৩রা মে, ২০২৬
কলকাতা: আর কয়েক ঘণ্টা। তারপরই খুলবে ভাগ্যের জট। সোমবার সকাল থেকে শুরু হচ্ছে গণনা—টানটান স্নায়ুযুদ্ধের অবসানে চোখ গোটা বাংলার। মুখোমুখি দুই প্রধান শক্তি—তৃণমূল কংগ্রেস ও বিজেপি। তবে ফল ঘোষণার আগেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিজেকে আলাদা করে ফেলেছে—নজিরে, সংখ্যায়, আর বার্তায়। সবচেয়ে বড় চমক—হিংসামুক্ত ভোট বাংলার নির্বাচনী ইতিহাসে যা প্রায় ব্যতিক্রম, সেখানে এবারের দুই দফাতেই মৃত্যুহীন […]
৩রা মে, ২০২৬
কলকাতা: রাত পোহালেই বাংলার আগামী পাঁচ বছরের শাসনভার কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। এনিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন সেই লড়াই নেমে এল মিষ্টির থালাতেও। একদিকে ‘মোদি ভোগ’, অন্যদিকে ‘জয় বাংলা রসগোল্লা’! নামের মধ্যেই যেন ধরা পড়ছে ভোটের রং!শহরের একাধিক জনপ্রিয় মিষ্টির দোকান ইতিমধ্যেই এই বিশেষ ভোট-থিম মিষ্টি তৈরি শুরু করেছে, আর […]
২রা মে, ২০২৬
বিমান বসু আগেই বলেছেন, “সিপিএম আর মহাশূন্যে থাকবে না।” কলকাতা: একদিকে যখন রাজ্যের ক্ষমতার লড়াই কার্যত দুই মেরুতে সীমাবদ্ধ—তৃণমূল বনাম বিজেপি, তখন তৃতীয় শক্তি হিসেবে দীর্ঘদিন রাজত্ব করা বামফ্রন্টে চলছে অন্য অঙ্ক। ৩৪ বছরের শাসনের স্মৃতি এখন ইতিহাস, বর্তমানের লড়াই ‘খাতা খোলা’ নিয়েই। প্রশ্ন একটাই—অন্তত একটি আসন কি মিলবে?ভোটের আগে থেকে শুরু করে মে দিবসের […]
২রা মে, ২০২৬
আগামী ৪ মে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ। কার গলায় উঠবে জয়ের মালা, তা নিয়ে যখন রাজনৈতিক অলিন্দে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন সল্টলেকের ড্রয়িংরুম থেকে বড়বাজারের গলি—সর্বত্রই আলোচনার কেন্দ্রে এক অদ্ভুত ‘ট্রেড মার্কেট’ ট্রেন্ড। হোলি বা দোল উৎসবের পাট চুকেছে মাসখানেক আগে। কিন্তু বাজারের হালহকিকত বলছে, পশ্চিমবঙ্গের ব্যবসায়িক মানচিত্রে এখন সবচেয়ে ‘হট কমোডিটি’ হল আবির। বিশেষ করে […]
২রা মে, ২০২৬
একসময় শখের ফুল হিসেবে পরিচিত ছিল গোলাপ। এখন সেই গোলাপই পশ্চিমবঙ্গে পরিণত হয়েছে লাভজনক কৃষি ব্যবসার অন্যতম ভরকেন্দ্রে। উৎসবের মরসুম, বিয়েবাড়ির চাহিদা এবং শহুরে বাজার—সব মিলিয়ে গোলাপ চাষ এখন বহু কৃষকের কাছে আয়ের নতুন রাস্তা খুলে দিয়েছে। কোথায় হচ্ছে সবচেয়ে বেশি চাষ?রাজ্যের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে গোলাপ চাষ হলেও উৎপাদনে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। কোলাঘাট, পাঁশকুড়া, […]
১লা মে, ২০২৬
৪ মে-র সকালেই খুলবে ভাগ্যের তালা কলকাতা: দু’দফার ভোটপর্ব পেরিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতি দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। ভোটারদের রায় আপাতত বন্দি ইভিএমের ভিতরে। সেই সিল খোলার দিন ৪ মে, সোমবার। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম— এই ধারাতেই এগোবে গণনার প্রক্রিয়া। অভিজ্ঞতা বলছে, গণনা শুরুর চার ঘণ্টার মধ্যেই, অর্থাৎ দুপুর […]
৩০শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোটের ময়দান এখনও গরম। কে এগিয়ে, কে পিছিয়ে— তা নিয়ে চলছে জোর জল্পনা। কিন্তু সেই রাজনৈতিক উত্তাপকে যেন এক লহমায় ঠান্ডা করে দিল আকাশের মেজাজ! দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বাংলার শিরোনামে এখন একটাই নাম, আবহাওয়া। বুধবার ভোটপর্ব মিটতেই রাজ্যের আকাশে নাটকীয় পালাবদল। তপ্ত গরমের দাপটকে সরিয়ে মঞ্চ দখল করেছে কালবৈশাখী। ঝড়, বৃষ্টি আর […]
৩০শে এপ্রিল, ২০২৬
কলকাতা: ভোটগ্রহণ পর্ব মিটেছে, কিন্তু রাজনৈতিক উত্তাপ একটুও কমেনি। বরং এখন আরও তীব্র হয়েছে ‘সংখ্যার খেলা’ ঘিরে জল্পনা। সমীক্ষার অঙ্ক সামনে আসতেই পরিষ্কার—এবারের লড়াই একেবারেই একপেশে নয়। কোথাও তৃণমূল কংগ্রেস এগিয়ে, কোথাও বিজেপির শক্তিশালী উত্থান—সব মিলিয়ে বাংলা দাঁড়িয়ে অনিশ্চয়তার দোরগোড়ায়। বিভিন্ন এক্সিট পোল বা ভোট-পরবর্তী সমীক্ষা বলছে, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা কোনও পক্ষের ঝুলিতে যাবে কি না, […]
৩০শে এপ্রিল, ২০২৬
দু’দফা মিলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়ে গেল। এক ঝলকে দেখে নেওয়া যাক শতাংশের হিসাব। ভোট পড়েছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি শতাংশ ভোট পড়েছে এবার। নির্বাচন কমিশন রাজ্যের ভোটারদের সম্মান জানাচ্ছে।‘ বিশেষজ্ঞরা বলছেন, এবার কোনও কোনও কেন্দ্রে অপ্রত্যাশিত ফলাফলের সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে ৪মে […]
৩০শে এপ্রিল, ২০২৬
ভারতের বাঘের মানচিত্রে পশ্চিমবঙ্গ এখনও শীর্ষস্থান দখল করতে পারেনি. কিন্তু তা বলে ‘হালুম’ এর লড়াইও থেমে যায়নি ! বরং প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব আরও দৃঢ় করছে রাজ্যের বাঘেরা! সুন্দরবন-এর নোনা জলের অরণ্য থেকে শুরু করে বক্সা ব্যাঘ্র প্রকল্প-এর পাহাড়ি জঙ্গল— দুই ভিন্ন পরিবেশেই এখন বাঘ সংরক্ষণের আলাদা গল্প লিখছে পশ্চিমবঙ্গ। ২০২২ সালের […]
