৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

ইডেন মাতাতে আসছেন বৈভব: বিস্ময় কিশোরকে ঘিরে বিতর্ক ও উৎফুল্লতাও

ইডেন মাতাতে আসছেন বৈভব: বিস্ময় কিশোরকে ঘিরে বিতর্ক ও উৎফুল্লতাও

baibhav-cricket-kolkata

ইডেন মাতাতে আসছেন বৈভব: বিস্ময় কিশোরকে ঘিরে বিতর্ক ও উৎফুল্লতাও

বৈভব আছেন বিতর্কতেও

বিহারের সমস্তিপুর থেকে কলকাতার ইডেন গার্ডেন - এক দীর্ঘ পথ। সেই পথকেই ছোট করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয়। যাকে ঘিরে একদিকে বিতর্ক এবং উৎফুল্লতা পাশাপাশি হাঁটছে। রবিবার বিকেলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে টানটান ম্যাচ। শাহরুখ খানের কলকাতা দল আগের তিনটি ম্যাচে হেরে হারের হ্যাট্রিক সেরে ফেলেছে। একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে রাহানের দল এক পয়েন্ট পেয়েছে।

বাবা মা থাকবেন ইডেনে

আবারও কঠিন লড়াই অপেক্ষা করছে রবিবার। যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামবেন ১৫ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। যার বাবা মা এদিন ইডেনে ছেলের খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকবেন।

প্রতিভা চিনেছিলেন দ্রাবিড়

একটা সময় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন বৈভব। সেইসময় ভারতের যুব দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি শুরু থেকেই বলে এসেছেন, বৈভব অসম্ভব প্রতিভাবান। শুধু তাই নয়, এই কিশোর বাঁহাতি ব্যাটার বড় বড় বোলারদের বিরুদ্ধে ব্যাটিং করার সময় একেবারে অকুতোভয়। যিনি এই বয়েসে মনে করেন, মারলে বিপক্ষের সেরা বোলারকে টার্গেট করো। দেখবে বাকিরা কেমন চুপসে যাবে। সেটাই করে আসছেন বৈভব গত মরশুম থেকেই। গতবার এই রাজস্থান রয়্যালসের হয়েই ৩৫ বলে সেঞ্চুরি করে নজর কাড়েন। তারপর শুধু অবাক করে গিয়েছেন আপামর ক্রিকেট প্রেমীদের।

বুমরাদেরও পিটছেন বৈভব: বিতর্ক

২০১১ সালের ২৭ মার্চ বিহারে জন্ম সূর্যবংশীর। মাত্র ১৫ বছর বয়সী এই কিশোর যেভাবে ব্যাটিং করছেন তাতে মনে হচ্ছে ব্যাটিং কত সহজ। এবারই যশপ্রিত বুমরা এবং হ্যাজলউডদের যা মেরেছেন তাতে প্রশ্ন উঠছে সত্যিই কি বৈভবের বয়স ১৫?

আইপিএল এর ব্রেন চাইল্ড যার সেই ললিত মোদী লন্ডন থেকে জানিয়েছেন, অবিলম্বে বৈভবের বার্থ সার্টিফিকেট পরীক্ষা করা হোক। পেশিতে যার এত জোর সে কখনই ১৫ বছরের হতে পারে না। একটা সময় শচীন তেন্ডুলকর ১৬ বছর বয়সে ইমরান, আক্রাম, ইউনিসদের বেধড়ক পিটিয়েছেন, তখন কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু বৈভব যেহেতু বিহারের এক জেলা থেকে উঠে এসেছেন তাই তাঁর প্রতিভা নিয়ে সংশয়ে অনেকেই। বলা হয়েছে তিনি নাকি বয়স ভাঁড়িয়ে খেলতে নেমেছেন।

বৈভবের পাশে সাঙ্গাকারা

রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা অবশ্য এইসব বিষয়কে গুরুত্ব দিতে নারাজ। তিনি বরং বলছেন, বৈভব যদি কোনও ম্যাচে ৩৫ বলে সেঞ্চুরি করতে পারে তাহলে সে কোনও ম্যাচে শূন্য রানে আউটও হতে পারে। তাই আমি চাই মাঠের বাইরের বিষয়কে গুরুত্ব না দিয়ে বৈভব কলকাতা ম্যাচেও দাপটে ব্যাটিং করুন।

১১ বছরে অভিষেক

মাত্র ১১ বছরে নিজের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় এই মারকুটে ওপেনারের। ১৪ বছর বয়সে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক হয় তাঁর। এবার সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার অপেক্ষায় বিহারের ছেলে। সেরকম হলে তিনি শচীনের কম বয়সে টেস্ট খেলার রেকর্ডও গুঁড়িয়ে দেবেন আশা করা যাচ্ছে।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য