tanmoy-george-telegraph-
১২ই মে, ২০২৬
সাফল্যের নজির তন্ময়ের
প্রতিকূলতার মাঝেও সাফল্যের নজির গড়ল তন্ময় বিশ্বাস। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সে ৮০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে এবং বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও ভূগোল এই পাঁচটি বিষয়ে লেটার মার্কস পেয়েছে।
সংগ্রামের প্রশিক্ষক মা পূর্ণিমা
তন্ময়ের এই সাফল্যের পিছনে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। তিন বছর আগে তাঁর পিতা আকস্মিকভাবে প্রয়াত হন। সেই সময় পরিবারে নেমে আসে অনিশ্চয়তা। মা পূর্ণিমা বিশ্বাস, যিনি আগে গৃহবধূ ছিলেন, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হন। বর্তমানে তিনি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরতা। সীমিত আর্থিক সামর্থ্য সত্ত্বেও তন্ময় নিজের অধ্যবসায় ও পরিশ্রমে এই ফলাফল করেছে। তার শিক্ষাজীবনে বড় ভূমিকা রয়েছে মায়ের অক্লান্ত প্রচেষ্টা ও মানসিক শক্তির। মা পূর্ণিমাই পুত্রের লড়াই-সংগ্রামের শিক্ষিকা।
পাশে রয়েছে জর্জ
পরিবারের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানের ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত পূর্ণিমা বিশ্বাসকে কর্মসংস্থানের সুযোগ করে দেন, যা পরিবারটিকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ওই মেধাবী ছাত্রীকে প্রদ্যুৎ দত্ত স্কলারশিপও প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে নামী শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে।
দৃঢ় ইচ্ছেশক্তিতেই সাফল্য
তন্ময় ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হতে চায় এবং পরিবারের দায়িত্ব নিতে আগ্রহী। তার এই সাফল্য প্রমাণ করে, প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সাফল্য অর্জন সম্ভব।
তন্ময়ের আদর্শ নেতাজী
তন্ময়ের জীবনের আদর্শ নেতাজী সুভাষ চন্দ্র বসু। বরাবর মেধাবী ছাত্র হিসেবে স্কুলে পরিচিত। ক্লাস নাইনেই বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ার পরে নেতাজী সুভাষের জীবনী পুরস্কার পেয়েছিল। তন্ময় মনে করে, ‘‘জীবনে কষ্ট থাকলে সাফল্যের খিদে থাকে। যদি সবকিছু সহজে পেয়ে যাওয়া যায়, তা হলে প্রাপ্তির সেই আনন্দ থাকে না।’’ কঠোর পরিশ্রম ও পড়াশুনোর প্রতি একাগ্রতাই তার সাফল্যের কারণ, সেটিও জানিয়েছে।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।