৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

দেশি বিনিয়োগের দাপটে ফিকে বিদেশি দাপট: ১৪ বছরের সর্বনিম্নে এফপিআই মালিকানা

দেশি বিনিয়োগের দাপটে ফিকে বিদেশি দাপট: ১৪ বছরের সর্বনিম্নে এফপিআই মালিকানা

usd-inr-

দেশি বিনিয়োগের দাপটে ফিকে বিদেশি দাপট: ১৪ বছরের সর্বনিম্নে এফপিআই মালিকানা

ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের (FPI) একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে? সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ ইকুইটি বাজারে বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের শেষে দেখা গেছে, বাজারে বিদেশি বিনিয়োগের হার কমে দাঁড়িয়েছে মাত্র ১৬.১৩ শতাংশে।

এক সময় ভারতীয় শেয়ার বাজারের ওঠানামা অনেকাংশেই নির্ভর করত বিদেশি লগ্নিকারীদের মর্জির ওপর। কিন্তু গত কয়েক বছর ধরে সেই চিত্রটা দ্রুত পাল্টাচ্ছে। পরিসংখ্যান বলছে, গত দুই বছর ধরে বিদেশি বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। শুধুমাত্র ২০২৫ ক্যালেন্ডার বছরেই তারা বাজার থেকে প্রায় ১৮.৯ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছিলেন। ২০২৬ সালের শুরুর মাসগুলোতেও সেই প্রবণতা অব্যাহত রয়েছে। এর পেছনে মূলত কাজ করছে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ডলারের বিপরীতে টাকার ক্রমাগত দরপতন। তেলের আকাশছোঁয়া দাম ভারতের রাজকোষ ঘাটতি বাড়িয়ে দেওয়ায় বিদেশি সংস্থাগুলো বিনিয়োগের ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক।

তবে মুদ্রার উল্টো পিঠটি বেশ আশাব্যঞ্জক। বিদেশি বিনিয়োগ কমলেও ভারতীয় বাজার কিন্তু ভেঙে পড়েনি। এর প্রধান কারণ হল ঘরোয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (DII) অভূতপূর্ব উত্থান। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে শেয়ার বাজারে ভারতীয় মিউচুয়াল ফান্ড এবং বিমা সংস্থাগুলোর মতো দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্ব বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ১৯.২৪ শতাংশে। বিশেষ করে মিউচুয়াল ফান্ডগুলোর দাপট এখন তুঙ্গে, যা ভারতের বিনিয়োগ ব্যবস্থার এক নতুন শক্তির পরিচয় দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি ভারতীয় অর্থনীতির এক ঐতিহাসিক বাঁদলবদল। আগে বিদেশি বিনিয়োগকারীরা চলে গেলে বাজার তাসের ঘরের মতো ভেঙে পড়ত, কিন্তু এখন সাধারণ ভারতীয় মানুষের জমানো টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারে আসায় এক শক্তিশালী সুরক্ষা কবজ তৈরি হয়েছে। যদিও খুচরো এবং উচ্চবিত্ত বিনিয়োগকারীদের (HNI) সরাসরি অংশগ্রহণ গত পাঁচ বছরের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু সামগ্রিকভাবে ঘরোয়া বিনিয়োগকারীদের সম্মিলিত শক্তি এখন বিদেশি শক্তিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।

সব মিলিয়ে, ভারতের শেয়ার বাজার এখন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশি নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হয়ে ওঠার এই লড়াই আগামী দিনে বাজারকে কতটা স্থিতিশীলতা দেয়, এখন সেটাই দেখার।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য