২৮শে সেপ্টেম্বর, ২০২৬
কলকাতার অলিগলিতে ছড়িয়ে রয়েছে কত শত ইতিহাস, কত ঐতিহ্য আর রাজকীয় স্মৃতি। সেই সব ঐতিহাসিক অধ্যায়ের মধ্যে অন্যতম উজ্জ্বল এক নাম— রানি রাসমণি এবং মধ্য কলকাতার বিখ্যাত জানবাজার রাজবাড়ি। দক্ষিণেশ্বর ভবতারিণী কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী হিসেবে বাঙালি রানি রাসমণিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, কিন্তু তাঁর বাসভবন জানবাজার রাজবাড়ির দুর্গোৎসবের রূপটিও কম চিত্তাকর্ষক নয় । কলকাতার বুকে এই […]
২৮শে সেপ্টেম্বর, ২০২৬
কলকাতা বা তার আশেপাশের এলাকার বাসিন্দা, আর নিজাম প্যালেস চেনেন না এমন মানুষ বিরল। শুধু কলকাতা কেন, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও দুষ্কৃতীদের দৌলতে গোটা বাংলার মানুষের কাছেই নিজাম প্যালেসের নাম ও ছবি অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। এ. জে. সি. বোস রোড ধরে যাওয়ার সময় নিজাম প্যালেসের দিকে চোখ গেলেই বর্তমানে প্রায় সকলেরই সিবিআইয়ের দফতরের কথা […]
২৬শে সেপ্টেম্বর, ২০২৬
দিনটা ছিল ৫ অক্টোবর, ১৮৬৪। আর পাঁচটা সাধারণ দিনের মতোই সকাল হয়েছিল কলকাতায়। তখন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি, আর কয়েক ঘণ্টার মধ্যেই শহরের মানচিত্রটা চিরতরে বদলে যাবে। সেদিন আচমকা আকাশ কালো হয়ে যায়। যেন সকালেই গভীর অন্ধকার নেমে এসেছে। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় ব্যাপক দমকা হাওয়া। আর তারপর যা ঘটেছিল তা শুধু কলকাতা নয়, […]
২৪শে সেপ্টেম্বর, ২০২৬
রাতভর বৃষ্টি। সকালেও থামার লক্ষণ নেই। শরতের আকাশে ফের বর্ষার মেজাজ। কোথাও হাঁটু জল, কোথাও রাস্তা আর নিকাশি নালা একাকার। গাড়ির চাকা ডুবে গিয়েছে জলে, ফুটপাথের অস্তিত্ব নেই। অফিসযাত্রী থেকে স্কুলপড়ুয়া, ভোগান্তির ছবিটা যেন প্রতি বর্ষাতেই এক। তাই প্রশ্নটাও পুরনো, বৃষ্টি হলেই কি কলকাতা ডুববে? এ বারও সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে গভীর নিম্নচাপ। উত্তর […]
২৪শে সেপ্টেম্বর, ২০২৬
কলকাতার এক অভিজাত পার্সি পরিবারের অন্দরমহল থেকে শুরু হওয়া একটি আইনি লড়াই কীভাবে কয়েক শতাব্দীর পুরনো ধর্মীয় দ্বিচারিতার মুখোশ টেনে ছিঁড়ে দিতে পারে, তার সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ মেহতা পরিবারের ঘটনা। ঘটনাটি ২০১৭ সালের। প্রাক্তন আন্তর্জাতিক ক্রীড়াবিদ এবং কলকাতার পার্সি সমাজের পরিচিত মুখ প্রোচি এন. মেহতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আজকের দিনে দাঁড়িয়ে এর নেপথ্য […]
২১শে সেপ্টেম্বর, ২০২৬
১৯২০ বা তিরিশের দশকের কলকাতার সন্ধে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে টেরিটি বাজার চত্বরে। ব্ল্যাকবার্ন লেনের বিখ্যাত ‘নানকিং’ রেস্তোরাঁয় তখন আলোর রোশনাই। শহরের নামজাদা বাঙালি বাবু থেকে শুরু করে খোদ ব্রিটিশ সাহেবরা মগ্ন রোস্ট পর্ক আর পানীয়ের গ্লাসে। শোনা যায় এই রেস্তোরাঁতেই একসময় পা পড়েছিল রাজ কাপুর, দিলীপ কুমারের মতো বলিউড তারকাদের। ভিতরে যখন আভিজাত্যের ফোয়ারা, […]
১৫ই সেপ্টেম্বর, ২০২৬
১৮৫৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোপে পড়ে লখনউয়ের সিংহাসন হারান নবাব ওয়াজেদ আলি শাহ। তাঁকে নির্বাসনে পাঠায়। নবাব এসে পৌঁছন কলকাতার উপকণ্ঠে মেটিয়াবুরুজে। হ্যাঁ, আজ মেটিয়াবুরুজ কলকাতার মধ্যে অবস্থিত হলেও তখন জায়গাটা উপকণ্ঠেই ছিল। সেখানে তিনি গড়ে তোললেন নিজের সাধের এক ছোটখাটো লখনউ। সেখানে বিশাল চিড়িয়াখানা ছিল। ছিল শিল্প, সাহিত্য আর ঠুমরির জমজমাট আসর। […]
১২ই সেপ্টেম্বর, ২০২৬
সময়টা সপ্তদশ শতকের শেষ ভাগ। নদীর ঘাটের একপাশে দাউদাউ করে জ্বলছে চিতার আগুন। চারপাশের পরিবেশ রীতিমতো থমথমে। তারই মধ্যে ধর্মীয় প্রথা মেনে ১৫ বছরের এক সদ্য বিধবা রমণীকে জোর করে সেই আগুনে ঠেলে দেওয়ার সব আয়োজন প্রায় সম্পন্ন। বাতাসে ভাসছে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ। তারই ফাঁকে ফাঁকে ভেসে আসছে চাপা কান্নার আওয়াজ। ঠিক এমন সময় সেখানে এসে […]
৯ই সেপ্টেম্বর, ২০২৬
তখন উনিশ শতক। কলকাতার এক অন্যরকম রঙিন ছবি। একদিকে নবজাগরণের আলো এসে পড়ছে শহরের বুকে। অন্যদিকে বাবু কালচারের চূড়ান্ত আস্ফালন। বলা ভালো বাবু কালচারের নামে দেদার ফুর্তি, অর্থের অপচয় আর বিপুল বিলাসের এক অজানা-অচেনা ঘটমান বাস্তব প্রত্যক্ষ করছে কলকাতার মানুষ। এই দুইয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। কালীপ্রসন্ন সিংহ। চেনার সুবিধার্থে বলা, ইনিই […]
৭ই সেপ্টেম্বর, ২০২৬
কল্লোলিনী কলকাতার অলিগলিতে কান পাতলে আজও শোনা যায় নানা ভাষা, নানা সংস্কৃতির ফিসফাস। যুগ যুগান্ত থেকে কত জাতিই না এসেছে এখানে। পর্তুগিজ, ইংরেজ, আর্মেনীয়, গ্রিক, ইহুদি, চিনা সবাই মিলে একটা সময় কলকাতাকে আক্ষরিক অর্থেই এক আন্তর্জাতিক ‘মেল্টিং পট’-এ পরিণত করেছিল। কালের নিয়মে এদের কেউ প্রয়োজন শেষে পাততাড়ি গুটিয়েছে, আবার কেউ কলকাতার প্রাণের সঙ্গে মিশে গিয়েছে। […]
