২৯শে জুলাই, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

বনেদি বাড়ির গুপ্তঘরের রহস্য

বনেদি বাড়ির গুপ্তঘরের রহস্য

মোটা দেওয়ালের মধ্যে গোপন কুঠুরি, মেঝের নীচে ভাণ্ডার, অদৃশ্য দরজা, পালানোর সুড়ঙ্গ! উত্তর কলকাতার বনেদি বাড়িগুলিকে ঘিরে আজও রোমাঞ্চের শেষ নেই। তবে সব গল্পই কি সত্যি? ইতিহাস, স্থাপত্য ও লোককথার সন্ধিক্ষণে দাঁড়িয়ে খুঁজে দেখা যাক সেই রহস্যের উৎস। উত্তর কলকাতার শোভাবাজার, পাথুরিয়াঘাটা, জোড়াসাঁকো, বাগবাজার কিংবা চিৎপুরের পুরনো রাজবাড়িগুলোর সামনে দাঁড়ালে মনে হয়, সময় যেন দু’শো […]

রথের বৃষ্টি, রথের মিষ্টি

রথের বৃষ্টি, রথের মিষ্টি

রথের দিন সকালে আকাশে কালো মেঘ জমে থাকতে দেখে অনেকেই আজও বলে ওঠেন, ‘দেখেছ? রথের বৃষ্টি এসেছে।’ আবার বিকেলের দিকে রথের মেলায় গিয়ে ধোঁয়া ওঠা গরম জিলিপি না খেলে যেন উৎসবটাই পূর্ণ হয় না। কিন্তু কখনও ভেবে দেখেছেন, রথযাত্রার সঙ্গে বৃষ্টির এই যোগ কোথা থেকে এল? আর জগন্নাথদেবের রথের সঙ্গে জিলিপির সম্পর্কই বা কী? উত্তর […]

জঙ্গলে প্রাসাদ!

জঙ্গলে প্রাসাদ!

শাল, পিয়াল, সেগুন আর মহুয়ার ঘন জঙ্গলের মাঝখানে আচমকাই মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক বিশাল রাজপ্রাসাদ। চারপাশে সবুজের সমারোহ, আর তার মাঝখানে সাদা-হলুদ রঙের রাজকীয় স্থাপত্য— প্রথম দেখায় মনে হবে যেন কোনও রূপকথার রাজপ্রাসাদ। অথচ এই প্রাসাদের প্রতিটি ইট, প্রতিটি বারান্দা বহন করে প্রায় চারশো বছরের ইতিহাস। জঙ্গলমহলের রাজনৈতিক উত্থান-পতন, মুঘল সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ শাসনের […]

আমেরিকার মুক্তিযুদ্ধে হাত ছিল টিপু সুলতান ও হায়দর আলীর?

আমেরিকার মুক্তিযুদ্ধে হাত ছিল টিপু সুলতান ও হায়দর আলীর?

“Come, all ye lads who know no fear… Embark in our Hyder-Ally!” ১৭৮০-র দশকে এই গানটি কিন্তু ভারতের মহীশূরের কোনও গলিতে বা শ্রীরঙ্গপত্তনমের প্রাসাদে গাওয়া হচ্ছিল না। এই সুর ভেসে আসছিল আমেরিকার ফিলাডেলফিয়ার রাস্তা থেকে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা এক যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছিল ভারতের মহীশূরের শাসক হায়দার আলির নামে, […]

বাংলার প্রথম ইউরোপীয় শহর ছিল ব্যান্ডেল

বাংলার প্রথম ইউরোপীয় শহর ছিল ব্যান্ডেল

চার্চের ইট-পাথরে লুকিয়ে চার শতকের বিস্ময়কর ইতিহাস কলকাতাকে অনেকেই বাংলায় ইউরোপীয় সভ্যতার সূতিকাগার বলে মনে করেন। কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখলে জানা যায়, কলকাতার জন্মেরও বহু আগে হুগলি নদীর তীরে গড়ে উঠেছিল বাংলার প্রথম ইউরোপীয় জনপদ। সেই জনপদের নাম ব্যান্ডেল। আর সেই ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ব্যান্ডেল চার্চ। হুগলি […]

