৯ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক
সুবর্ণরেখার বুকে সত্যিই কি ভাসে সোনা ?

সুবর্ণরেখার বুকে সত্যিই কি ভাসে সোনা ?

ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ, তারপর ওড়িশা— প্রায় ৪৭০ কিলোমিটার পথ পেরিয়ে বঙ্গোপসাগরে মিশেছে সুবর্ণরেখা। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সোনার ইঙ্গিত। কিন্তু সত্যিই কি এই নদীর বালিতে মেলে সোনা? নাকি সবটাই লোককথা? রহস্যের জট আজও পুরোপুরি কাটেনি। রূপকথার গল্পে সোনার নদীর কথা শোনা যায়। কিন্তু ভারতের বুকে এমন একটি নদী রয়েছে, যার নামের অর্থই ‘সোনার রেখা’। সেই […]

বারবার কাঁপছে শহর, বাড়ছে উদ্বেগ! কলকাতা কি সত্যিই নিরাপদ?

বারবার কাঁপছে শহর, বাড়ছে উদ্বেগ! কলকাতা কি সত্যিই নিরাপদ?

কলকাতা: রবিবার (৮ জুন) গভীর রাতে আচমকাই দুলে উঠল শহর কলকাতা। রাত ১১টা ৬ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। অনেকের মোবাইলে আগাম গুগল এলার্ট পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই দুলে ওঠে […]

শান্তনুর পর সুজিত, ফের চর্চায় ‘গ্রেড ওয়ান’ বন্দি! জেলের গরাদের আড়ালেও কেন আলাদা মর্যাদা?

শান্তনুর পর সুজিত, ফের চর্চায় ‘গ্রেড ওয়ান’ বন্দি! জেলের গরাদের আড়ালেও কেন আলাদা মর্যাদা?

জেলের ভিতরে কি সকল বন্দিই সমান? আইনের চোখে হয়তো উত্তর ‘হ্যাঁ’। কিন্তু সংশোধনাগারের বাস্তব ছবি বলছে, সব বন্দির থাকার পরিবেশ বা সুযোগ-সুবিধা এক নয়। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ‘গ্রেড ওয়ান’ বা প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারভবনের বিশেষ আদালত। তার আগে দুর্নীতি ও জমি দখলের মামলায় গ্রেফতার […]

নোটিশে কি বদলাবে ছবি? সরকারি স্কুলে ফিরবে পড়ুয়ার ভিড়, নাকি আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে নির্দেশ?

নোটিশে কি বদলাবে ছবি? সরকারি স্কুলে ফিরবে পড়ুয়ার ভিড়, নাকি আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে নির্দেশ?

রাজ্যের স্কুলশিক্ষা দফতর ফের একবার সরকারি, সরকার-পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বেসরকারি টিউশন বা গৃহশিক্ষকতা নিয়ে কড়া অবস্থানের বার্তা দিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নিয়ম ভেঙে কোনও শিক্ষক ব্যক্তিগত টিউশন করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্কুল পরিদর্শকদেরও বিষয়টি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই—এমন নির্দেশ কি এই প্রথম? মোটেই নয়। […]

কলকাতার বুকেই ছিল এক টুকরো চিন! ডাম্পলিংয়ের ধোঁয়া, লাল লণ্ঠনের আলো আর হারিয়ে যাওয়া এক পাড়ার গল্প

কলকাতার বুকেই ছিল এক টুকরো চিন! ডাম্পলিংয়ের ধোঁয়া, লাল লণ্ঠনের আলো আর হারিয়ে যাওয়া এক পাড়ার গল্প

ভোরের কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। টেরিটি বাজারের সরু গলিতে ধীরে ধীরে জমতে শুরু করেছে ভিড়। বাঁশের স্টিমারের ঢাকনা খুলতেই বেরিয়ে আসছে গরম ধোঁয়া, তার সঙ্গে মিশে যাচ্ছে ডাম্পলিং, বান আর স্যুপের মাদক গন্ধ। মুহূর্তের জন্য মনে হতে পারে, এ যেন কলকাতা নয়—দক্ষিণ চিনের কোনও পুরনো শহরের সকাল।আজকের প্রজন্মের অনেকেই জানেন না, একসময় কলকাতার বুকেই […]

ফোর্ট উইলিয়াম থেকে রাজভবন! কলকাতার মাটির নীচে কি সত্যিই লুকিয়ে আছে সাহেবদের গোপন সুড়ঙ্গ?

ফোর্ট উইলিয়াম থেকে রাজভবন! কলকাতার মাটির নীচে কি সত্যিই লুকিয়ে আছে সাহেবদের গোপন সুড়ঙ্গ?

কলকাতার ইতিহাস যতটা নথিতে লেখা, ততটাই ছড়িয়ে রয়েছে কিংবদন্তিতে। আর সেই কিংবদন্তির অন্যতম জনপ্রিয় অধ্যায়—গোপন সুড়ঙ্গের রহস্য। কেউ বলেন, ফোর্ট উইলিয়াম থেকে রাজভবন পর্যন্ত ছিল ভূগর্ভস্থ গোপন পথ। কারও দাবি, রাইটার্স বিল্ডিংয়ের নীচে লুকিয়ে ছিল এমন এক সুড়ঙ্গ, যা বিপদের সময় ব্রিটিশ আধিকারিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা হত। পুরনো কলকাতার অলিগলি ঘুরলেই আজও […]

