শেষ আপডেট: 15 April 2026 10:10
চলতি বছরের পয়লা বৈশাখ ১৪৩৩-এ কলকাতা (Kolkata) শহর জুড়ে যখন নতুন বছরের আনন্দে মেতেছে বাঙালি, সেই সময়েই প্রযুক্তিপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে এল অ্যাপল (Apple Inc.)। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে সকাল সকাল পাতে লুচি তরকারি ও নানারকমের মিষ্টি মন খুশ করে দেওয়ার পক্ষে যথেষ্ট হলেও টেক-লাভারদের (Tech-lover) আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিল এই খবর।
কলকাতার বাজারে ম্যাকবুক নিও- ‘বাজেট ল্যাপটপ’
নতুন প্রজন্মের নিত্যনতুন মোবাইল এবং ল্যাপটপ ব্যবহারের প্রবণতা বাড়ছে। এছাড়া এশিয়ার বাজার এসব ক্ষেত্রে বরাবরই খুব চাঙ্গা। সেই কথা মাথায় রেখেই অ্যাপল (Apple Inc.) বায়োনিক ডিভাইস নিয়ে ম্যাকবুক হাজির হয়ে গেছে কলকাতায়। এই ব্র্যান্ড (Brand) বাজারে এল নববর্ষের খুশি বাড়িয়ে দিতে, যদিও ভারতের বাজারে কিছু আগেই এসে গেছে ম্যাকবুক নিও।
কী এর বিশেষত্ব
রেটিনা ডিসপ্লে : নতুন প্রযুক্তির ল্যাপটপে রেটিনা ডিসপ্লে থাকার কারণে এর পিক্সেল গভীরতা অনেক বেশি। ১৩-ইঞ্চি রেটিনা ডিসপ্লের আরো একটি তাৎপর্য হল, এলসিডি (LCD) এবং ওএলইডি-এর (OLED) একটি সংমিশ্রণ থাকবে ম্যাকবুক নিও ল্যাপটপে।
রেজোলিউশন: 2408 × 1506
মেমরি ও স্টোরেজ: ৮ জিবি ইউনিফায়েড মেমরি (RAM), ২৫৬ জিবি এস এস ডি (SSD), বেস মডেলে
প্রসেসর (Chipset): অ্যাপল এ-১৮ প্রো চিপ(Apple A18 Pro chip), ৬-কোর CPU (২টি performance + ৪টি efficiency core) এবং ৫-কোর GPU
ব্যাটারি: অল-ডে ব্যাটারি লাইফ (প্রায় ১৫–১৬ ঘণ্টা ব্যবহার)
পোর্ট ও কানেক্টিভিটি: ২টি USB-C পোর্ট ও ৩.৫mm হেডফোন জ্যাক, ওয়াই-ফাই 6E, ব্লুটুথ 6
দাম (ভারত) : শুরু প্রায় ৬৯,০০০ টাকা থেকে, যা অ্যাপলের সবচেয়ে সস্তা ম্যাকবুক
ম্যাকবুক নিও মূলত ছাত্রছাত্রী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা একটি বাজেট-ফ্রেন্ডলি কিন্তু প্রিমিয়াম স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স ল্যাপটপ। এতে শক্তিশালী পারফরম্যান্স, ভালো ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি লাইফ—সবকিছুর একটি ব্যালান্সড কম্বিনেশন পাওয়া যাবে। নববর্ষে বাঙালি প্রযুক্তিপ্রেমীদের, বিশেষ করে ছাত্রছাত্রীদের হাতে ম্যাকবুক নিও তুলে দিয়ে তাদের খুশি আরও একটু বাড়িয়ে দিল বিপণন সংস্থা।