৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

ডাঃ পৌলমী রায়চৌধুরী

কলকাতায় জন্ম। উত্তর কলকাতার হোলি চাইল্ড ইনস্টিটিউট, বিডন স্ট্রীট স্কুলে প্রাথমিক পাঠ। এরপর ডাক্তারির পড়াশোনায় প্রবেশ। যাদবপুরে কে. পি. সি মেডিক্যাল কলেজ থেকে MBBS, তারপর পি. জি হাসপাতাল থেকে MD শেষ হতে হতে পেরিয়েছে অনেক গুলো বছর। লেখার ইচ্ছে ছোটবেলা থেকে। ভ্রমণ ভালোবাসেন। পেশা আর লেখা দুটোই উজ্জীবিত রাখে তাঁকে।

জন্ডিস মানেই কি রোগ? কোন ‘সতর্কবার্তা’ দিচ্ছে এই উপসর্গ?

জন্ডিস মানেই কি রোগ? কোন ‘সতর্কবার্তা’ দিচ্ছে এই উপসর্গ?

চোখ হলুদ, প্রস্রাবের রং গাঢ়, শরীর দুর্বল— অনেকেই ভাবেন এটাই বুঝি জন্ডিস রোগ। কিন্তু জন্ডিস নিজে কোনও রোগ নয়, বরং শরীরের ভিতরে লুকিয়ে থাকা একাধিক সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণ। রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ত্বক, চোখের সাদা অংশ এবং কখনও শরীরের অন্যান্য অংশ হলুদ হয়ে যায়। আর তখনই ধরা পড়ে জন্ডিসের উপসর্গ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মূলত […]

ওজন হঠাৎ কমছে বা বাড়ছে? অবহেলা নয়, হতে পারে থাইরয়েডের সমস্যা

ওজন হঠাৎ কমছে বা বাড়ছে? অবহেলা নয়, হতে পারে থাইরয়েডের সমস্যা

সারাক্ষণ ক্লান্ত লাগছে? হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে বা অকারণে কমে যাচ্ছে? অতিরিক্ত ঘাম, দুশ্চিন্তা কিংবা মন খারাপ—এ সবই কি শুধুই ব্যস্ত জীবনের প্রভাব? এই উপসর্গগুলির নেপথ্যে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের সমস্যা। বর্তমানে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছেন। সময়মতো রোগ ধরা না পড়লে শরীরের নানা জটিলতা তৈরি হতে পারে। তাই সচেতন হওয়া জরুরি। […]

অলীক সুখের দৌড়ে ক্লান্ত মন! স্ট্রেস সামলে সুস্থ থাকার মন্ত্র

অলীক সুখের দৌড়ে ক্লান্ত মন! স্ট্রেস সামলে সুস্থ থাকার মন্ত্র

সকাল থেকে রাত—জীবন যেন এক অন্তহীন দৌড়। কখনও স্কুল-কলেজের চাপ, কখনও অফিসের ডেডলাইন, আবার কখনও সময় বাঁচাতে মোবাইলের এক ক্লিকে বাজার বা খাবার অর্ডার। আধুনিক জীবনের এই দ্রুতগতির ছন্দে মানুষ ছুটে চলেছে আরও বেশি সাফল্য, আরও বেশি সম্পদের আশায়। কিন্তু সেই দৌড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে সবচেয়ে বড় সম্পদ—স্বাস্থ্য। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন এবং […]

হাড়ের সমস্যায় জীবনের গতি থমকে! বয়স নয়, জীবনযাপনও দায়ী

হাড়ের সমস্যায় জীবনের গতি থমকে! বয়স নয়, জীবনযাপনও দায়ী

চলতে গেলেই যন্ত্রণা, সিঁড়ি ভাঙতে কষ্ট, সকালে উঠে গাঁট শক্ত! এই চেনা সমস্যাই এখন বহু মানুষের নিত্যসঙ্গী। আর্থারাইটিস, অর্থাৎ শরীরের বিভিন্ন গাঁটের যন্ত্রণা, ধীরে ধীরে সাধারণ অসুখের তালিকায় জায়গা করে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু বার্ধক্য নয়, বদলে যাওয়া জীবনযাপনও এই সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। কেন হয় এই গাঁটের যন্ত্রণা?আর্থারাইটিসের নেপথ্যে একাধিক কারণ কাজ করে। সবচেয়ে প্রচলিত […]

‘ওভারিয়ান সিস্ট’ মানেই ভয় ? ভুল ধারণা ভাঙছে চিকিৎসাবিজ্ঞান

‘ওভারিয়ান সিস্ট’ মানেই ভয় ? ভুল ধারণা ভাঙছে চিকিৎসাবিজ্ঞান

মহিলাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা উঠলেই একটি শব্দ প্রায়ই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, ওভারিয়ান সিস্ট। অনেকেই ভাবেন, এটি মানেই গুরুতর অসুখ বা অস্ত্রোপচার অনিবার্য। কিন্তু বাস্তবটা অনেকটাই আলাদা। অধিকাংশ ক্ষেত্রেই এই সিস্ট ক্ষণস্থায়ী এবং স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। কী এই সিস্ট?ওভারিয়ান সিস্ট হল ডিম্বাশয়ের ভিতরে তৈরি হওয়া একটি তরলভর্তি থলি বা sac। এটি অনেক সময় শরীরের […]