রোলস রয়েসের ইঞ্জিন বিমানের বিস্ময়, ঝুঁকিবিহীন যাত্রার সঠিক প্রযুক্তি

রোলস রয়েসের ইঞ্জিন বিমানের বিস্ময়, ঝুঁকিবিহীন যাত্রার সঠিক প্রযুক্তি

স্বপ্নের গাড়ি রোলস রয়েস মানে আমাদের মনে হয় বাইপাসের ধার দিয়ে চলে যাওয়া এক মসৃণ গাড়ি। যা দেখে পথচারি দাঁড়িয়ে যান। কেউ বা যিনি দীর্ঘদিন ধরে স্বপ্নের গাড়ি কেনার মনোবাসনায় রয়েছেন, তিনিও রোলস রয়েস গাড়ি দেখে থমকে যান। হয়তো নিভৃতে বলেও ফেলেন, এটাই আমার সেই স্বপ্নের গাড়ি। বিমানের ইঞ্জিনেও বিস্ময় সেই রোলস রয়েস এবার বিমানের […]

হুইসেলব্লোয়ার না হ্যাকার? ১৯ বছরের তরুণকে ঘিরে সিবিএসই-র সাইবার ঝড়

হুইসেলব্লোয়ার না হ্যাকার? ১৯ বছরের তরুণকে ঘিরে সিবিএসই-র সাইবার ঝড়

দেশের অন্যতম বৃহত্তম শিক্ষা বোর্ড সিবিএসই। প্রতি বছর কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণ হয় এই বোর্ডের পরীক্ষার মাধ্যমে। সেই সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার নিরাপত্তা নিয়েই এবার উঠল বড় প্রশ্ন। এক ১৯ বছরের সাইবার গবেষকের অভিযোগকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে। প্রশ্ন উঠছে—সত্যিই কি সিস্টেম হ্যাক হয়েছিল, নাকি ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির […]

ব্ল্যাক টাউন-হোয়াইট টাউন: যে কলকাতাকে ভাগ করেছিল ব্রিটিশরা

ব্ল্যাক টাউন-হোয়াইট টাউন: যে কলকাতাকে ভাগ করেছিল ব্রিটিশরা

ক্ষমতা ছিল চৌরঙ্গিতে, প্রাণ ছিল শোভাবাজারে! দুই কলকাতার বিস্মৃত ইতিহাস আজকের কলকাতার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে বোঝার উপায় নেই, এই শহর এক সময় আসলে দু’টি আলাদা জগতে বিভক্ত ছিল। একটি ছিল ক্ষমতার, অন্যটি জীবনের। একটি ছিল সাহেবদের ‘হোয়াইট টাউন’, অন্যটি দেশীয়দের ‘ব্ল্যাক টাউন’। একই শহরের বুকে পাশাপাশি থেকেও যেন তারা ছিল দুই ভিন্ন পৃথিবী। হোয়াইট টাউন […]

জলাজঙ্গল থেকে রাজধানী: তিলোত্তমার অবিশ্বাস্য উত্থানের গল্প

জলাজঙ্গল থেকে রাজধানী: তিলোত্তমার অবিশ্বাস্য উত্থানের গল্প

কলকাতা। নামটা উচ্চারণ করলেই ভেসে ওঠে হাওড়া ব্রিজের ইস্পাতের বিস্ময়, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা গাম্ভীর্য, কলেজ স্ট্রিটের বইয়ের গন্ধ কিংবা দুর্গাপুজোর আলোর উৎসব। কিন্তু এই শহরকে ঘিরে এক অদ্ভুত পরিহাস লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। গোড়ার কথা আজ যে কলকাতা বাংলা তথা পূর্ব ভারতের প্রাণকেন্দ্র, একসময় সেই কলকাতার নাম শুনে মুর্শিদাবাদের নবাবি দরবারে অনেকেই ভ্রূ কুঁচকে জিজ্ঞেস […]

ফ্লো জো: আজও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, থামতে হয়েছিল অকালেই! (শেষ পর্ব)

ফ্লো জো: আজও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, থামতে হয়েছিল অকালেই! (শেষ পর্ব)

ননদ ও বৌদি যখন প্রতিদ্বন্দ্বী খেলার মাঠের মতোই জীবনও বড় অনিশ্চিত। কার কখন জীবনের দৌড় থেমে যাবে কেউ জানে না! না হলে যে বিশ্ব চ্যাম্পিয়ন লাল ট্যাকে রাজত্ব করে এসেছিলেন টানা এক যুগ, তিনি থেমে গেলেন সকলের অলক্ষ্যেই। ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার যখন ৩৮ বছর বয়সে কোনও এক অজ্ঞাত রোগে চিরবিদায় নিলেন, সেসময়ে তাঁর একমাত্র সন্তানের […]

ফ্লো-জো: আজও কেন আলাদা বাকিদের থেকে (পর্ব-১)

ফ্লো-জো: আজও কেন আলাদা বাকিদের থেকে (পর্ব-১)

আজও অক্ষত অলিম্পিক রেকর্ড ৩৮ বছর আগের কথা। সেই ১৯৮৮ সালের সিওল অলিম্পিক। যেবার ১০০, ২০০ এবং ৪০০ মিটার রিলে দৌড়ে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার (Florence Griffith Joyner) সোনা জিতে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন। সোনা তো অনেকেই জেতেন, কিন্তু মানুষের হৃদয় জিততে পারেন? সেটাই করে দেখিয়েছিলেন ওই স্টাইলিশ মার্কিন অ্যাথলিট। তিনি পুরো একটা জেনারেশনকে সঙ্গে করে […]

আরও পড়ুন

sidebar-ad