১লা নভেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
বাঙালিকে প্রতিষ্ঠানিক দুর্নীতি শিখিয়েছে কলকাতার ঘোষাল পরিবার!

বাঙালিকে প্রতিষ্ঠানিক দুর্নীতি শিখিয়েছে কলকাতার ঘোষাল পরিবার!

calender icon 2 ১লা সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে খবরের কাগজ খুললে, নিউজ পোর্টালে চোখ রাখলে বা টিভিতে সর্বক্ষণের খবরের চ্যানেলগুলোয় গেলেই এক ধরণের খবর বড় বেশি চোখে পড়ে। প্রভাবশালী কোনও রাজনৈতিক নেতার বেনামি সম্পত্তি, স্বজনপোষণ অথবা সরকারি নথিতে কারচুপি করে বিপুল প্রাকৃতিক সম্পদ, জায়গা জমি আত্মসাৎ করে নেওয়া। বা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে একসঙ্গে বহু মানুষকে চাকরি অথবা কোন‌ও কিছু পাইয়ে দেওয়ার নাম […]

বাংলার বুকে প্রথম ক্রিশ্চান রাজত্ব গড়েছিল এক জলদস্যু!

বাংলার বুকে প্রথম ক্রিশ্চান রাজত্ব গড়েছিল এক জলদস্যু!

calender icon 2 ২৮শে আগস্ট, ২০২৬

বাংলার প্রথম ক্রিশ্চান শাসক কে? প্রশ্নটা শুনে যে কেউ লর্ড ক্লাইভ বা ওয়ারেন হেস্টিংসের নাম নেবে। কিন্তু বাংলার মসনদে ইউরোপীয় বা ক্রিশ্চান শক্তির আধিপত্যের গল্পটা ক্লাইভকে দিয়ে শুরু হয়নি। পলাশীর ঠিক ১৪৮ বছর আগে মেঘনা নদীর মোহনায় ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। এক সাধারণ পর্তুগিজ নাবিক, যে আদতে ছিল এক দুর্ধর্ষ জলদস্যু, সে বাংলার একটি আস্ত […]

রাজহত্যা না করলে সিংহাসন নয়! বঙ্গে বিচিত্র প্রথা

রাজহত্যা না করলে সিংহাসন নয়! বঙ্গে বিচিত্র প্রথা

calender icon 2 ২৭শে আগস্ট, ২০২৬

ক্ষমতার মোহ বরাবর‌ই মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু সিংহাসন দখলের জন্য রাজহত্যাকে রীতিমতো একটি ‘প্রথা’-তে পরিণত করার নজির বিশ্ব ইতিহাসে খুব একটা নেই। অথচ এই বিস্ময়কর, রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল আমাদের এই বাংলাতেই! যে ব্যক্তি বর্তমান সুলতানকে হত্যা করে সিংহাসনে বসতে পারবে, সেই হবে রাজ্যের নতুন সুলতান- পনেরো শতকের শেষের দিকে একটা সময়ের জন্য এটাই হয়ে […]

বঙ্গে কৌলিন্য প্রথার জনক বল্লাল সেনের সঙ্গে ‘চণ্ডাল’ মহিলার প্রেম!

বঙ্গে কৌলিন্য প্রথার জনক বল্লাল সেনের সঙ্গে ‘চণ্ডাল’ মহিলার প্রেম!

calender icon 2 ২৭শে আগস্ট, ২০২৬

ইতিহাস বড়ই বিচিত্র, বড়‌ই নির্মম। যে মানুষটি অখণ্ড বঙ্গের সামাজিক জীবনে প্রথমবারের জন্য বংশ ও জাতপাতের বিশুদ্ধতা রক্ষার নামে কৌলিন্য প্রথার এক দুর্ভেদ্য লোহার প্রাচীর তুলে দিয়েছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনিই কি না ভেঙে চুরমার করে দেন নিজেরই তৈরি করা সেই বিধান! বঙ্গের কট্টর রক্ষণশীল হিন্দু শাসক সেন বংশের ইতিহাস ঘাঁটলে এমনই বিচিত্র এক […]

পুজোয় একা? সঙ্গী বুক করুন!

পুজোয় একা? সঙ্গী বুক করুন!

