২৭শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোট এলেই যেন শহরের চেনা ছন্দে ছেদ পড়ে। রাস্তাঘাট ফাঁকা নয়, ফাঁকা হয়ে যায় বাসস্ট্যান্ড। চেনা সেই দৃশ্য— দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইন, আর বাসের দেখা নেই। চলতি বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। কলকাতা থেকে জেলা— সর্বত্রই নিত্যযাত্রীদের একই হাল। পরিবহণ দফতরের তরফে নির্বাচনী কাজে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করা […]
২৪শে এপ্রিল, ২০২৬
আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে: ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে: ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা: ৮৯% বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৫৫% গত চব্বিশ ঘন্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
২৩শে এপ্রিল, ২০২৬
ভোটের আগে বাইক চলাচলে বিধিনিষেধ জারি করতেই কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে নির্বাচন কমিশনের উদ্দেশে তীব্র মন্তব্য করলেন বিচারপতি কৃষ্ণা রাও, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। সাধারণ নাগরিককে এ ভাবে হেনস্থা করা যায় না।” আদালতের পর্যবেক্ষণের জেরে কমিশনকে শুক্রবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ব্যাখ্যা করতে হবে, কেন ভোটের দু’দিন আগে […]
২৩শে এপ্রিল, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানের বিস্ময় আবারও নজির গড়ল শহর কলকাতায়। এক জটিল ও বিরল অস্ত্রোপচারে রোগীর ফুসফুস ‘ধুয়ে’ বাঁচানো হল তাঁর প্রাণ—ব্যবহার করা হয়েছে প্রায় ১১ লিটার স্যালাইন! মুর্শিদাবাদের বহরমপুরের ৩৪ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও শুকনো কাশিতে ভুগছিলেন। অবশেষে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় NRS Medical College and Hospital এ পৌঁছনোর সময় তাঁর […]
২২শে এপ্রিল, ২০২৬
প্রথম দফার ভোটের ঠিক এক দিন আগে প্রশাসনিক স্তরে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের জন্য জারি হল স্পষ্ট নির্দেশ—ফোন সর্বক্ষণ খোলা রাখতে হবে, এবং কোনও অবস্থাতেই কল এড়ানো চলবে না। ফোন বন্ধ রাখা বা ইচ্ছাকৃতভাবে না ধরার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।সোমবার জারি করা এক […]
২২শে এপ্রিল, ২০২৬
ভোটের মুখে আচমকা ‘বাইক-বিধি’ জারি করে কার্যত আগুনে ঘি ঢেলেছিল নির্বাচন কমিশন। সোমবার রাতের সেই বিজ্ঞপ্তি ঘিরে মঙ্গলবার সকাল থেকেই বাংলাজুড়ে ক্ষোভের বিস্ফোরণ। শেষমেশ জনরোষের চাপে কিছুটা পিছু হটতে বাধ্য হল কমিশন—তবু বিতর্কের আঁচ কমেনি একচুলও। কমিশনের নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগে থেকেই কার্যত নিয়ন্ত্রণে থাকবে মোটরবাইক চলাচল। রাত ৬টা থেকে সকাল ৬টা—সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দিনের […]
২১শে এপ্রিল, ২০২৬
ভোটের আগে কড়াকড়ি আরও এক ধাপ বাড়াল নির্বাচন কমিশন। মদের দোকানে ৪৮ ঘণ্টার‘ড্রাই ডে’-র পর এবার কমিশনের নিশানায় মোটরসাইকেল!আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বাইক চলাচল ও র্যালির উপর একাধিক কড়া বিধিনিষেধ জারি করল মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর। লক্ষ্য একটাই—ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ ও হিংসামুক্ত রাখা। কীসে নিষেধাজ্ঞা সোমবার প্রকাশিত নির্দেশিকায় জানানো […]