৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

নোটিশে কি বদলাবে ছবি? সরকারি স্কুলে ফিরবে পড়ুয়ার ভিড়, নাকি আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে নির্দেশ?

নোটিশে কি বদলাবে ছবি? সরকারি স্কুলে ফিরবে পড়ুয়ার ভিড়, নাকি আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে নির্দেশ?

রাজ্যের স্কুলশিক্ষা দফতর ফের একবার সরকারি, সরকার-পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বেসরকারি টিউশন বা গৃহশিক্ষকতা নিয়ে কড়া অবস্থানের বার্তা দিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নিয়ম ভেঙে কোনও শিক্ষক ব্যক্তিগত টিউশন করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্কুল পরিদর্শকদেরও বিষয়টি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই—এমন নির্দেশ কি এই প্রথম? মোটেই নয়। […]

অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্মে ‘জীবনের খতিয়ান’! আধার থেকে জমি, টিকাকরণ থেকে আয়— কী জানতে চাইছে সরকার?

অন্নপূর্ণা যোজনার ১১ পাতার ফর্মে ‘জীবনের খতিয়ান’! আধার থেকে জমি, টিকাকরণ থেকে আয়— কী জানতে চাইছে সরকার?

‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম হাতে নিয়েই অনেকের প্রথম প্রতিক্রিয়া— এটা কি সামাজিক প্রকল্পের আবেদনপত্র, না কি গোটা পরিবারের জীবনপঞ্জি? ১১ পাতার দীর্ঘ ফর্মে শুধু নাম-ঠিকানা নয়, আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা, সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি শিশুর টিকাকরণের তথ্য পর্যন্ত চাওয়া হচ্ছে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক।বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক ভাবে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা […]

চাকরি থাকবে তো? অনিশ্চয়তার ছায়ায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, সিভিক পুলিশ নিয়েও বাড়ছে প্রশ্ন

চাকরি থাকবে তো? অনিশ্চয়তার ছায়ায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, সিভিক পুলিশ নিয়েও বাড়ছে প্রশ্ন

কলকাতা: চাকরি থাকবে তো?—এই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি চুক্তিভিত্তিক সরকারি কর্মীর মনে। রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য রদবদলের জল্পনা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুধু দফতরের অস্থায়ী কর্মীই নন, সেই দুশ্চিন্তার তালিকায় এবার যুক্ত হয়েছেন সিভিক পুলিশরাও। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে—পঞ্চায়েত, স্বাস্থ্য, শিক্ষা, পুরসভা থেকে শুরু করে ব্লক ও জেলা […]

ভোটে ভয় কাটাতে রাজভবনের ২৪ ঘণ্টার হেল্পলাইন, সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোটাররা

ভোটে ভয় কাটাতে রাজভবনের ২৪ ঘণ্টার হেল্পলাইন, সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোটাররা

বিধানসভা ভোটের মুখে ‘ভয়মুক্ত নির্বাচন’ নিশ্চিত করতে আরও একধাপ এগোল লোক ভবন। নাগরিকদের অভিযোগ সরাসরি পৌঁছে দিতে চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন পরিষেবা। রাজভবনের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটের আগে ও পরে সম্ভাব্য হিংসা, ভয়ভীতি কিংবা অনিয়মের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ। রাজ্যপাল আরএন রবির নির্দেশে চালু হওয়া এই পরিষেবাকে […]

‘গ্রিনওয়াশিং’: সবুজের মোড়কের জালে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা

‘গ্রিনওয়াশিং’: সবুজের মোড়কের জালে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা

প্লাস্টিকের বোতলে ‘ইকো-ফ্রেন্ডলি’ লেখা, রাসায়নিক মিশ্রিত প্রসাধনীতে ‘হার্বাল’ ট্যাগ— চারদিকে যেন সবুজের ছড়াছড়ি। কিন্তু এই সবুজের আড়ালেই লুকিয়ে আছে বড় প্রতারণা! পরিবেশবান্ধবতার নামে মিথ্যা প্রচার— এই প্রবণতারই নাম গ্রিনওয়াশিং। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় গবেষণায় উঠে এসেছে, বাজারে পরিবেশবান্ধব বলে দাবি করা বহু পণ্যই আসলে বিভ্রান্তিকর তথ্যের উপর দাঁড়িয়ে। গ্রিনওয়াশিং কী এবং কেন বিপজ্জনক?গ্রিনওয়াশিং হল […]