কলকাতায় পুজোর প্রস্তুতি শুরু হলেই বদলে যায় শহরের ছন্দ। প্যান্ডেল, আলো, নতুন জামাকাপড়, ঠাকুর দেখা, রাত জাগা, সব কিছুর মধ্যেই থাকে ‘সঙ্গে কে আছে’ প্রশ্নটাও। সেই জায়গাতেই এ বার সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে এক অদ্ভুত অফার: প্রেম নয়, বিয়ের জন্যও নয়, শুধু দুর্গাপুজোর কয়েক ঘণ্টার জন্য ‘পার্টনার’! পুজোর পার্টনার ভাইরাল হওয়া একটি পোস্টারে লেখা, ‘‘পুজোতে […]

বঙ্গের সন্দেহবাতিক রাজা! ভাইদের বন্দি করে সর্বনাশ ডেকে আনেন

বঙ্গের সন্দেহবাতিক রাজা! ভাইদের বন্দি করে সর্বনাশ ডেকে আনেন

calender icon 2 ২৬শে আগস্ট, ২০২৬

সিংহাসনের লোভ বড় অদ্ভুত জিনিস। এর মোহে আপনজনের বুকে ছুরি বসাতেও মানুষকে অহরহ দেখা গিয়েছে। ক্ষমতার অলিন্দে ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের কথা উঠলে প্রথমেই আমাদের মুঘল সাম্রাজ্যের কথা মনে পড়ে। কিন্তু তারও বহু শতক আগে, খোদ এই বাংলার বুকেই ঘটেছিল এমন এক ভ্রাতৃঘাতী সংঘাত, যার ধাক্কায় প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৪০০ বছরের পরাক্রমশালী […]

এক বিয়েতেই ছারখার ব্রাহ্ম সমাজ!

এক বিয়েতেই ছারখার ব্রাহ্ম সমাজ!

calender icon 2 ২৫শে আগস্ট, ২০২৬

উনিশ শতকের বাংলায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল সমাজ সংস্কারের ঢেউ। জরাজীর্ণ রক্ষণশীলতাকে চুরমার করে নতুন সমাজ গড়ার উন্মাদনায় মেতেছিল নবীন ও যুক্তিবাদী প্রজন্ম। ঠিক সেই সময়‌ই এমন এক ঘটনা ঘটে, যা শুধু তৎকালীন বাংলার শিক্ষিত সমাজকেই প্রবল ধাক্কা দেয়নি, চিরতরে ভেঙে টুকরো করে দিয়েছিল ঐতিহাসিক ব্রাহ্ম সমাজ আন্দোলনকে। যিনি নিজে বহু লড়াই করে ব্রিটিশ সরকারের […]

ভারতে প্রথম জীবাণু অস্ত্রে ভাইকে মেরেছিল বঙ্গেরই এক জমিদার!

ভারতে প্রথম জীবাণু অস্ত্রে ভাইকে মেরেছিল বঙ্গেরই এক জমিদার!

calender icon 2 ২৫শে আগস্ট, ২০২৬

আগাথা ক্রিস্টি বা আর্থার কোনান ডয়েলের গোয়েন্দা গল্পে বিষপ্রয়োগে হত্যার অভিনব সব ছকের কথা অনেকেই পড়েছেন। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, ‘জীবাণু অস্ত্র’ (Biological Weapon) প্রয়োগ করে প্রথম খুনের ঘটনা এই অবিভক্ত বাংলাতেই ঘটেছিল! সময়টা ছিল ১৯৩৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি। ফলে জীবাণু অস্ত্র শব্দবন্ধটির সঙ্গে সাধারণ মানুষ তো বটেই, তাবড় বিজ্ঞানীদেরও সেভাবে […]

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার জগৎ শেঠের করুণ পতন

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার জগৎ শেঠের করুণ পতন

calender icon 2 ২৪শে আগস্ট, ২০২৬

১৭৪২ সাল। বাংলার ঝলমলে আকাশে সহসা দুর্যোগের ঘনঘটা। সাইক্লোনের মতো আছড়ে পড়ে মারাঠা বর্গিদের আক্রমণ। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গি সেনাদের দস্যু বাহিনী তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণ করে শহরের সবচেয়ে ধনী প্রাসাদটিতে চড়াও হল। লুট হল তৎকালীন হিসেবে প্রায় আড়াই কোটি টাকার নগদ সম্পদ ও সোনাদানা! যা আজকের দিনের হিসেবে কয়েক হাজার কোটি টাকার সমান। […]

সুন্দরবনের হারানো সভ্যতার কাহিনী

সুন্দরবনের হারানো সভ্যতার কাহিনী

রয়্যাল বেঙ্গল টাইগার আর বাদাবন- সুন্দরবন বললেই চোখের সামনে এই ছবিটা ভেসে ওঠে। অথচ সুন্দরবনের এটাই চূড়ান্ত সত্যি নয়। বরং এক সময় একটি উল্টো ছবি ছিল পৃথিবীর এই বৃহত্তম ব-দ্বীপ অঞ্চলের। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যিটা হল, এই ম্যানগ্রোভের আড়ালে ঢাকা পড়ে আছে এককালের কোলাহলমুখর, সমৃদ্ধ হব জনপদ! পৃথিবীর ইতিহাস বলছে, মানুষ জঙ্গল কেটে নগর-জনপদ […]

আরও পড়ুন

sidebar-ad