২৯শে জুলাই, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

ইংল্যান্ড ভাসছে ‘বেলিংহ্যাম ম্যানিয়া’য়

ইংল্যান্ড ভাসছে ‘বেলিংহ্যাম ম্যানিয়া’য়

গোলের পরে উচ্ছ্বাস ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যামের। ছবি - Google

ইংল্যান্ড ভাসছে ‘বেলিংহ্যাম ম্যানিয়া’য়

calender icon 2 ১৫ই জুলাই, ২০২৬

বিশ্বকাপের ম্যাচগুলোতে ইংল্যান্ড দলকে তাতানোর জন্য গ্যালারিতে তিনটি গান সমানে বেজে চলেছে। ওই তিনটি গানের প্রথমটি হল, ওয়েসিসের ‘ওয়ান্ডারওয়াল’, নিল ডায়মন্ডের ‘সুইট ক্যারোলিনের’ সঙ্গে আরও একটা গান —বিটলসের ‘হেই জুড’।

জুড বেলিংহ্যাম মানেই যেন ইংল্যান্ডের ত্রাতা। এই বিশ্বকাপে এখনো যে ইংরেজ সমর্থকেরা ‘ইটস কামিং হোম’ গাইতে পারছেন, তাতে হ্যারি কেইনের সঙ্গে তাঁর অবদানও কম নয়। ফুটবলের ভাষায় বেলিংহ্যাম একজন আধুনিক ‘বক্স টু বক্স’ মিডফিল্ডার; যিনি খেলতে পারেন মাঠজুড়ে। কিন্তু মিডফিল্ডারের জার্সি গায়ে তিনি আদতে তো স্ট্রাইকারই, নইলে এক বিশ্বকাপে একজন মিডফিল্ডারের ৬ গোল করার কীর্তি তো খুব বেশি নেই। এই বিশ্বকাপে ইংল্যান্ডের ছয় ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচ সেরা তো বেলিংহ্যামই!

আরও পড়ুন

বিশ্বকাপে তারকাদের মার্কশিট
এমবাপ্পে ও ইয়ামাল ডুয়েল

মাত্র ১৬ বছর ৩৮ দিন বয়সে বার্মিংহাম সিটির জার্সিতে অভিষেক। ৪৪টি ম্যাচ খেলেই ২০ মিলিয়ন পাউন্ডে যান জার্মান ক্লাব ডর্টমুন্ডে। ডর্টমুন্ডে তাঁর দুর্দান্ত অভিষেকের পরেই ইংল্যান্ড জেনে গিয়েছিল, এই ছেলে হবে ইংলিশ ফুটবলের ‘নেক্সট বিগ থিং’। তবে ইংল্যান্ডের তখনকার কোচ গ্যারেথ সাউথগেট তাড়াহুড়ো করেননি বেলিংহ্যামকে নিয়ে। ২০২১ ইউরোতে বদলি নেমেছিলেন তিন ম্যাচে। তবে ২০২২ বিশ্বকাপে বেলিংহ্যাম বার্তা দিলেন তিনি এসে গিয়েছেন। তারপর তিনি যান রিয়াল মাদ্রিদে।

এর মধ্যে তাঁর কাঁধের চোট এবং ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি জাতীয় দলে অনিশ্চিত হয়ে পড়েন। বিশ্বকাপের দলেও তাঁর জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই বেলিংহ্যাম সেটির উত্তর দিয়েছেন দারুণ গোলে। পানামার সঙ্গে গোলের পর নিজেদের সেরাটা রেখে দিয়েছিলেন নকআউটের জন্য। শেষ ষোলোয় আজটেকায় মেক্সিকোকে স্তব্ধ করে দেওয়া জোড়া গোলের পর এবার নরওয়ের বিপক্ষেও জোড়া গোল - বেলিংহ্যাম মানে যেন ইংল্যান্ডের ‘চিট কোড’, যেটি দিয়ে জয় করা যায় যেকোনো বাধা! ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের কথাটা বোধ হয় ছাড়িয়ে গেছে অন্য সবকিছুকেই, ‘বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় হতে পারে।’

নরওয়ের সঙ্গে ম্যাচের আগে হলুদ কার্ডের শঙ্কায় ছিলেন বেলিংহ্যাম। কোনোভাবে আরেকবার শাস্তি পেলেই সেমিতে বসে থাকতে হতো। বেলিংহ্যাম ম্যাচ শেষে বলেছেন, পুরো সপ্তাহে মা ডেনিস তাঁকে সতর্ক করে গেছেন নিজের ভাষা সংযত করতে, ট্যাকল সাবধানে করতে, বেফাঁস কিছু না বলতে। মায়ের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন তাঁর বাধ্য ছেলে!

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
শুভ্র মুখোপাধ্যায়

শুভ্র মুখোপাধ্যায়

কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য