ব্ল্যাক টাউন-হোয়াইট টাউন: যে কলকাতাকে ভাগ করেছিল ব্রিটিশরা

ব্ল্যাক টাউন-হোয়াইট টাউন: যে কলকাতাকে ভাগ করেছিল ব্রিটিশরা

ক্ষমতা ছিল চৌরঙ্গিতে, প্রাণ ছিল শোভাবাজারে! দুই কলকাতার বিস্মৃত ইতিহাস আজকের কলকাতার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে বোঝার উপায় নেই, এই শহর এক সময় আসলে দু’টি আলাদা জগতে বিভক্ত ছিল। একটি ছিল ক্ষমতার, অন্যটি জীবনের। একটি ছিল সাহেবদের ‘হোয়াইট টাউন’, অন্যটি দেশীয়দের ‘ব্ল্যাক টাউন’। একই শহরের বুকে পাশাপাশি থেকেও যেন তারা ছিল দুই ভিন্ন পৃথিবী। হোয়াইট টাউন […]

জলাজঙ্গল থেকে রাজধানী: তিলোত্তমার অবিশ্বাস্য উত্থানের গল্প

জলাজঙ্গল থেকে রাজধানী: তিলোত্তমার অবিশ্বাস্য উত্থানের গল্প

কলকাতা। নামটা উচ্চারণ করলেই ভেসে ওঠে হাওড়া ব্রিজের ইস্পাতের বিস্ময়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা গাম্ভীর্য, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ কিংবা দুর্গাপুজোর আলোর উৎসব। কিন্তু এই শহরকে ঘিরে এক অদ্ভুত পরিহাস লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। গোড়ার কথা আজ যে কলকাতা বাংলা তথা পূর্ব ভারতের প্রাণকেন্দ্র, একসময় সেই কলকাতার নাম শুনে মুর্শিদাবাদের নবাবি দরবারে অনেকেই ভ্রূ কুঁচকে জিজ্ঞেস […]

শিকাগোর আগুন থেকে ডিজিটাল যুগ— শ্রমের মর্যাদা কি সত্যিই সুরক্ষিত?

শিকাগোর আগুন থেকে ডিজিটাল যুগ— শ্রমের মর্যাদা কি সত্যিই সুরক্ষিত?

বদলে যাচ্ছে সময়, পাল্টাচ্ছে কর্মসংস্কৃতি, শ্রমিকের সংজ্ঞা। ১৮৮৬ সালে শিকাগোয় ওঠা ঝড় সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ল, তৈরি হল ইতিহাস – বদলে গেল নিয়ম। পয়লা মে। শুধু একটা তারিখ নয়। তার রক্তক্ষয়ী বেদনার ইতিহাস আমরা বয়ে চলেছি যুগ থেকে যুগান্তরে। চলমান সভ্যতা পালটে দেয় নিয়ম, পালটে দেয় সংজ্ঞা। শিকাগো: যেখানে প্রতিবাদ হয়ে উঠল ঝড় শিল্প […]

ডিজিটালের ধাক্কায় হারাচ্ছে হালখাতা, তবু পয়লা বৈশাখে ফিরে আসে ইতিহাসের শিকড়

ডিজিটালের ধাক্কায় হারাচ্ছে হালখাতা, তবু পয়লা বৈশাখে ফিরে আসে ইতিহাসের শিকড়

অনলাইনের যুগে ব্যবসার খাতা এখন মোবাইলের স্ক্রিনে, হিসাবের খাতা বদলে গেছে সফটওয়্যারে। সেই সঙ্গে ক্রমশ ফিকে হচ্ছে পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী ‘হালখাতা’। তবুও বছর ঘুরে এই দিন এলেই দোকানের সামনে লাল খাতা, গায়ে গন্ধরাজ ফুল, আর মিষ্টিমুখের আমন্ত্রণ—এই চেনা ছবিটা পুরোপুরি মুছে যায়নি। কারণ, পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, অর্থনীতি আর […]

আরও পড়ুন

sidebar-ad