ খানের কলকাতা দল আগের তিনটি ম্যাচে হেরে হারের হ্যাট্রিক সেরে ফেলেছে। একটা ম্যাচ […]
১৬ই এপ্রিল, ২০২৬
প্রথম ম্যাচেই সুপারহিট ১৯৮৮ সালে ভারতীয় সিনেমায় আমির খানের সেই ‘‘কয়ামত সে কয়ামত ত্ক’’ – ছবিতে গান করেছিলেন উদিত নারায়ণ। সেই সিনেমার গান হিট হতেই আর পিছন ফিরে তাকাননি উদিত। তিনি এখনও মনে করেন অভিষেকে সেই সাফল্য না পেলে তিনি আরও কয়েক বছর পিছিয়ে যেতেন। কথায় রয়েছে অভিষেক মঞ্চ যদি কারও ভাল হয় তাহলে তিনি […]