২৯শে এপ্রিল, ২০২৬
কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার ১৪২টি আসনে ভোটগ্রহণ। বিস্তীর্ণ এই ভোটপর্ব জুড়ে রয়েছে বহু হেভিওয়েট প্রার্থী, তারকা মুখ, অভিজ্ঞ মন্ত্রী এবং নবাগত রাজনীতিক। তবুও গোটা দফার রাজনৈতিক উত্তাপ যেন এক জায়গাতেই এসে ঠেকেছে—ভবানীপুর। কারণ, এই কেন্দ্রে মুখোমুখি দুই প্রধান প্রতিদ্বন্দ্বী: মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে যে […]
২৮শে এপ্রিল, ২০২৬
কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে রাজ্যের সবচেয়ে হটস্পট কেন্দ্র ভবানীপুর ৷ ভোটের ঠিক আগের রাতে সেই ভবানীপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধঘিকারী বিস্ফোরক অভিযোগ তুললেন, তৃণমূলের এক কাউন্সিলর নাকি ভোটে কারচুপির জন্য ‘নকল আঙুল’ কিনেছেন! আর সেই সংখ্যা নাকি এক-দু’টি নয়, প্রায় সাড়ে ৭০০! শুভেন্দুর দাবি, এই কৃত্রিম আঙুল ব্যবহার […]
২৭শে এপ্রিল, ২০২৬
কলকাতা: অবশেষে একটু স্বস্তি! বহুদিনের ‘শব্দ-সন্ত্রাস’ পেরিয়ে যেন বাংলার আকাশে নেমেছে এক অদ্ভুত নীরবতা। শহর থেকে গ্রাম—যেখানে এতদিন মাইকের চোটে কথাই শোনা যেত না, সেখানে এখন পাখির ডাকও স্পষ্ট। রসিক বাঙালির মন্তব্য, “এই ক’দিনে কানটা যা সহ্য করেছে, এখন অন্তত ছুটি পেল!” ২০২৬ সালের বিধানসভা ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছিল ১৬ মার্চ। কিন্তু বাস্তবে প্রচারের […]
২৭শে এপ্রিল, ২০২৬
দাবদাহে নাভিশ্বাস ছুটছে গরমের এই প্রবল দাবদাহে মানুষের নাভিশ্বাস ছুটেছে। এক চিলতে ছায়ার জন্য মানুষের আকুতি বাড়ছে। যাঁরা সারাদিন রোদের মধ্যে কাজ করেন, তাঁদের কষ্টটা সবচেয়ে বেশি। সেই কারণেই সেই মানুষরা রাতে বাড়ি ফেরার পরে নিশ্চিন্ত আশ্রয়ে ফিরে যেতে চান। সেইসময় সারাদিনের ক্লান্তি মেটাতে দরকার বাতানাকূল ঘরের। তারজন্য স্মার্ট এসি হলে তো কথাই নেই। শহর […]
২৭শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোট এলেই যেন শহরের চেনা ছন্দে ছেদ পড়ে। রাস্তাঘাট ফাঁকা নয়, ফাঁকা হয়ে যায় বাসস্ট্যান্ড। চেনা সেই দৃশ্য— দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইন, আর বাসের দেখা নেই। চলতি বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। কলকাতা থেকে জেলা— সর্বত্রই নিত্যযাত্রীদের একই হাল। পরিবহণ দফতরের তরফে নির্বাচনী কাজে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করা […]
২৬শে এপ্রিল, ২০২৬
কলকাতা: একসময় ‘বাবু কালচার’-এর শহর বলে পরিচিত ছিল কলকাতা। অফিস মানেই নির্দিষ্ট সময়ে ঢোকা, ফাইল ঘাঁটা, আর বিকেল গড়ালেই চা-আড্ডা—এই ছিল কর্মসংস্কৃতির চেনা ছবি! কিন্তু সময় বদলেছে, বদলাচ্ছে শহরের কাজের ধরণও। নতুন প্রজন্ম, বিশেষত Genz-র প্রভাব এখন স্পষ্ট কলকাতার অফিসপাড়ায়।বর্তমানে শহরের কর্পোরেট অফিস থেকে স্টার্টআপ, সব জায়গাতেই দেখা যাচ্ছে কাজের নতুন সংজ্ঞা । ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’, […]
২৫শে এপ্রিল, ২০২৬
কলকাতা: তিলোত্তমার ভোরবেলা। অলস পড়ে থাকা রাস্তা, হালকা চায়ের গন্ধ, মাঝেমধ্যে টুং টাং শব্দ, ধীরগতি দু’চাকায় ভর করা রিক্সা এগিয়ে চলেছে। হাতে টানা। ‘সওয়ার বাবুটি’ও দুলছেন তার গতির তালে তালে। শহরের চেনা দৃশ্য। তার বোধহয় বিদায় নেওয়ার সময় আসন্ন শহরের বুক থেকে। শহরের শিরায় মিশে থাকা ইতিহাস হাতে টানা রিক্সা শুধু একটি যান নয়, এটি […]
২৩শে এপ্রিল, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানের বিস্ময় আবারও নজির গড়ল শহর কলকাতায়। এক জটিল ও বিরল অস্ত্রোপচারে রোগীর ফুসফুস ‘ধুয়ে’ বাঁচানো হল তাঁর প্রাণ—ব্যবহার করা হয়েছে প্রায় ১১ লিটার স্যালাইন! মুর্শিদাবাদের বহরমপুরের ৩৪ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও শুকনো কাশিতে ভুগছিলেন। অবশেষে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় NRS Medical College and Hospital এ পৌঁছনোর সময় তাঁর […]
২২শে এপ্রিল, ২০২৬
আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে: ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে: ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা: ৯১% বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৫৯% গত চব্বিশ ঘন্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
২১শে এপ্রিল, ২০২৬
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে কার্যত ‘অদৃশ্য’ হতে বসেছে যাত্রীবাহী বাস। নির্বাচন দফতরের অধিগ্রহণের জেরে মঙ্গলবার থেকেই পরিষেবায় টান পড়েছে, আর ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল ভোট ঘিরে সেই সঙ্কট চরমে উঠবে বলেই আশঙ্কা। বাস মালিক সংগঠনগুলির বক্তব্য, জরুরি প্রয়োজন ছাড়া এই সময় গণপরিবহণের ওপর নির্ভর না করাই ভালো। নির্বাচনের কাজে পোলিং পার্টি, কেন্দ্রীয় বাহিনী ও […]
