২৮শে এপ্রিল, ২০২৬
কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে রাজ্যের সবচেয়ে হটস্পট কেন্দ্র ভবানীপুর ৷ ভোটের ঠিক আগের রাতে সেই ভবানীপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধঘিকারী বিস্ফোরক অভিযোগ তুললেন, তৃণমূলের এক কাউন্সিলর নাকি ভোটে কারচুপির জন্য ‘নকল আঙুল’ কিনেছেন! আর সেই সংখ্যা নাকি এক-দু’টি নয়, প্রায় সাড়ে ৭০০! শুভেন্দুর দাবি, এই কৃত্রিম আঙুল ব্যবহার […]
২৭শে এপ্রিল, ২০২৬
কলকাতা: অবশেষে একটু স্বস্তি! বহুদিনের ‘শব্দ-সন্ত্রাস’ পেরিয়ে যেন বাংলার আকাশে নেমেছে এক অদ্ভুত নীরবতা। শহর থেকে গ্রাম—যেখানে এতদিন মাইকের চোটে কথাই শোনা যেত না, সেখানে এখন পাখির ডাকও স্পষ্ট। রসিক বাঙালির মন্তব্য, “এই ক’দিনে কানটা যা সহ্য করেছে, এখন অন্তত ছুটি পেল!” ২০২৬ সালের বিধানসভা ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছিল ১৬ মার্চ। কিন্তু বাস্তবে প্রচারের […]
২৭শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোট এলেই যেন শহরের চেনা ছন্দে ছেদ পড়ে। রাস্তাঘাট ফাঁকা নয়, ফাঁকা হয়ে যায় বাসস্ট্যান্ড। চেনা সেই দৃশ্য— দাঁড়িয়ে থাকা মানুষের লম্বা লাইন, আর বাসের দেখা নেই। চলতি বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। কলকাতা থেকে জেলা— সর্বত্রই নিত্যযাত্রীদের একই হাল। পরিবহণ দফতরের তরফে নির্বাচনী কাজে বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি বাস অধিগ্রহণ করা […]
২৬শে এপ্রিল, ২০২৬
কলকাতা: একসময় ‘বাবু কালচার’-এর শহর বলে পরিচিত ছিল কলকাতা। অফিস মানেই নির্দিষ্ট সময়ে ঢোকা, ফাইল ঘাঁটা, আর বিকেল গড়ালেই চা-আড্ডা—এই ছিল কর্মসংস্কৃতির চেনা ছবি! কিন্তু সময় বদলেছে, বদলাচ্ছে শহরের কাজের ধরণও। নতুন প্রজন্ম, বিশেষত Genz-র প্রভাব এখন স্পষ্ট কলকাতার অফিসপাড়ায়।বর্তমানে শহরের কর্পোরেট অফিস থেকে স্টার্টআপ, সব জায়গাতেই দেখা যাচ্ছে কাজের নতুন সংজ্ঞা । ‘ওয়ার্ক-লাইফ ব্যালান্স’, […]
২৬শে এপ্রিল, ২০২৬
আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাস: আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে: ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে: ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা: ৯১% বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৬২% গত চব্বিশ ঘন্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
২৫শে এপ্রিল, ২০২৬
কলকাতা: তিলোত্তমার ভোরবেলা। অলস পড়ে থাকা রাস্তা, হালকা চায়ের গন্ধ, মাঝেমধ্যে টুং টাং শব্দ, ধীরগতি দু’চাকায় ভর করা রিক্সা এগিয়ে চলেছে। হাতে টানা। ‘সওয়ার বাবুটি’ও দুলছেন তার গতির তালে তালে। শহরের চেনা দৃশ্য। তার বোধহয় বিদায় নেওয়ার সময় আসন্ন শহরের বুক থেকে। শহরের শিরায় মিশে থাকা ইতিহাস হাতে টানা রিক্সা শুধু একটি যান নয়, এটি […]
২৪শে এপ্রিল, ২০২৬
আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে: ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে: ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা: ৮৯% বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৫৫% গত চব্বিশ ঘন্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
২৩শে এপ্রিল, ২০২৬
ভোটের আগে বাইক চলাচলে বিধিনিষেধ জারি করতেই কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানিতে নির্বাচন কমিশনের উদ্দেশে তীব্র মন্তব্য করলেন বিচারপতি কৃষ্ণা রাও, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। সাধারণ নাগরিককে এ ভাবে হেনস্থা করা যায় না।” আদালতের পর্যবেক্ষণের জেরে কমিশনকে শুক্রবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ব্যাখ্যা করতে হবে, কেন ভোটের দু’দিন আগে […]
২৩শে এপ্রিল, ২০২৬
চিকিৎসাবিজ্ঞানের বিস্ময় আবারও নজির গড়ল শহর কলকাতায়। এক জটিল ও বিরল অস্ত্রোপচারে রোগীর ফুসফুস ‘ধুয়ে’ বাঁচানো হল তাঁর প্রাণ—ব্যবহার করা হয়েছে প্রায় ১১ লিটার স্যালাইন! মুর্শিদাবাদের বহরমপুরের ৩৪ বছরের এক মহিলা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও শুকনো কাশিতে ভুগছিলেন। অবশেষে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় NRS Medical College and Hospital এ পৌঁছনোর সময় তাঁর […]
২৩শে এপ্রিল, ২০২৬
আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে: ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ০.৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে: ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা: ৯১% বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা: ৫৭% গত চব্বিশ ঘন্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।
