৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

মানবতার প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতা থেকেই শহরে শারদীয়ার রক্তদান

মানবতার প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতা থেকেই শহরে শারদীয়ার রক্তদান

blood-donation-camp-

মানবতার প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতা থেকেই শহরে শারদীয়ার রক্তদান

স্বেচ্ছায় রক্তদান

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (শিশুমঙ্গল)-এর সহযোগিতায় সম্প্রতি একটি সাফল্যমণ্ডিত রক্তদান শিবির হয়েছে। এই শিবিরে মোট ৬২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

উদ্বোধক উত্তম মহারাজ

শিবিরটির শুভ উদ্বোধন করেন শ্রদ্ধেয় স্বামী গুণময়ানন্দ (উত্তম) মহারাজ। তাঁর উপস্থিতি ও আশীর্বাদ সমগ্র অনুষ্ঠানে এক আন্তরিক অনুপ্রেরণার সঞ্চার করে।

মহিলাদের অংশগ্রহন চোখে পড়ার মতো

অনুষ্ঠানে মহিলা ও নবীন রক্তদাতাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। অনেকেই জীবনে প্রথমবার রক্তদান করেন এবং একে এক অনন্য মানবিক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

বাহুল্যহীন অনুষ্ঠান

উল্লেখযোগ্য বিষয়, এই রক্তদান শিবিরে কোনও উপহার বা বাহুল্যের আয়োজন রাখা হয়নি—ছিল শুধুমাত্র মানবতার প্রতি দায়বদ্ধতা, সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মানসিকতা।
প্রান্তিক মানুষের পাশে সংস্থা

শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট বিগত ১৩ বছরেরও বেশি সময় ধরে সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে রক্তদান, শিক্ষা এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর নিয়মিতভাবে দুইবার রক্তদান শিবির আয়োজন এবং জরুরি প্রয়োজনে সারা বছর রক্ত জোগানের ব্যবস্থা করা এই ট্রাস্টের অন্যতম প্রধান উদ্যোগ।

মানবিক মূল্যবোধ শারদীয়ার

ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়াঙ্কা দাস বলেন — “এই ধরনের মানবিক উদ্যোগ শুধুমাত্র আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আন্তরিক সমর্থনের কারণেই সফল হয়। আপনাদের পাশে পাওয়াই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের ট্রাস্ট আপনাদের এই অমূল্য সমর্থনের জন্য চিরকৃতজ্ঞ।” সমস্ত রক্তদাতা, সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ট্রাস্টি শ্রী জয়ন্ত মন্ডল এবং কর্ণধার সৌমন কুমার সাহা।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য