নির্বাচনের মরশুম: প্রচার ও প্রতিশ্রুতির ঝলমলে ভিস্যুয়ালের আড়ালে কি ফিকে হচ্ছে বিশ্বাস?

নির্বাচনের মরশুম: প্রচার ও প্রতিশ্রুতির ঝলমলে ভিস্যুয়ালের আড়ালে কি ফিকে হচ্ছে বিশ্বাস?

নির্বাচনের মরশুম মানেই এখন আর শুধু সভা-সমাবেশ বা জনসংযোগ নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিস্যুয়াল প্রচারের ঝলকানি। রঙিন পোস্টার, ডিজিটাল ব্যানার, সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স—সব মিলিয়ে এক চমকপ্রদ উপস্থাপনা। কিন্তু এই ঝলমলে প্রচারের ভিড়ে প্রশ্ন উঠছে—রাজনীতির মূল বক্তব্য কি ক্রমশ আড়ালে চলে যাচ্ছে? রাজনৈতিক দলগুলির প্রচার সামগ্রীতে এখন বড় বড় প্রতিশ্রুতি, আবেগঘন স্লোগান এবং আকর্ষণীয় […]

গণহারে ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নতুন অজুহাত  ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’

গণহারে ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নতুন অজুহাত  ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির যে তত্ত্ব নির্বাচন কমিশন হাজির করেছে, তা বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই জটিলতায় পড়ে ভোটাধিকার হারিয়েছেন প্রায় ২৭ লক্ষ মানুষ। প্রশাসনের এই যান্ত্রিক ও আমলাতান্ত্রিক পদক্ষেপ শেষ পর্যন্ত একটি […]

পশ্চিমবঙ্গে বন্ধ ৮ হাজার স্কুল, বাংলার শিক্ষা ব্যবস্থার চিত্র প্রভাব ফেলবে ভোটে?

পশ্চিমবঙ্গে বন্ধ ৮ হাজার স্কুল, বাংলার শিক্ষা ব্যবস্থার চিত্র প্রভাব ফেলবে ভোটে?

ভোটের দামামা বেজে গিয়েছে। সমস্ত দল এখন প্রচারের ময়দানে ব্যস্ত। কিন্তু রাজনৈতিক বাকযুদ্ধের মাঝেও এক ইস্যু বারবার উঠে আসছে— রাজ্যর শিক্ষাব্যবস্থা। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলার শিক্ষা ব্যবস্থাকে ঘিরে বিতর্ক, অভিযোগ আর উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। দুর্নীতির অভিযোগের পাশাপাশি এবার সামনে এসেছে আরও ভয়াবহ চিত্র— একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। […]

অতীত যাই হোক না কেন, ‘জিততে পারে’ এমন প্রার্থীই শেষ কথা! হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

অতীত যাই হোক না কেন, ‘জিততে পারে’ এমন প্রার্থীই শেষ কথা! হলফনামায় চাঞ্চল্যকর তথ্য

যাঁদের হাতে আইন তৈরির দায়িত্ব তুলে দেওয়ার কথা, তাঁদের অনেকের হাতেই রক্তের দাগ লেগে থাকার অভিযোগ! বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা সামনে এসেছে। উঠে আসছে শিউরে ওঠার মত তথ্য। যাঁদের হাতে আইন তৈরির দায়িত্ব তুলে দেওয়ার কথা, তাঁদের অনেকের হাতেই রক্তের দাগ লেগে থাকার অভিযোগ! গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত প্রায় প্রতিটি দলেরই বেশ […]

আরও পড়ুন

sidebar-ad