২০শে জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

গর্ভাবস্থা: মিথ ও বাস্তব

গর্ভাবস্থা: মিথ ও বাস্তব

গর্ভাবস্থা নিয়ে প্রচলিত আছে অনেক ভ্রান্ত ধারণা। প্রতীকী ছবি - দ্য ফোর্থ অ্যাক্সিস।

গর্ভাবস্থা: মিথ ও বাস্তব

গর্ভাবস্থা মানেই চারপাশে উপদেশের বন্যা। কী খাবেন, কী খাবেন না, কী করলে সন্তানের ক্ষতি হতে পারে— এমন অসংখ্য ধারণা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু এর অনেকগুলিই বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। গর্ভাবস্থা নিয়ে প্রচলিত নানা ভুল ধারণা মা ও সন্তানের স্বাস্থ্যের ক্ষেত্রে অযথা উদ্বেগ তৈরি করে। জেনে নিন এমনই ৮টি বহুল প্রচলিত মিথ এবং তার বাস্তব সত্য।

১) ‘এখন দু’জনের জন্য খেতে হবে’— সম্পূর্ণ ভুল ধারণা

অনেকেই মনে করেন গর্ভবতী মাকে দ্বিগুণ খাবার খেতে হবে। বাস্তবে গর্ভাবস্থায় অতিরিক্ত মাত্র ২০০ থেকে ৩০০ ক্যালোরি প্রয়োজন হয়। তাই পরিমাণ নয়, গুরুত্ব দিতে হবে পুষ্টিগুণে।

২) গর্ভাবস্থায় ব্যায়াম বা যোগব্যায়াম ক্ষতিকর নয়

সঠিক নিয়মে ও বিশেষজ্ঞের পরামর্শ মেনে ব্যায়াম বা যোগাভ্যাস করলে শরীর সুস্থ থাকে। এতে কোমরের ব্যথা কমে এবং প্রসবকালীন সময়েও উপকার মেলে।

৩) কফি একেবারে নিষিদ্ধ— এমন নয়

পরিমিত মাত্রায় কফি পান সাধারণত ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ এড়িয়ে চলাই বাঞ্ছনীয়।

৪) সঙ্গমে সবসময় নিষেধাজ্ঞা নেই

আরও পড়ুন

‘ওভারিয়ান সিস্ট’ মানেই ভয় ? ভুল ধারণা ভাঙছে চিকিৎসাবিজ্ঞান

গর্ভাবস্থার প্রথম দিকে স্বাভাবিক অবস্থায় সঙ্গমে সাধারণত সমস্যা হয় না। তবে কোনও জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত।

৫) খাবারের প্রতি আকর্ষণ সন্তানের লিঙ্গ নির্ধারণ করে না

টক বা মিষ্টি খাবার খেতে ইচ্ছা করছে বলে ছেলে বা মেয়ে হবে— এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। সন্তানের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে পিতার ক্রোমোসোমের উপর নির্ভরশীল।

৬) হলুদ দুধ খেলে সন্তানের গায়ের রং ফর্সা হবে না

গর্ভাবস্থায় কোনও নির্দিষ্ট খাবার বা পানীয় সন্তানের গায়ের রং নির্ধারণ করতে পারে না। এটি মূলত বংশগত জিনগত বৈশিষ্ট্যের ফল।

৭) বিমানে ভ্রমণ অনেক ক্ষেত্রেই নিরাপদ

চিকিৎসকদের মতে, গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে বিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। তবে ব্যক্তিগত শারীরিক অবস্থার উপর সিদ্ধান্ত নির্ভর করে।

৮) ঝাল-মশলাদার খাবার খেলে দ্রুত প্রসব হয় না

অনেকের ধারণা, তেল-ঝাল খাবার প্রসব বেদনা তাড়াতাড়ি শুরু করে। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং এই ধরনের খাবার হজমের সমস্যা বা অস্বস্তি বাড়াতে পারে।

পরামর্শ, গর্ভাবস্থা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রচলিত ধারণার উপর নির্ভর না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। কারণ সচেতনতা ও সঠিক তথ্যই সুস্থ মা ও সুস্থ সন্তানের প্রথম শর্ত।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
ডাঃ পৌলমী রায়চৌধুরী

ডাঃ পৌলমী রায়চৌধুরী

কলকাতায় জন্ম। উত্তর কলকাতার হোলি চাইল্ড ইনস্টিটিউট, বিডন স্ট্রীট স্কুলে প্রাথমিক পাঠ। এরপর ডাক্তারির পড়াশোনায় প্রবেশ। যাদবপুরে কে. পি. সি মেডিক্যাল কলেজ থেকে MBBS, তারপর পি. জি হাসপাতাল থেকে MD শেষ হতে হতে পেরিয়েছে অনেক গুলো বছর। লেখার ইচ্ছে ছোটবেলা থেকে। ভ্রমণ ভালোবাসেন। পেশা আর লেখা দুটোই উজ্জীবিত রাখে তাঁকে।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য