২৯শে জুলাই, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

কতোটা পথ পেরোলে লিওনেল মেসি হওয়া যায়?

কতোটা পথ পেরোলে লিওনেল মেসি হওয়া যায়?

লিওনেল মেসি। ছবি - Google

কতোটা পথ পেরোলে লিওনেল মেসি হওয়া যায়?

calender icon 2 ৩০শে জুন, ২০২৬

কলকাতার পৌরসভার জলের পাম্প নিয়ে যে ছেলেটা প্রতিদিন হোস পাইপ দিয়ে রাস্তা ধোয়, সেই ছেলেটির গায়েও মেসির জার্সি। কিংবা দৈনিক সকালে যে ছেলেটি সাইকেল করে ঘরে ঘরে সংবাদপত্র বিলি করে বেড়ায়, সেই ছেলেটিও মেসি লেখা জার্সি পরে রয়েছে। শুধু তাই নয়, হাওড়া স্টেশনের বাইরে যে লোকটি জুতো সেলাইয়ের কাজ করছে সেও আর্জেন্টিনার জার্সি পরে রয়েছে। কী আশ্চর্য্য তার জার্সির পিছনেও লিও মেসি লেখা! 

মেসির মতো তারকারা সর্বজনীন হন। তাঁরা কোনো ভৌগলিক অবস্থানে সীমাবদ্ধ নন। তাঁরা সকলের। তাঁদের লড়াইকে সবাই কুর্নিশ জানান। তাঁরা সব শ্রেণীর মানুষদের প্রতিনিধি হন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মুমূর্ষু রোগীও তাঁর গোল দেখে চাঙ্গা হয়ে ওঠেন।

এই প্রজন্ম ভাগ্যবান। তারা আর যাইহোক মেসি, রোনাল্ডোদের মাঠের মধ্যে পারফরম্যান্স করতে দেখছেন। একজন ফুটবলার বিশ্বকাপ শুরু করলেন পেনাল্টি মিস দিয়ে, অন্য কেউ হলে হতাশায় নিমজ্জিত হতেন। কিন্তু যার ছোটবেলা থেকে কেটেছে লড়াইয়ের মধ্য দিয়ে, তিনি কী করে এই ছুটকো ঘটনায় ভেঙে পড়বেন। পড়লেন তো নয়ই, উপরন্তু গ্রুপে তিন ম্যাচ শেষে নামের পাশে ছয় গোল।

আরও পড়ুন

মেসির ওভারটেক, উচ্ছ্বসিত ক্লোসে!
ঝরনার শহরে মেসি ম্যাজিক

মেসিরা এমনই হন। তাঁদের সাধারণ মানুষের সঙ্গে এখানেই পার্থক্য। বাকিরা যখন আশা ছেড়ে দেন, তখন এঁদের আসল লড়াই শুরু হয়। ফুটবল মাঠে লিওনেল মেসিকে নিয়ে বিস্ময়ের শেষ নেই। দুই দশকের বেশি সময় ধরে তিনি রেকর্ড গড়ছেন, শিরোপা জিতছেন, অসম্ভবকে সম্ভব করছেন। কিন্তু কখনো কখনো একটি ম্যাচের গল্প শুধু গোল কিংবা জয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। 

সাম্প্রতিক এক ম্যাচে এমনই একটি দৃশ্য দেখল ফুটবল–বিশ্ব। ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন মেসি। এমন ঘটনা তাঁর ক্যারিয়ারে নতুন নয়। কিন্তু এই মুহূর্তটি ছিল ভিন্ন। কারণ, মাঠের বাইরেও তিনি পার করছেন একটি কঠিন সময়। তাঁর বাবা হোর্ষে মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পরিবার ও সমর্থকদের মধ্যে। ফলে মেসির প্রতিটি পদক্ষেপ যেন বাড়তি নজরের কেন্দ্রে ছিল। পেনাল্টি মিসের পর যে মানুষটিকে কিছুটা ক্লান্ত ও ভারাক্রান্ত মনে হচ্ছিল, ম্যাচ শেষ হওয়ার আগেই তিনিই ইতিহাসের শিখরে উঠে গেলেন।

 প্রথম গোলে ভাঙলেন বিশ্বকাপের সর্বকালের গোলরেকর্ড, শেষ মুহূর্তের আরেকটি গোলে নিশ্চিত করলেন দলের জয়। কখনো কখনো ফুটবল এমনই—একটি ভুলের আক্ষেপ মুছে দিতে লাগে মাত্র একটি মুহূর্ত। মেসির ক্ষেত্রে সেই মুহূর্তটি রূপ নিয়েছে ইতিহাসে। গ্রুপের শেষ ম্যাচে, জর্ডনের বিরুদ্ধে তিনি নামলেন ৬০ মিনিটে। ৮০ মিনিটে ফ্রিকিক থেকে সোনার বাঁ পায়ে গোলটি বহু প্রশ্নের জবাব।

আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের কাছে মেসি শুধু অধিনায়ক নন, তিনি এক অনুপ্রেরণার নাম। সতীর্থদের কথাবার্তা ও আচরণে স্পষ্ট, তাঁরা মেসিকে দলের নেতা মনে করেন।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
শুভ্র মুখোপাধ্যায়

শুভ্র মুখোপাধ্যায়

কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য