১১ই মে, ২০২৬
কলকাতা: শপথের ৪৮ ঘণ্টাও কাটেনি। আর তার মধ্যেই নবান্নে কার্যত ঝড় তুললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার প্রথম কর্মদিবসেই একের পর এক ম্যারাথন বৈঠক, কড়া নির্দেশ এবং প্রশাসনের শিরায় শিরায় ‘অ্যাকশন মোড’-এর বার্তা পৌঁছে দিলেন তিনি। নবান্নের অন্দরমহলে এখন একটাই আলোচনা— “এবার আর ঢিলেমি চলবে না!” সূত্রের খবর, প্রথম দিনেই অন্তত ৬টি বড় সিদ্ধান্তে সিলমোহর […]
৮ই মে, ২০২৬
কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই সিলমোহর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতায় দলীয় বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পর থেকেই স্পষ্ট হয়ে যায়— দিল্লির আস্থার নিরিখে তিনিই ছিলেন ‘নম্বর ওয়ান’ পছন্দ। কিন্তু প্রশ্ন উঠছে, দৌড়ে থাকা অন্য নেতারা কোথায় পিছিয়ে পড়লেন? আর […]
৭ই মে, ২০২৬
কলকাতা: পালাবদল হয়েছে। রাজ্যে ক্ষমতার অঙ্ক বদলেছে। কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার অধ্যায় কি এখনও একই জায়গায় দাঁড়িয়ে? ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে খুন, হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ। আর সেই আবহেই নতুন করে প্রশ্ন উঠছে— সরকার বদলালেও কি বদলাবে না রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি? বুধবার রাতে উত্তর ২৪ পরগনার […]
৬ই মে, ২০২৬
কলকাতা: চাকরি থাকবে তো?—এই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি চুক্তিভিত্তিক সরকারি কর্মীর মনে। রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য রদবদলের জল্পনা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুধু দফতরের অস্থায়ী কর্মীই নন, সেই দুশ্চিন্তার তালিকায় এবার যুক্ত হয়েছেন সিভিক পুলিশরাও। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে—পঞ্চায়েত, স্বাস্থ্য, শিক্ষা, পুরসভা থেকে শুরু করে ব্লক ও জেলা […]
৬ই মে, ২০২৬
বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিজেপির শিবিরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তৃণমূল কংগ্রেস থেমেছে ৮০-এ। ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা—নবান্ন নয়, রাইটার্স থেকেই কি চলবে নতুন সরকারের কাজ? এই জল্পনার কেন্দ্রে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটের মুখে তিনি স্পষ্টই বলেছিলেন, ক্ষমতায় এলে সচিবালয় […]
৫ই মে, ২০২৬
কলকাতা: একসময়ের ‘হটস্পট’ নন্দীগ্রাম। আর একদিকে তৃণমূলের অভেদ্য ঘাঁটি ভবানীপুর। দুই ভিন্ন রাজনৈতিক মঞ্চ—কিন্তু ফল এক। দু’জায়গাতেই জয়ের হাসি শুভেন্দু অধিকারী-র। ২০২৬-এর নির্বাচনে এই ‘ডাবল স্ট্রাইক’ই বাংলার রাজনীতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা হয়ে উঠল।নন্দীগ্রামে প্রায় ১০ হাজার ভোটে জয়—যেখানে ২০২১-এ মাত্র ১৯৫৬ ভোটে জিতেছিলেন তিনি। আর ভবানীপুরে, যেখানে একসময় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই প্রায় ১৫ […]
৪ঠা মে, ২০২৬
এই ‘এক’ কি আগামী দিনে সংখ্যায় বাড়বে, নাকি আবারও প্রান্তিক হয়ে পড়বে—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আলিমুদ্দিন থেকে গ্রামবাংলার আড্ডায় কলকাতা, ৪ মে: দীর্ঘ সাত বছরের রাজনৈতিক অন্ধকারের শেষে একফোঁটা আলো। পশ্চিমবঙ্গ বিধানসভায় ফের ফিরল সিপিএম—তবে সংখ্যায় মাত্র এক। মুর্শিদাবাদের ডোমকল থেকে জিতে লাল শিবিরের ‘শূন্য’-র গেরো কাটালেন মুস্তাফিজুর রহমান রানা। প্রতীকী হলেও এই জয় […]
৪ঠা মে, ২০২৬
কলকাতা, ৪ মে: বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল আগেই—কিন্তু বাস্তবের ছবিটা এতটা নাটকীয় হবে, তা বোধহয় আন্দাজ করতে পারেননি শাসক শিবিরের শীর্ষ নেতারাও। গণনা শুরু হতেই স্পষ্ট, বাংলার রাজনৈতিক মানচিত্রে বড়সড় পালাবদলের ইঙ্গিত। ২৯৩টি আসনের মধ্যে ২০০-রও বেশি আসনে এগিয়ে বা জয়ী বিজেপি, আর তৃণমূল নেমে এসেছে তিন অঙ্কের নীচে—এমনই ছবি কমিশন সূত্রে। ২০১১ সালে […]
৪ঠা মে, ২০২৬
কলকাতা, ৪ মে: সকাল থেকেই যেন অন্য এক বাংলার ছবি। ভোট গণনার উত্তেজনায় গোটা রাজ্য কার্যত থমকে। শহর কলকাতা থেকে জেলা, মফস্বল—সব জায়গাতেই রাস্তাঘাট প্রায় জনশূন্য। দোকানপাটের অধিকাংশই বন্ধ, মোড়ে মোড়ে বসে শুধু পুলিশ কর্মীরা। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও জীবনের চাকা থেমে নেই অনেকেরই। একাংশ মানুষ রয়েছেন, যাঁদের কাছে ভোট হোক বা গণনা—কাজই শেষ কথা। […]
৪ঠা মে, ২০২৬
কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। টানটান উত্তেজনা, জল্পনা-কল্পনা আর রাজনৈতিক তরজার পর আজ, সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে সকাল ৮টা থেকেই খুলেছে ইভিএমের তালা! আর কয়েক ঘন্টা পরেই পরিষ্কার হতে শুরু করবে ক্ষমতার সমীকরণ। দু’দফার ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই গোটা বাংলার নজর ছিল এই […]
