২রা জুলাই, ২০২৬
রক্তমাংসের রোবট ‘ভাইকিং যোদ্ধা’দের মতোই ক্ষীপ্রতর আর্লিং হালান্ড। তিনি দৌড়লে মনে হয় কোনো জলদস্যু আক্রমণ করছে। নরওয়ের বিশালদেহী এই ফরোয়ার্ডকে দেখলে রক্তমাংসের রোবট বলে মনে হতে পারে। তাঁর ঢেউ খেলানো সোনালি চুলের তুলনা প্রায়ই ভাইকিং বা জলদস্যু যোদ্ধাদের সঙ্গে করা হয়। গরুর হৃদপিন্ড শক্তির উৎস তিনি কখনো কখনো বনের মধ্যে গাছ কেটে ব্যায়াম করেন। তিনি […]
৩০শে জুন, ২০২৬
কলকাতার পৌরসভার জলের পাম্প নিয়ে যে ছেলেটা প্রতিদিন হোস পাইপ দিয়ে রাস্তা ধোয়, সেই ছেলেটির গায়েও মেসির জার্সি। কিংবা দৈনিক সকালে যে ছেলেটি সাইকেল করে ঘরে ঘরে সংবাদপত্র বিলি করে বেড়ায়, সেই ছেলেটিও মেসি লেখা জার্সি পরে রয়েছে। শুধু তাই নয়, হাওড়া স্টেশনের বাইরে যে লোকটি জুতো সেলাইয়ের কাজ করছে সেও আর্জেন্টিনার জার্সি পরে রয়েছে। […]
২৭শে জুন, ২০২৬
সূর্যের মতো আলো ছড়ালেন খেলা থেকে মাঝেমধ্যেই হারিয়ে যান। আবার যখন ফিরে আসেন, তখন বাকিদের তাঁর কাছে নগন্য মনে হয়। উসমান দেম্বেলে সম্পর্কে ফরাসী শিবিরে এই কথাটি খুবই প্রযোজ্য। দেম্বেলে শেষবার ব্যালন ডি’অরজয়ী। বিশ্বকাপ শুরুর আগে এটাই ছিল তাঁর বড় পরিচয়। কিন্তু অনেকেই সেটি ভুলে গিয়েছিলেন। মহাতারকাদের নামে জয়গান সর্বত্রই হয়, কিন্তু তাঁদের আলোয় ঢাকা […]
২৫শে জুন, ২০২৬
‘দৌড়াও, নিজেকে নিংড়ে দাও। এমনভাবে দৌড়াও, যেন এটাই তোমার জীবনের শেষ দিন।’ কথাটা লিখেছিলেন নেইমার সিনিয়র। গত বছর কিংস লিগ ফাইনালে সতীর্থদের জাগিয়ে তুলতে বাবার বলা এই কথা তাঁদের বলেছিলেন নেইমার জুনিয়র। ছেলের সেই সেদিনের ভিডিও এবার নিজের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার করেছেন নেইমারের বাবা। বাবার আবেগের বার্তা ব্রাজিল ম্যাচের আগে ওই ভিডিও আবেগের হিল্লোল বইয়ে […]
২৫শে জুন, ২০২৬
১৯৯৭ সালে মাত্র ১২ বছর বয়সে রোনাল্ডো নিজের শহর মেদেইরা ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে আসেন স্পোর্টিং সিপির অ্যাকাডেমিতে যোগ দিতে। অ্যাকাডেমি থেকে ফুটবলারদের থাকার জায়গা দেওয়া হলেও তখন স্পোর্টিং লিসবনের আর্থিক অবস্থা এখনকার মতো ছিল না। তরুণ ফুটবলারদের পুষ্টির জন্য পর্যাপ্ত খাবার বা সাপ্লিমেন্ট দেওয়ার মতো বাজেট অ্যাকাডেমির কর্তাদের ছিল না। একবার এক সাক্ষাৎকারে রোনাল্ডো […]
২৩শে জুন, ২০২৬
নিজের গড়া রেকর্ড অন্য কেউ ভেঙে ফেললে কেমন লাগে? মুখে যে যতই বলুক, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য—একটু খারাপ তো লাগারই কথা। কিন্তু রেকর্ড ভাঙা সেই মানুষটির নাম যদি হয় লিওনেল মেসি, তাহলে? তখন কেউ কেউ বলে দেন, আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা। বক্তার নাম মিরোস্লাভ ক্লোসে। এই জার্মানের দখলে ছিল এতদিন বিশ্বকাপে সর্বোচ্চ […]
২২শে জুন, ২০২৬
মধ্য গাজার একটি জনবহুল মার্কেট, নাম : আল জাহিয়া। সেইসময় অবশ্য চারদিকে অন্ধকার। বিদ্যুৎ চলে যাওয়া এখন দৈনন্দিন ঘটনা। সেই অন্ধকারের মাঝেই একটি উজ্জ্বল পর্দা ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন যুবক। তাঁদের চোখ পর্দায়, চলছে বিশ্বকাপের ম্যাচ। রবিবার ওই মার্কেটে তাঁরা মিশর ও নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দেখছিলেন। গাজার ফুটবলপ্রেমীদের অনেকেরই প্রিয় ফুটবলার মিশরের মহম্মদ সালাহ। ৯২ […]
২২শে জুন, ২০২৬
অভিষেকেই দুরন্ত নেইমার জুনিয়র – গোল, ট্রফি কিংবা ব্যক্তিগত সাফল্যের বাইরেও তাঁর গল্পটি প্রত্যাশা, চাপ, প্রতিভা, বিতর্ক ও অপূর্ণতার এক জটিল মিশ্রণ। ২০১০ বিশ্বকাপের হতাশার পরে ব্রাজিল যখন নতুন পথ খুঁজছিল, তখন মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক ঘটে নেইমারের। সে সময় বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ইতিমধ্যে প্রতিষ্ঠিত এক সুপারস্টার। ব্রাজিলও যেন নেইমারের মধ্যে […]
১৯শে জুন, ২০২৬
সব ভালো যার শেষ ভালো – এই অতি পরিচিত প্রবাদ কি এবার খাটবে বিশ্বকাপে? ফুটবল বিশেষজ্ঞরা বলে থাকেন, ফুটবলে সকাল দেখে নাকি রাত বোঝা যায়। তাই যদি হয় তাহলে লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমব্বাপেরা কিছুটা হলেও এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা ভিনিসিয়াসদের থেকে। লেটার মার্কস মেসির ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে […]
১৮ই জুন, ২০২৬
আমেরিকার কানসাস সিটিতে মেসির ওই জাদু দেখার পরে রোনাল্ডোর ফর্ম বড়ই বিবর্ণ মনে হয়েছে কঙ্গোর বিরুদ্ধে। শুধু মেসিই নন, এমবাপেও জোড়া গোল করে নিজের জাত চিনিয়েছেন। সেখানে এতো বড় তারকা হয়েও কঙ্গোর মতো দলের বিরুদ্ধে রোনাল্ডোর এহেন পারফরম্যান্স দেখে সমালোচনার ঝড় উঠেছে। অনেক মিডিয়া লিখেই দিয়েছে, ‘‘রোনাল্ডো হলেন এই মুহুর্তে পর্তুগাল দলের বড় বোঝা। তিনি […]