নীরব ঘাতক ‘ট্রাইগ্লিসারাইড’! হার্ট অ্যাটাক থেকে প্যানক্রিয়াটাইটিস, সতর্ক না হলে বিপদ

নীরব ঘাতক ‘ট্রাইগ্লিসারাইড’! হার্ট অ্যাটাক থেকে প্যানক্রিয়াটাইটিস, সতর্ক না হলে বিপদ

calender icon 2 ৩০শে এপ্রিল, ২০২৬

রক্তে চুপিসারে বাড়ছে এক বিপজ্জনক উপাদান—ট্রাইগ্লিসারাইড। বাইরে থেকে তেমন লক্ষণ না থাকলেও শরীরের ভিতরে তৈরি করছে মারাত্মক ঝুঁকি। নিয়ন্ত্রণে না রাখলে এই স্নেহ পদার্থই ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এমনকি অগ্ন্যাশয়ের প্রদাহের মতো জটিল রোগ। ট্রাইগ্লিসারাইড কী?ট্রাইগ্লিসারাইড হল এক ধরনের ফ্যাট বা স্নেহ পদার্থ, যা আমরা খাবারের মাধ্যমে যে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করি, তা […]

হাত-পায়ে বারবার ঝিঁঝিঁ? অবহেলা নয়, বড় অসুখের ইঙ্গিতও হতে পারে!

হাত-পায়ে বারবার ঝিঁঝিঁ? অবহেলা নয়, বড় অসুখের ইঙ্গিতও হতে পারে!

calender icon 2 ২৫শে এপ্রিল, ২০২৬

হাত বা পায়ে হঠাৎ ঝিঁঝিঁ ধরা—অনেকেই বিষয়টিকে সাময়িক অসুবিধা বলে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে এই উপসর্গ চলতে থাকলে তা গুরুতর স্নায়ুরোগের পূর্বাভাসও হতে পারে। বৈজ্ঞানিক পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘টিংলিং’ বা ‘প্যারাস্থেসিয়া’। সম্ভাব্য কারণগুলি কী করবেন এই উপসর্গকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কারণ নির্ণয়ের জন্য […]

ঘুমের ওষুধে ভরসা? অজান্তেই ফাঁদে পা— বাড়ছে নির্ভরতা, কমছে স্মৃতি

ঘুমের ওষুধে ভরসা? অজান্তেই ফাঁদে পা— বাড়ছে নির্ভরতা, কমছে স্মৃতি

calender icon 2 ২৪শে এপ্রিল, ২০২৬

ব্যস্ততার এই সময়ে ঘুম যেন বিলাসিতা। নাইট শিফট, হাইব্রিড কাজ, তার সঙ্গে উদ্বেগ-অবসাদ ! সব মিলিয়ে নষ্ট হচ্ছে স্বাভাবিক ‘স্লিপ সাইকেল’। আর সেই সুযোগেই অনেকের কাছে সহজ সমাধান হয়ে উঠছে ঘুমের ওষুধ। কিন্তু চিকিৎসকদের সতর্কবার্তা— এই অভ্যাসই ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদি বিপদ। ‘স্লিপ সাইকেল’ ঘুম নিজেই শরীরের সবচেয়ে বড় ওষুধ। সাধারণত ৯০ থেকে ১১০ মিনিটের […]

ডায়াবেটিস মানেই জীবন শেষ? ভাঙুন ১০টি প্রচলিত ভুল ধারণা, জানুন সত্যিটা

ডায়াবেটিস মানেই জীবন শেষ? ভাঙুন ১০টি প্রচলিত ভুল ধারণা, জানুন সত্যিটা

calender icon 2 ২১শে এপ্রিল, ২০২৬

ডায়াবেটিস—নামটা শুনলেই অনেকের মনে ভয়, উদ্বেগ আর অসংখ্য প্রশ্ন। কিন্তু এই রোগকে ঘিরে এখনও ছড়িয়ে রয়েছে একাধিক ভুল ধারণা বা ‘মিথ’।  এই ভুল ধারণাগুলিই অনেক সময় রোগ নিয়ন্ত্রণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সচেতনতা বাড়াতে জরুরি সত্যিটা জানা। ১) ডায়াবেটিস খুবই সাধারণ অসুখ? অনেকেই মনে করেন ডায়াবেটিস একটি সাধারণ সমস্যা। বাস্তবে এটি একটি […]

চুপিসারে নামছে রক্তচাপ ! অবহেলা করলেই বিপদ,  জানুন লো প্রেসারের লক্ষণ ও করণীয়

চুপিসারে নামছে রক্তচাপ ! অবহেলা করলেই বিপদ,  জানুন লো প্রেসারের লক্ষণ ও করণীয়

calender icon 2 ১৮ই এপ্রিল, ২০২৬

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে যত আলোচনা হয়, নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নিয়ে ততটা নয়। অথচ দুটোই সমান ক্ষতি ডেকে আনতে পারে। শরীর ঠিকঠাক থাকলেও হঠাৎ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা দুর্বলতা৷ তা সত্ত্বেও অনেকেই গুরুত্ব দেন না। অথচ এই উপসর্গগুলিই হতে পারে ‘লো ব্লাড প্রেসার’ এর ইঙ্গিত। রক্তচাপ যদি […]

আরও পড়ুন

sidebar-ad