৮ই আগস্ট, ২০২৬
উত্তর আফ্রিকায় ইউরোপ তথা স্পেনের ছিটমহল সেউটায় সম্প্রতি আছড়ে পড়া অভিবাসীদের ঢল ইউরোপীয় ভূ-রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে। মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষের ইউরোপে মরিয়া অনুপ্রবেশের চেষ্টা এবং পরবর্তীতে একপ্রকার বাধ্য হয়ে তাদের দ্রুত প্রত্যাবর্তনের ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন বা হঠাৎ ঘটে যাওয়া সীমান্ত-সঙ্কট নয়। এটি ইউরোপের দোরগোড়ায় কড়া নাড়া এক বৃহত্তর অভিবাসন-সুনামির […]
৮ই আগস্ট, ২০২৬
পিঠ বাঁচাতে কাপুরুষদের জোট, নাকি টালমাটাল বিশ্ব রাজনীতিতে মারকাটারি মাস্টার স্ট্রোক? তিন সুন্নি মুসলমান প্রধান দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সামরিক সমঝোতাকে কী নামে অভিহিত করা হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত রাজনৈতিক মহল। মূল ঘটনা কী? ঠিক একদিন আগে সৌদি আরবের জেড্ডায় মক্কা ট্রিটি বা মক্কা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। […]
৭ই আগস্ট, ২০২৬
অস্থিরতার নাম বাংলাদেশ। রাজনীতির গোলকধাঁধার নাম বাংলাদেশ। প্রতিবেশী দেশটির তেমনই এক গোলকধাঁধার কাহিনী আবার সামনে এসে হাজির। যথারীতি এবারও বিতর্কের কেন্দ্রে নোবেল জয়ী মহম্মদ ইউনুস। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন তিনি। সেই পদ থেকে বিদায়ের পর প্রায় ছ’মাসের বেশি সময় কেটে গেলেও তাঁকে নিয়ে বিতর্ক থামার নাম নেই। নতুন বিতর্ক কী […]
৭ই আগস্ট, ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তের সমুদ্রসৈকতে বিকিনি সজ্জিত নারীদের দর্শন আজ অতি স্বাভাবিক ঘটনা। বরং এর উল্টোটা হলে সেটাই অস্বাভাবিক হিসেবে আজকের দিনে প্রতিভাত হয়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বিকিনি সত্যিই বিকিনি তো? ভালো করে ভেবে দেখুন, বিকিনির সঙ্গে মহিলাদের চিরাচরিত অন্তর্বাসের খুব কি কোনও ফারাক আছে? আজকের পৃথিবী বিখ্যাত বিকিনি তো মূলত অন্তর্বাসেরই একটি রূপ। […]
৭ই আগস্ট, ২০২৬
ইহুদি ক্ষতে ঔদ্ধত্যের সাজানো ভরা সংসার চৌপাঠ হয়ে গিয়েছিল অ্যাডলফ হিটলারের। প্রায় ৮ দশক পর সেই একই হাল বর্তমান জার্মানির। না, হিটলারের নাৎসি সরকারের মতো ধ্বংসলীলার সম্মুখীন হয়ত বর্তমান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের হয়নি। তবে যা হয়েছে সেটাও বর্তমান সময় ও পরিস্থিতির নিরিখে কম কিছু নয়। ইহুদি ক্ষত আবার কীভাবে ভোগাচ্ছে জার্মানিকে? সম্প্রতি মানে মাস […]
১০ই জুন, ২০২৬
‘Because it’s there.’ পর্বতারোহণের ইতিহাসে এর চেয়ে বিখ্যাত উত্তর খুব প্রায় নেই। কেন তিনি এভারেস্টে উঠতে চান? – এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জর্জ ম্যালোরির এই সংক্ষিপ্ত বাক্য আজ প্রায় কিংবদন্তি। এক শতাব্দী ধরে মানুষ এই বাক্যের মধ্যে খুঁজে পেয়েছে দুঃসাহস, অদম্য কৌতূহল এবং মানবসীমা অতিক্রমের আকাঙ্ক্ষা। কিন্তু ম্যালোরির গল্প কেবল একটি পাহাড় জয়ের গল্প নয়। আসলে […]
১৩ই মে, ২০২৬
আর্জেন্টিনা থেকে ছেড়ে আসা নেদারল্যান্ডসের প্রমোদতরী ‘এমভি হন্ডিউস’ (MV Hondius) এখন গভীর সমুদ্রে এক অজানা আতঙ্কের নাম। জাহাজটিতে হান্টাভাইরাসের (Hantavirus) প্রাদুর্ভবে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জাহাজটি পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জ হয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। সংক্রমণ ও বর্তমান পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, এই প্রাদুর্ভাবে মোট আটজন আক্রান্ত হয়েছেন, যার […]
৭ই মে, ২০২৬
আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত থেকে শুরু হওয়া এক সুন্দর সফর এখন রূপ নিয়েছে এক দুঃস্বপ্নে। কেপ ভার্দে উপকূলের কাছে গত রবিবার থেকে আটকে থাকা ‘এমভি হোন্ডিয়াস’ (MV Hondius) নামক বিলাসবহুল জাহাজটি অবশেষে স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রয়টার্স সূত্রে খবর, জাহাজটিতে হানা দিয়েছে প্রাণঘাতী ‘হান্টাভাইরাস’। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর […]
৬ই মে, ২০২৬
মেট্রোপলিটন জীবনযাপনে কফি এখন এক অবিচ্ছেদ্য অঙ্গ। যে কোনও ঋতুই হোক না কেন, সকালে ধূমায়মান কফির পেয়ালা হাতে নিয়ে জেগে ওঠে শহর। কিন্তু হঠাৎ যদি নিষিদ্ধ হয়ে যায় কফি? ‘শয়তানের পানীয়’ ইতিহাস বলছে, আপনার প্রিয় এই পানীয়টি সবসময় এতটা সমাদর পায়নি। শুনলে অবাক হবেন, ইতিহাসের বিভিন্ন সময়ে কফিকে ‘শয়তানের পানীয়’ বা ‘বিদ্রোহের উসকানিদাতা’ আখ্যা দিয়ে […]
৬ই মে, ২০২৬
ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের (FPI) একাধিপত্যের দিন কি তবে শেষ হতে চলেছে? সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। ভারতের অভ্যন্তরীণ ইকুইটি বাজারে বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের শেষে দেখা গেছে, বাজারে বিদেশি বিনিয়োগের হার কমে দাঁড়িয়েছে মাত্র ১৬.১৩ শতাংশে। এক সময় ভারতীয় শেয়ার বাজারের […]
