cmf-watch3-demo
৭ই মে, ২০২৬
আগ্রহের কেন্দ্রে স্মার্ট ওয়াচ
মোবাইল ফোনের মতো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে স্মার্ট ওয়াচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। একেকটি স্মার্ট ওয়াচে একেকরকম ফিচারস রয়েছে। এই CMF Watch 3 ঘিরে আশার আলো রয়েছে নতুন প্রজন্মের কাছে। এই কোম্পানির আধিকারিকরা ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শহরে তাদের নতুন প্রোডাক্ট নিয়ে সাংবাদিক বৈঠক সেরেছেন। সেখানে তারা জানিয়েছেন, আমাদের এই স্মার্ট ওয়াচ এক দিশা দেখাবে। এর জিপিএস এত শক্তিশালী যে এই ঘড়ি মানুষের জীবনকে আরও সহজ করবে।
কাল থেকেই কেনা যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রযুক্তি স্মার্ট ওয়াচ ভারতে পাওয়া যাবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। প্রথমে অনলাইনে অর্ডার করা যাবে। তারপর সেটি মার্কেটে পাঠানো হবে কোম্পানির তরফ থেকে। এর দামও নাগালের মধ্যেই, আট হাজার টাকায় পাওয়া যাবে এই বিশেষ হাত ঘড়ি।

কী কী সুবিধা রয়েছে
এই স্মার্ট ওয়াচ হাতে পড়লে বহু সুবিধা পাওয়া যাবে। এমনিতেই স্মার্ট ওয়াচে জল লাগলে কিংবা বৃষ্টিতে ভিজলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু CMF Watch থ্রি প্রো জলে ভিজলেও কোনো অসুবিধে নেই। এই ঘড়ি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি ব্লু টুথ কলিং এমনকী ভিডিও, ফটো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওয়াচ ফেস স্টুডিও থাকবে। যাঁরা সাঁতারু তাঁরা সুইমিং করতে পারবেন এই ঘড়ি পরে।
সব থেকে বড় সুবিধা হল, হেলথ চেক আপ করার ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচ বড় ভূমিকা নেবে। ব্লাড প্রেসার থেকে শুরু করে অক্সিজেন লেভেল পরিমাপের জন্য এই স্মার্ট ওয়াচ দারুণ কার্যকরী ভূমিকা নেবে। এই স্মার্ট ওয়াচ এমন প্রযুক্তি দিয়ে প্রস্তুত করা এতে একটি নিউজ বাটন থাকবে সেটি অন করলে সারা দিনের গুরুত্বপুর্ন খবর আপডেট দিতে থাকবে। আরও তাৎপর্যের বিষয়, এই ঘড়িতে থাকবে আগাম ভূমিকম্পের সঙ্কেত। অনেক আগে থেকেই এই স্মার্ট ওয়াচ সেই অ্যালার্ম দিতে থাকবে।
মাত্র দেড় ঘণ্টায় ফুল চার্জ
এই স্মার্ট ওয়াচ মাত্র ৯০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। একবার চার্জ দিলে ১৩ দিন ব্যাটারি ব্যাক আপ থাকবে। মোট চারটি কালারের ঘড়ি আছে, লাইট গ্রিন, ডার্ক গ্রে, লাইট গ্রে এবং অরেঞ্জ কালারের।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
লেখকের বিস্তারিত তথ্য শীঘ্রই যোগ করা হবে।