৩০শে এপ্রিল, ২০২৬
রক্তে চুপিসারে বাড়ছে এক বিপজ্জনক উপাদান—ট্রাইগ্লিসারাইড। বাইরে থেকে তেমন লক্ষণ না থাকলেও শরীরের ভিতরে তৈরি করছে মারাত্মক ঝুঁকি। নিয়ন্ত্রণে না রাখলে এই স্নেহ পদার্থই ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি অগ্ন্যাশয়ের প্রদাহের মতো জটিল রোগ। ট্রাইগ্লিসারাইড কী?ট্রাইগ্লিসারাইড হল এক ধরনের ফ্যাট বা স্নেহ পদার্থ, যা আমরা খাবারের মাধ্যমে যে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করি, তা […]
২৫শে এপ্রিল, ২০২৬
হাত বা পায়ে হঠাৎ ঝিঁঝিঁ ধরা—অনেকেই বিষয়টিকে সাময়িক অসুবিধা বলে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে এই উপসর্গ চলতে থাকলে তা গুরুতর স্নায়ুরোগের পূর্বাভাসও হতে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘টিংলিং’ বা ‘প্যারাস্থেসিয়া’। সম্ভাব্য কারণগুলি কী করবেন এই উপসর্গকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ নির্ণয়ের জন্য […]
২৩শে এপ্রিল, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানের বিস্ময় আবারও নজির গড়ল শহর কলকাতায়। এক জটিল ও বিরল অস্ত্রোপচারে রোগীর ফুসফুস ‘ধুয়ে’ বাঁচানো হল তাঁর প্রাণ—ব্যবহার করা হয়েছে প্রায় ১১ লিটার স্যালাইন! মুর্শিদাবাদের বহরমপুরের ৩৪ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও শুকনো কাশিতে ভুগছিলেন। অবশেষে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় NRS Medical College and Hospital এ পৌঁছনোর সময় তাঁর […]
২২শে এপ্রিল, ২০২৬
মিষ্টি দেখলেই মন নরম হয়ে যায়—এ অভিজ্ঞতা প্রায় সকলেরই । কিন্তু এই টান কি শুধুই রসনার খেলা, নাকি এর পিছনে রয়েছে শরীরের গভীরে লুকিয়ে থাকা কোনও জৈবিক সংকেত ? সমীক্ষা বলছে, মিষ্টির প্রতি মানুষের আকর্ষণ নিছক অভ্যাস নয়, বরং তা আমাদের শরীরের ‘বায়োলজিকাল প্রোগ্রামিং’-এরই অংশ। বিশেষজ্ঞদের মতে, প্রাগৈতিহাসিক যুগে মানুষের পূর্বপুরুষরা বেঁচে থাকার জন্য উচ্চ-ক্যালোরিযুক্ত […]
২১শে এপ্রিল, ২০২৬
ডায়াবেটিস—নামটা শুনলেই অনেকের মনে ভয়, উদ্বেগ আর অসংখ্য প্রশ্ন। কিন্তু এই রোগকে ঘিরে এখনও ছড়িয়ে রয়েছে একাধিক ভুল ধারণা বা ‘মিথ’। এই ভুল ধারণাগুলিই অনেক সময় রোগ নিয়ন্ত্রণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সচেতনতা বাড়াতে জরুরি সত্যিটা জানা। ১) ডায়াবেটিস খুবই সাধারণ অসুখ? অনেকেই মনে করেন ডায়াবেটিস একটি সাধারণ সমস্যা। বাস্তবে এটি একটি […]
২১শে এপ্রিল, ২০২৬
প্লাস্টিকের বোতলে ‘ইকো-ফ্রেন্ডলি’ লেখা, রাসায়নিক মিশ্রিত প্রসাধনীতে ‘হার্বাল’ ট্যাগ— চারদিকে যেন সবুজের ছড়াছড়ি। কিন্তু এই সবুজের আড়ালেই লুকিয়ে আছে বড় প্রতারণা! পরিবেশবান্ধবতার নামে মিথ্যা প্রচার— এই প্রবণতারই নাম গ্রিনওয়াশিং। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গবেষণায় উঠে এসেছে, বাজারে পরিবেশবান্ধব বলে দাবি করা বহু পণ্যই আসলে বিভ্রান্তিকর তথ্যের উপর দাঁড়িয়ে। গ্রিনওয়াশিং কী এবং কেন বিপজ্জনক?গ্রিনওয়াশিং হল […]
১৭ই এপ্রিল, ২০২৬
অনেকেই নাক ডাকা নিয়ে হাসিঠাট্টা করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এই অভ্যাস মোটেই হালকা ভাবে নেওয়ার মতো নয়! নাক ও গলার মাঝের পথ দিয়ে ঠিকমতো বাতাস চলাচল না করতে পারলেই তৈরি হয় কম্পন— আর সেখান থেকেই নাক ডাকার শব্দ। এর পিছনে লুকিয়ে থাকতে পারে বড়সড় স্বাস্থ্যঝুঁকি। সর্দিজনিত নাক বন্ধ, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা , ছোট ও […]
১৬ই এপ্রিল, ২০২৬
করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে ওঠার পরই শহরে ফের মাথাচাড়া দিয়ে উঠছে ভাইরাল জ্বরের প্রকোপ। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই জ্বরের বিস্তার নতুন কিছু নয়, তবে এ বার উপসর্গের বদল এবং দ্রুত সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে। উপসর্গ ভাইরাসের স্বভাবই হল সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া। সেই কারণে আগের পরিচিত উপসর্গের পাশাপাশি এবার দেখা যাচ্ছে কিছু […]
১৫ই এপ্রিল, ২০২৬
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে জীবনযাত্রা। দ্রুততার এই যুগে রান্নাঘরেও এসেছে বড় পরিবর্তন। একসময় শিল-নোড়ায় মশলা বাটার যে পরিচিত শব্দ ছিল, তা এখন প্রায় হারিয়ে গেছে। তার জায়গা দখল করেছে বাজারচলতি প্যাকেটের গুঁড়ো মশলা। সহজলভ্যতা ও সময় বাঁচানোর সুবিধায় এই মশলার ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে কি স্বাস্থ্যঝুঁকি? […]
