১২ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
ডাঃ পৌলমী রায়চৌধুরী

কলকাতায় জন্ম। উত্তর কলকাতার হোলি চাইল্ড ইনস্টিটিউট, বিডন স্ট্রীট স্কুলে প্রাথমিক পাঠ। এরপর ডাক্তারির পড়াশোনায় প্রবেশ। যাদবপুরে কে. পি. সি মেডিক্যাল কলেজ থেকে MBBS, তারপর পি. জি হাসপাতাল থেকে MD শেষ হতে হতে পেরিয়েছে অনেক গুলো বছর। লেখার ইচ্ছে ছোটবেলা থেকে। ভ্রমণ ভালোবাসেন। পেশা আর লেখা দুটোই উজ্জীবিত রাখে তাঁকে।

টাইপ-১ ডায়াবিটিস কেন হয়?

টাইপ-১ ডায়াবিটিস কেন হয়?

calender icon 2 ২৪শে আগস্ট, ২০২৬

ডায়াবিটিসের নাম শুনলেই অনেকের প্রথম প্রশ্ন, ‘মিষ্টি বেশি খাওয়ার জন্য হয়েছে?’ টাইপ-১ ডায়াবিটিসের ক্ষেত্রে উত্তরটা কিন্তু তেমন নয়। এখানে মূল সমস্যা খাবারে চিনি নয়, বরং শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতার ভুল আচরণ। অগ্ন্যাশয়ের বিটা (β) কোষ থেকে তৈরি হয় ইনসুলিন। এই হরমোন রক্তে থাকা গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষে পৌঁছতে সাহায্য করে। টাইপ-১ ডায়াবিটিসে শরীরের immune […]

ট্রাইকোটিলোম্যানিয়া কি মানসিক অসুখ?

ট্রাইকোটিলোম্যানিয়া কি মানসিক অসুখ?

আয়নার সামনে দাঁড়িয়ে আচমকাই চোখে পড়ল মাথার এক কোণে চুল পাতলা হয়ে গেছে। কারও ক্ষেত্রে ভ্রুর একাংশ নেই, কারও আবার চোখের পাপড়ি অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। প্রথমে মনে হতে পারে, অতিরিক্ত চুল পড়া বা কোনও ত্বকের সমস্যা। কিন্তু অনেক ক্ষেত্রেই এর নেপথ্যে থাকে এক নীরব মানসিক অসুখ— ট্রাইকোটিলোম্যানিয়া (Trichotillomania) বা হেয়ার-পুলিং ডিসঅর্ডার। এটি কোনও খারাপ অভ্যাস […]

রাত হলেই পায়ে অজানা অস্বস্তি!

রাত হলেই পায়ে অজানা অস্বস্তি!

রাতে পা নাড়ানোর অদম্য ইচ্ছে? কখনও ঝিঁঝিঁ ধরা, কখনও টান লাগা, আবার কখনও মনে হয় যেন পায়ের ভিতর কিছু হামাগুড়ি দিচ্ছে। শুয়ে থাকলেই বাড়তে থাকে অস্বস্তি, আর পা নাড়ালেই মিলছে সাময়িক স্বস্তি। অনেকেই এটিকে সাধারণ ক্লান্তি বা পেশির সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ এটি হতে পারে রেস্টলেস লেগ সিনড্রোম (Restless Legs Syndrome বা RLS), একটি […]

পোস্টপার্টাম ডিপ্রেশন

পোস্টপার্টাম ডিপ্রেশন

একজন সুস্থ মা-ই একটি সুস্থ শিশুর প্রথম আশ্রয় সন্তানের জন্ম মানেই আনন্দ, নতুন স্বপ্ন আর নতুন জীবনের সূচনা। পরিবারের সকলের চোখে তখন শুধুই খুশির ঝিলিক। কিন্তু এই আনন্দের মাঝেও অনেক নতুন মা নিঃশব্দে লড়াই করেন এক গভীর মানসিক সমস্যার সঙ্গে। অকারণে কান্না, উদ্বেগ, ঘুমহীনতা, নিজের সন্তানকেও আপন মনে না হওয়া— এগুলি কোনও খামখেয়ালিপনা বা মানসিক […]

জ্বর মানেই ডেঙ্গু?

জ্বর মানেই ডেঙ্গু?

