৪ঠা মে, ২০২৬
এই ‘এক’ কি আগামী দিনে সংখ্যায় বাড়বে, নাকি আবারও প্রান্তিক হয়ে পড়বে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আলিমুদ্দিন থেকে গ্রামবাংলার আড্ডায় কলকাতা, ৪ মে: দীর্ঘ সাত বছরের রাজনৈতিক অন্ধকারের শেষে একফোঁটা আলো। পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের ফিরল সিপিএম—তবে সংখ্যায় মাত্র এক। মুর্শিদাবাদের ডোমকল থেকে জিতে লাল শিবিরের ‘শূন্য’-র গেরো কাটালেন মুস্তাফিজুর রহমান রানা। প্রতীকী হলেও এই জয় […]
৪ঠা মে, ২০২৬
কলকাতা, ৪ মে: সকাল থেকেই যেন অন্য এক বাংলার ছবি। ভোট গণনার উত্তেজনায় গোটা রাজ্য কার্যত থমকে। শহর কলকাতা থেকে জেলা, মফস্বল—সব জায়গাতেই রাস্তাঘাট প্রায় জনশূন্য। দোকানপাটের অধিকাংশই বন্ধ, মোড়ে মোড়ে বসে শুধু পুলিশ কর্মীরা। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও জীবনের চাকা থেমে নেই অনেকেরই। একাংশ মানুষ রয়েছেন, যাঁদের কাছে ভোট হোক বা গণনা—কাজই শেষ কথা। […]
৩রা মে, ২০২৬
কলকাতা: রাত পোহালেই বাংলার আগামী পাঁচ বছরের শাসনভার কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। এনিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন সেই লড়াই নেমে এল মিষ্টির থালাতেও। একদিকে ‘মোদি ভোগ’, অন্যদিকে ‘জয় বাংলা রসগোল্লা’! নামের মধ্যেই যেন ধরা পড়ছে ভোটের রং!শহরের একাধিক জনপ্রিয় মিষ্টির দোকান ইতিমধ্যেই এই বিশেষ ভোট-থিম মিষ্টি তৈরি শুরু করেছে, আর […]
২রা মে, ২০২৬
বিমান বসু আগেই বলেছেন, “সিপিএম আর মহাশূন্যে থাকবে না।” কলকাতা: একদিকে যখন রাজ্যের ক্ষমতার লড়াই কার্যত দুই মেরুতে সীমাবদ্ধ—তৃণমূল বনাম বিজেপি, তখন তৃতীয় শক্তি হিসেবে দীর্ঘদিন রাজত্ব করা বামফ্রন্টে চলছে অন্য অঙ্ক। ৩৪ বছরের শাসনের স্মৃতি এখন ইতিহাস, বর্তমানের লড়াই ‘খাতা খোলা’ নিয়েই। প্রশ্ন একটাই—অন্তত একটি আসন কি মিলবে?ভোটের আগে থেকে শুরু করে মে দিবসের […]
২রা মে, ২০২৬
আগামী ৪ মে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। কার গলায় উঠবে জয়ের মালা, তা নিয়ে যখন রাজনৈতিক অলিন্দে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন সল্টলেকের ড্রয়িংরুম থেকে বড়বাজারের গলি—সর্বত্রই আলোচনার কেন্দ্রে এক অদ্ভুত ‘ট্রেড মার্কেট’ ট্রেন্ড। হোলি বা দোল উৎসবের পাট চুকেছে মাসখানেক আগে। কিন্তু বাজারের হালহকিকত বলছে, পশ্চিমবঙ্গের ব্যবসায়িক মানচিত্রে এখন সবচেয়ে ‘হট কমোডিটি’ হল আবির। বিশেষ করে […]
৩০শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোটগ্রহণ পর্ব মিটেছে, কিন্তু রাজনৈতিক উত্তাপ একটুও কমেনি। বরং এখন আরও তীব্র হয়েছে ‘সংখ্যার খেলা’ ঘিরে জল্পনা। সমীক্ষার অঙ্ক সামনে আসতেই পরিষ্কার—এবারের লড়াই একেবারেই একপেশে নয়। কোথাও তৃণমূল কংগ্রেস এগিয়ে, কোথাও বিজেপির শক্তিশালী উত্থান—সব মিলিয়ে বাংলা দাঁড়িয়ে অনিশ্চয়তার দোরগোড়ায়। বিভিন্ন এক্সিট পোল বা ভোট-পরবর্তী সমীক্ষা বলছে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কোনও পক্ষের ঝুলিতে যাবে কি না, […]
২৮শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোট মানেই কড়া নিরাপত্তা—এ নতুন কিছু নয়। কিন্তু এবারের কলকাতা যেন সেই চেনা ছবিকেও ছাপিয়ে গেল। স্বাধীনতার পর এই প্রথম এতটা সক্রিয়, এতটা সূক্ষ্ম নজরদারির ছবি দেখছে শহর। শুধু বড় রাস্তা নয়, এবার নির্বাচন কমিশনের কড়া নজর পৌঁছে গিয়েছে কলকাতার অলিগলিতেও। ইতিমধ্যেই শহরের রাস্তায় মোতায়েন রয়েছে ৫০ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। টহল দিচ্ছে […]
২৫শে এপ্রিল, ২০২৬
কলকাতা: দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে তৎপর নির্বাচন কমিশন । সেই লক্ষ্যেই রাজ্যে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হল । প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনাকে মাথায় রেখে দ্বিতীয় দফায় কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন— স্পষ্ট বার্তা প্রশাসনের অন্দরে। ইতিমধ্যেই এ বারের নির্বাচনের জন্য ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক […]
২১শে এপ্রিল, ২০২৬
নির্বাচনের মরশুম মানেই এখন আর শুধু সভা-সমাবেশ বা জনসংযোগ নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিস্যুয়াল প্রচারের ঝলকানি। রঙিন পোস্টার, ডিজিটাল ব্যানার, সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স—সব মিলিয়ে এক চমকপ্রদ উপস্থাপনা। কিন্তু এই ঝলমলে প্রচারের ভিড়ে প্রশ্ন উঠছে—রাজনীতির মূল বক্তব্য কি ক্রমশ আড়ালে চলে যাচ্ছে? রাজনৈতিক দলগুলির প্রচার সামগ্রীতে এখন বড় বড় প্রতিশ্রুতি, আবেগঘন স্লোগান এবং আকর্ষণীয় […]
১৮ই এপ্রিল, ২০২৬
গণতন্ত্রের মাপকাঠি কি শুধুই ভোটে জেতার ক্ষমতা? নাকি আইনসভায় বসার আগে দরকার ন্যূনতম শিক্ষার ভিত্তি? এই চিরচেনা বিতর্ক ফের মাথাচাড়া দিল ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ছবিতে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার বিশ্লেষণে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’-এর রিপোর্ট বলছে, প্রার্থীদের শিক্ষাগত মানচিত্র যেন একেবারে সমাজের […]