৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

ভোট মানেই বাস উধাও! নিত্যযাত্রীদের দুর্ভোগের সেই একই চেনা ছবি

ভোট মানেই বাস উধাও! নিত্যযাত্রীদের দুর্ভোগের সেই একই চেনা ছবি

bus-for-election

ভোট মানেই বাস উধাও! নিত্যযাত্রীদের দুর্ভোগের সেই একই চেনা ছবি

কলকাতা: ভোট এলেই যেন শহরের চেনা ছন্দে ছেদ পড়ে। রাস্তাঘাট ফাঁকা নয়, ফাঁকা হয়ে যায় বাসস্ট্যান্ড। চেনা সেই দৃশ্য— দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইন, আর বাসের দেখা নেই। চলতি বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। কলকাতা থেকে জেলা— সর্বত্রই নিত্যযাত্রীদের একই হাল।

পরিবহণ দফতরের তরফে নির্বাচনী কাজে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করা হয়েছে। আর তার জেরেই রাস্তায় বাসের সংখ্যা চোখে পড়ার মতো কমে গিয়েছে। ফলত অফিসযাত্রী, ছাত্রছাত্রী— সকলেরই নাভিশ্বাস ওঠার জোগাড়। অনেকেই বাড়ি থেকে অনেক আগেই বেরোচ্ছেন, তবুও গন্তব্যে পৌঁছতে হচ্ছে দেরিতে।

২৩ এপ্রিল প্রথম দফার ভোট মিটলেও স্বস্তি ফেরেনি। সামনে দ্বিতীয় দফার ভোট— আগামী বুধবার। তারপর গণনা ৪ মে। ফলে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই জানাচ্ছে দফতর সূত্র।

বাসমালিক সংগঠনগুলির দাবি, প্রশাসনের নির্দেশ মেনে বহু বাস ভোটের কাজে দিতে হয়েছে। সেই বাসগুলিই এখন বিভিন্ন জেলায় ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর পরিবহণে ব্যবহৃত হচ্ছে। তার সরাসরি প্রভাব পড়েছে শহর ও শহরতলির রুটে। বাস কমে যাওয়ায় চাপ বেড়েছে অটো, ট্যাক্সি ও অ্যাপ-ভিত্তিক গাড়ির উপর। অভিযোগ উঠছে অতিরিক্ত ভাড়া নেওয়ারও। অন্যদিকে ট্রেন ও মেট্রোতেও উপচে পড়া ভিড়।

পরিবহণ দফতর সূত্রে খবর, প্রায় আড়াই হাজার বেসরকারি বাস ভোটের কাজে নেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবেই।
নিত্যযাত্রীদের ক্ষোভ নতুন নয়। তাঁদের বক্তব্য, প্রতি নির্বাচনেই একই সমস্যা দেখা যায়, কিন্তু বিকল্প ব্যবস্থা গড়ে ওঠে না। গুরুত্বপূর্ণ রুটে অন্তত কিছু বাস চালু রাখার দাবিও উঠছে বারবার।

যদিও দফতরের যুক্তি, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া— তা নির্বিঘ্নে সম্পন্ন করাই প্রধান লক্ষ্য। তবে যাত্রীদের সমস্যাও নজরে রাখা হচ্ছে বলে দাবি।

সিটি সাবার্বান বাস সার্ভিসের নেতা টিটু সাহার কথায়, “আমরাও চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। তবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা বাস ভোট না মিটলে ছাড়বে না। ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটের পর কিছু বাস ফেরত মিলতে পারে, কিন্তু তাতেও পুরো স্বস্তি ফেরার সম্ভাবনা কম।”

সব মিলিয়ে, ভোটের এই মরসুমে ‘বাসের অপেক্ষা’ যেন নিত্যযাত্রীদের নিয়তি।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য