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন কখন হাসপাতালে যাবেন, কী ভাবেই বা রুখবেন ‘বর্ষার আতঙ্ক’ বর্ষা এলেই কলকাতা-সহ গোটা বাংলায় বাড়তে শুরু করে ডেঙ্গুর প্রকোপ। কয়েক দিনের জ্বরকে অনেকেই সাধারণ ভাইরাল সংক্রমণ ভেবে বাড়িতে বিশ্রাম নেন। কিন্তু সেই অবহেলাই কখনও কখনও বিপদ ডেকে আনতে পারে। কারণ, ডেঙ্গু এমন একটি ভাইরাসঘটিত রোগ, যা শুরুতে সাধারণ জ্বরের মতো […]

ঋতুচক্রের আগে মুড সুইং? হতে পারে PMS

ঋতুচক্রের আগে মুড সুইং? হতে পারে PMS

ঋতুচক্র শুরু হওয়ার কয়েক দিন আগে হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যায়, অকারণে মন খারাপ লাগে, শরীর ফুলে যাওয়ার অনুভূতি হয় কিংবা স্তনে ব্যথা শুরু হয়? অনেক মহিলাই এই সমস্যাগুলিকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। অথচ এগুলি হতে পারে প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম (Premenstrual Syndrome বা PMS)-এর লক্ষণ। PMS কোনও রোগ নয়। এটি ঋতুচক্রের একটি সাধারণ শারীরবৃত্তীয় পরিবর্তন। তবে […]

মেনোপজ মানেই সংকট নয়

মেনোপজ মানেই সংকট নয়

শরীরের এই ১০ লক্ষণকে হালকাভাবে নেবেন না মহিলাদের জীবনে মেনোপজ একটি স্বাভাবিক জৈবিক পর্যায়। তবে এই সময় শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে, যা অনেকের কাছেই অস্বস্তিকর এবং কখনও কখনও উদ্বেগের কারণ হয়ে ওঠে। হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া, রাতে ঘেমে ওঠা, ঘুমের সমস্যা, মেজাজের পরিবর্তন থেকে শুরু করে হাড় দুর্বল হয়ে যাওয়া—সবই মেনোপজের সঙ্গে জড়িত […]

শুধু পেট নয়, শরীরও ভরুক পুষ্টিতে!

শুধু পেট নয়, শরীরও ভরুক পুষ্টিতে!

খিদে পেলে আমরা খাই। পেট ভরলে উঠে পড়ি। কিন্তু যে খাবার খাচ্ছি, তা শরীরের সব চাহিদা পূরণ করছে কি? আধুনিক জীবনের ব্যস্ততায় এই প্রশ্নের উত্তর খোঁজার সময় খুব কম মানুষই পান। অথচ চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সুস্থ জীবনযাপনের অন্যতম প্রধান শর্ত হল সুষম খাদ্য বা ব্যালান্সড ডায়েট। বর্তমান সময়ে ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদ্‌রোগ, রক্তাল্পতা […]

ডিহাইড্রেশন: ডেকে আনতে পারে চরম ক্ষতি

ডিহাইড্রেশন: ডেকে আনতে পারে চরম ক্ষতি

গরমের দিনে হোক বা অসুস্থতার সময়ে, শরীরে জলের ঘাটতি তৈরি হওয়া একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ডিহাইড্রেশন’। শরীর থেকে যত পরিমাণ জল ও তরল বেরিয়ে যায়, তার তুলনায় কম জল গ্রহণ করা হলে এই সমস্যা দেখা দেয়। সময়মতো ব্যবস্থা না নিলে ডিহাইড্রেশন প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। কেন হয় ডিহাইড্রেশন? […]

গর্ভাবস্থা: মিথ ও বাস্তব

গর্ভাবস্থা: মিথ ও বাস্তব

গর্ভাবস্থা মানেই চারপাশে উপদেশের বন্যা। কী খাবেন, কী খাবেন না, কী করলে সন্তানের ক্ষতি হতে পারে— এমন অসংখ্য ধারণা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু এর অনেকগুলিই বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। গর্ভাবস্থা নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা মা ও সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে অযথা উদ্বেগ তৈরি করে। জেনে নিন এমনই ৮টি বহুল প্রচলিত মিথ এবং তার বাস্তব […]

আরও পড়ুন

sidebar-ad