২৬শে আগস্ট, ২০২৬
সিংহাসনের লোভ বড় অদ্ভুত জিনিস। এর মোহে আপনজনের বুকে ছুরি বসাতেও মানুষকে অহরহ দেখা গিয়েছে। ক্ষমতার অলিন্দে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের কথা উঠলে প্রথমেই আমাদের মুঘল সাম্রাজ্যের কথা মনে পড়ে। কিন্তু তারও বহু শতক আগে, খোদ এই বাংলার বুকেই ঘটেছিল এমন এক ভ্রাতৃঘাতী সংঘাত, যার ধাক্কায় প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৪০০ বছরের পরাক্রমশালী […]
২৫শে আগস্ট, ২০২৬
উনিশ শতকের বাংলায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল সমাজ সংস্কারের ঢেউ। জরাজীর্ণ রক্ষণশীলতাকে চুরমার করে নতুন সমাজ গড়ার উন্মাদনায় মেতেছিল নবীন ও যুক্তিবাদী প্রজন্ম। ঠিক সেই সময়ই এমন এক ঘটনা ঘটে, যা শুধু তৎকালীন বাংলার শিক্ষিত সমাজকেই প্রবল ধাক্কা দেয়নি, চিরতরে ভেঙে টুকরো করে দিয়েছিল ঐতিহাসিক ব্রাহ্ম সমাজ আন্দোলনকে। যিনি নিজে বহু লড়াই করে ব্রিটিশ সরকারের […]
২৫শে আগস্ট, ২০২৬
আগাথা ক্রিস্টি বা আর্থার কোনান ডয়েলের গোয়েন্দা গল্পে বিষপ্রয়োগে হত্যার অভিনব সব ছকের কথা অনেকেই পড়েছেন। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, ‘জীবাণু অস্ত্র’ (Biological Weapon) প্রয়োগ করে প্রথম খুনের ঘটনা এই অবিভক্ত বাংলাতেই ঘটেছিল! সময়টা ছিল ১৯৩৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি। ফলে জীবাণু অস্ত্র শব্দবন্ধটির সঙ্গে সাধারণ মানুষ তো বটেই, তাবড় বিজ্ঞানীদেরও সেভাবে […]
২৪শে আগস্ট, ২০২৬
১৭৪২ সাল। বাংলার ঝলমলে আকাশে সহসা দুর্যোগের ঘনঘটা। সাইক্লোনের মতো আছড়ে পড়ে মারাঠা বর্গিদের আক্রমণ। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গি সেনাদের দস্যু বাহিনী তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণ করে শহরের সবচেয়ে ধনী প্রাসাদটিতে চড়াও হল। লুট হল তৎকালীন হিসেবে প্রায় আড়াই কোটি টাকার নগদ সম্পদ ও সোনাদানা! যা আজকের দিনের হিসেবে কয়েক হাজার কোটি টাকার সমান। […]
২০শে আগস্ট, ২০২৬
রয়্যাল বেঙ্গল টাইগার আর বাদাবন- সুন্দরবন বললেই চোখের সামনে এই ছবিটা ভেসে ওঠে। অথচ সুন্দরবনের এটাই চূড়ান্ত সত্যি নয়। বরং এক সময় একটি উল্টো ছবি ছিল পৃথিবীর এই বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলের। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যিটা হল, এই ম্যানগ্রোভের আড়ালে ঢাকা পড়ে আছে এককালের কোলাহলমুখর, সমৃদ্ধ হব জনপদ! পৃথিবীর ইতিহাস বলছে, মানুষ জঙ্গল কেটে নগর-জনপদ […]
১৯শে আগস্ট, ২০২৬
রাজ্যাভিষেক। এই শব্দটা শুনলেই ভারতীয় সমাজের যে কারোর চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক জাঁকজমকপূর্ণ দরবার, মন্ত্রোচ্চারণ আর নতুন রাজার মাথায় মুকুট পরিয়ে দেওয়ার দৃশ্য। এই দেশের রাজতান্ত্রিক ইতিহাসে সাধারণত রাজপুরোহিত বা পূর্বতন রাজাই এই অভিষেকের মূল দায়িত্ব পালন করতেন। কিন্তু উত্তরবঙ্গের ইতিহাসে কান পাতলে এক সম্পূর্ণ ভিন্ন ও প্রবল ব্যতিক্রমী প্রথার কথা শোনা যায়। […]
১৮ই আগস্ট, ২০২৬
অষ্টম শতকের বাংলা। মাৎস্যন্যায়ের প্রায় শতবর্ষ ব্যাপী চরম নৈরাজ্য আর অন্ধকার কাটিয়ে বাংলার সিংহাসনে ‘নির্বাচিত’ হন গোপাল। এর মধ্য দিয়েই সূচনা হয় পাল বংশের। প্রাচীন বাংলার ইতিহাসে পাল রাজাদের কথা উঠলেই চোখে ভেসে ওঠে পাহাড়পুর বা বিক্রমশীলা মহাবিহারের মতো অনবদ্য সব বৌদ্ধ কীর্তির ছবি। পাল রাজারা ধর্মবিশ্বাসে ছিলেন আদ্যোপান্ত বৌদ্ধ, ‘পরম সৌগত’। কিন্তু অবাক করা […]
১৮ই আগস্ট, ২০২৬
চুলায় আগুন জ্বলছে। হাঁড়িতে ফুটছে ভাত। রান্নাঘরে ধোঁয়া নেই। সিলিন্ডারও নেই! চোখে পড়ে শুধু একটা সরু পাইপ। সেটাই ঢুকে গিয়েছে চুলার কাছে। পাইপের ভিতর দিয়ে আসছে গ্যাস। কিন্তু সেই গ্যাস কোনও সিলিন্ডার থেকে আসছে না! আসছে বাড়ির পিছনের ছোট্ট একটি ‘কারখানা’ থেকে। আর সেই কারখানার প্রধান কাঁচামাল হল গরুর গোবর। ভুটান সীমান্তের পাহাড়ঘেঁষা মেটেলির প্রত্যন্ত […]
১৭ই আগস্ট, ২০২৬
বাংলার ইতিহাসের পাতা উল্টালে বেশ কিছু চেনা নাম চোখে পড়ে। পাল, সেন কিংবা মুর্শিদাবাদের নবাবদের কথা আমরা কমবেশি সবাই জানি। ঠিক-ভুল, মুখে মুখে প্রচারিত ধারণা বা আজকের ‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি’-এর প্রচার মিলিয়ে এদের সম্বন্ধে কিছু না কিছু প্রত্যেকের মাথার মধ্যে গেঁথে আছে। কিন্তু রাঢ় বাংলার রুক্ষ, লাল মাটির বুকে একটা রাজবংশ যে টানা ১১ শতাব্দী রাজত্ব […]
১৫ই আগস্ট, ২০২৬
গোড়াতেই একটা ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। বর্ধমানের রাজারা মোটেও বাংলার ভূমিপুত্র ছিলেন না। অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর এলাকার কোটলি মহল্লা থেকে তাঁরা এখানে এসেছিলেন। তারপরের বাকি অধ্যায়টা বণিকের বেশে এসে শাসক হওয়ার। বর্ধমান রাজের ভিনদেশি শিকড়ের গল্প বর্ধমান রাজ পরিবারকে বাংলার ইতিহাসের অংশ হিসেবে মনে করা হলেও, এই বংশের রক্তে বাংলার মাটি বা […]
